Home / Entertainment / অপুকে প্রতিদ্বন্দ্বী মনে করেন কিনা, প্রশ্নে যা বললেন বুবলী

অপুকে প্রতিদ্বন্দ্বী মনে করেন কিনা, প্রশ্নে যা বললেন বুবলী

অপুকে প্রতিদ্বন্দ্বী মনে করেন কিনা, প্রশ্নে যা বললেন বুবলী
ছবি: যুগান্তর

চলতি ঈদে ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলীর দুটি সিনেমা মুক্তি পেয়েছে। তার প্রহেলিকা ও ক্যাসিনো দুটি সিনেমাই বাজিমাত করেছে।

সিনেমা দেখে দর্শকদের অনেকেই বলেছেন, ‘প্রহেলিকা’য় ক্যারিয়ারের সেরা অভিনয়টা করেছেন বুবলী।

দর্শকের এমন ভালোবাসায় কৃতজ্ঞতাও জানিয়েছেন বুবলী। এসব বিষয় নিয়েই ঈদ আয়োজনে একটি টেলিভিশনে সাক্ষাৎকার দেন বুবলী। 

সেখানে বুবলীকে নানা প্রশ্নের মাঝে অপু বিশ্বাস বিষয়ে প্রশ্ন করা হয়। তাকে বলা হয়- আপনি কি অপু বিশ্বাসকে প্রতিদ্বন্দ্বী মনে করেন। 

এমন প্রশ্নের জবাবে বুবলী বলেন, একদমই না, কেন? কারণ উনারা তো আসলে আমাদের থেকে অনেক সিনিয়র, বহু বছর ধরে কাজ করছেন, তবে কাজের ক্ষেত্রে নিজের সঙ্গে নিজের পারফরম্যান্সের সবসময় একটা চ্যালেঞ্জ থাকে।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *