Home / Entertainment / অক্ষয় খান্নাকে নিয়ে কেন এমন ধারণা ক্যাটরিনার?

অক্ষয় খান্নাকে নিয়ে কেন এমন ধারণা ক্যাটরিনার?

অক্ষয় খান্নাকে নিয়ে কেন এমন ধারণা ক্যাটরিনার?
ছবি: যুগান্তর

নব্বইয়ের দশকের অভিনেতা অক্ষয় খান্না পাঁচ বছর বয়সে বাবার সংস্পর্শ থেকে দূরে ছিলেন। তবে বড় হয়ে বাবার মতোই অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। 

শুরুতে নায়কের চরিত্রে দেখা গেছে তাকে। পরে অবশ্য একাধিক সিনেমায় পার্শ্বচরিত্রে কাজ করেছেন। তবে কাঙ্ক্ষিত সেই সাফল্য যেন অধরাই ছিল অক্ষয় খান্নার। 

আর একটা সময় অক্ষয়কে দেখে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মনে হয়েছিল— তিনি কামড়ে দিতে পারেন। কেন এমন মনে হয়েছিল? সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী।

কিন্তু এবার সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ সিনেমায় রেহমান ডাকাতের চরিত্রের জন্য চারদিকে প্রশংসিত হচ্ছেন অক্ষয় খান্না। যদিও একসময় ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে কারিশমা কাপুর, ক্যাটরিনা কাইফের মতো অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছিলেন তিনি। 

এর আগে ২০০৮ সালে ‘রেস’ সিনেমায় অক্ষয় খান্নার সঙ্গে কাজ করেছিলেন ক্যাটরিনা কাইফ। তখন সদ্য বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন অভিনেত্রী। সেই সময় ‘রেস’ সিনেমার শুটিংয়ে যখন অক্ষয় খান্নার সঙ্গে প্রথম আলাপ হয়, তখন অভিনেতা কম কথা বলতেন। 

নিজের কাজ ছাড়া কারও সঙ্গে কথা বলতেন না। সেই সময় ক্যাটরিনা বলেন, ‘আমার মনে হতো, ও আমাকে কামড়ে দেবে। কখনো কথা বলত না। পরে অবশ্য বুঝলাম মানুষটা ভীষণ ভালো। নরম মনের। আমাকে দাবা খেলা শিখিয়েছেন অক্ষয় খান্না।

অক্ষয় খান্না বরাবরই প্রচার থেকে দূরে থাকতে ভালোবাসেন। চোখ-কান-নাক বুজে শুধু কাজ করে যাওয়া নয়, জীবনে অবসরযাপনটাও প্রয়োজন বলেই মনে করেন তিনি। সে কারণে প্রতি শনি ও রোববার আলিবাগের বাড়িতে থাকেন। এবং সঙ্গীহীন জীবনে অভিনেতা যথেষ্ট ভালো আছেন বলে জানান।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *