Home / Entertainment / অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী

অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী

অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী
ছবি: যুগান্তর

গত বছরের ৪ ডিসেম্বর সোহেল কাঠুরিয়াকে বিয়ে করেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী হানসিকা মোতওয়ানি। 

বান্ধবীর ঘর ভেঙে নিজের সংসার পেতেছেন- সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ট্রলের বিষয়ে অবশেষে মুখ খুললেন তিনি।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার বিয়ে নিয়ে বানানো রিয়েলিটি শো ‘লাভ, শাদি, ড্রামা’। সেই অনুষ্ঠানেও আভাস মিলেছে বিতর্কের। 

হৃতিক রোশনের সঙ্গে শিশুশিল্পী হিসেবে ‘কোই মিল গ্যায়া’ সিনেমাতে কাজ করেছিলেন হানসিকা। ‘টিনা’ চরিত্রে তার অভিনয় মুগ্ধ করেছিল দর্শককে। পরবর্তীকালে দক্ষিণী সিনেমাতে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন। কাজ করেছেন বলিউডেও। 

রটেছিল, তিনি সোহেলের প্রথম বিয়ে ভাঙার জন্য দায়ী। এই অভিযোগ খণ্ডন করে হানসিকা বলেন, ‘মিডিয়ায় যেসব বিবরণ লেখা হয়েছে, বেস্ট ফ্রেন্ড, এই-সেই … দেখে আমার ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা!’ 

সোহেলের প্রথম বিয়েতে তার উপস্থিতি প্রসঙ্গে তিনি জানান, সোহেল ছিলেন তার ভাইয়ের প্রিয় বন্ধু। তাই গিয়েছেন। কেনই বা যাবেন না?

তাদের সম্পর্কের গভীরতা বোঝাতেই হানসিকা বলেন, ‘সব সময় ও আমার কাছাকাছি থাকত। আমার ভাইয়ের প্রিয় বন্ধু ছিল ও। ধীরে ধীরে আমারও প্রিয় বন্ধু হয়ে ওঠে। এভাবেই শুরু।’

 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *