Home / Entertainment / অবশেষে সুশান্তের সেই ফ্ল্যাট ভাড়া নিতে রাজি এক ব্যক্তি

অবশেষে সুশান্তের সেই ফ্ল্যাট ভাড়া নিতে রাজি এক ব্যক্তি

অবশেষে সুশান্তের সেই ফ্ল্যাট ভাড়া নিতে রাজি এক ব্যক্তি
ছবি: যুগান্তর

যে ফ্ল্যাট থেকে বলিউডের উঠতি তারকা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছিল, আড়াই বছর পর সেটিতে নতুন ভাড়াটে উঠতে যাচ্ছেন। 

সুশান্তের মৃত্যুর পর মুম্বাইয়ের ফ্ল্যাটটি আড়াই বছর ধরে খালি ছিল। কোনো ভাড়াটে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফ্ল্যাটটি ভাড়া দিতে গত ডিসেম্বরের শুরুর দিকে বিজ্ঞাপন দেওয়া হয়। এরপরই এক বিদেশি ফ্ল্যাটটি ভাড়া নিতে রাজি হয়েছেন বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। 

ওই প্রতিবেদনে বলা হয়, ভারতে বসবাসকারী এক বিদেশি নাগরিক সুশান্তের ব্যবহৃত ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন। প্রতি মাসে তিনি ৫ লাখ রুপি ভাড়া দেবেন। আর সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা রাখবেন ৩০ লাখ টাকা। শিগগিরই তিনি ফ্ল্যাটে উঠবেন বলে জানা গেছে।

২০১৯ সালের ডিসেম্বরে জগার্স পার্কের মন্ট ব্ল্যাঙ্ক অ্যাপার্টমেন্টে ৬ তলায় ডুপ্লেক্স ভাড়া করেন সুশান্ত। সেখানে থাকতেন বান্ধবী রিয়ার সঙ্গে। সেই সময় সুশান্ত ভাড়া গুনতেন সাড়ে ৪ লাখ রুপি। 

এর আগে রিয়েল এস্টেট দালাল রফিক মার্চেন্ট তার প্রোফাইলে ফ্ল্যাটটি ভাড়া দেওয়ার বিজ্ঞাপন দেন। ওই সময় রফিক জানিয়েছিলেন, সবাই ভয় পাচ্ছিলেন ফ্ল্যাটটিতে উঠতে। কারণ এখানে সুশান্ত মারা গিয়েছিলেন। 

২০২০ সালের ১৪ জুন বলিউডের উঠতি অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেন। ওই ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এরপর থেকে সুশান্তের ব্যবহৃত ফ্ল্যাটটি ফাঁকা পড়েছিল।

অনলাইন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *