Home / Entertainment / অপু এ নিয়ে তখন তো বুবলীকে গালাগালও করেছে: শাকিব

অপু এ নিয়ে তখন তো বুবলীকে গালাগালও করেছে: শাকিব

অপু এ নিয়ে তখন তো বুবলীকে গালাগালও করেছে: শাকিব
ছবি: যুগান্তর

ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের সঙ্গে সম্পর্কের বিষয়ে সবসময় ইতিবাচক কথা বলে আসছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী।

কিন্তু বুবলীর কথা মিথ্যা প্রমাণ করে দিয়ে বিষয়টি পরিষ্কার করলেন শাকিব খান। তিনি বিষয়টি পরিষ্কার করে জানান দিয়েছেন— বুবলীর সঙ্গে তার অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। অর্থাৎ তার সঙ্গে বুবলীর কোনো সম্পর্ক নেই।

কিন্তু শাকিব খান বুবলীর সঙ্গে সম্পর্কের বিষয়ে আবারও একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে বলেন, তার (বুবলীর) এ অভিযোগ একদম মিথ্যা। সবাই জানে আমার ও অপুর বিয়ের কথা। অথচ সে জানে না, এটি চরম মিথ্যা ছাড়া আর কি হতে পারে।

শাকিব খান আরও বলেন, এ নিয়ে তখন তো অপু তাকে গালাগালও করেছে। একজন লোকের বিয়ে করা বউ থাকার পর কী সে আরেকটি বিয়ে করতে পারে।

সাক্ষাৎকারের একপর্যায়ে শাকিব বলেন, বুবলী এখন আমার স্ত্রী নয়— এ কথা আমি আর কতবার বলব।

এর আগেও শাকিব বলেছেন, বাস্তব জীবনে তার সঙ্গে আমার সব সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে। তার জীবন তার, আমার জীবন আমার। সন্তানের কারণে আমাদের যা করণীয়, সেটিই হবে, দ্যাটস ইট। আবারও বলছি— তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *