Home / Entertainment / সৌদিতে ভক্তের মুখে প্রশংসা শুনে মজা করে যা বললেন পূর্ণিমা

সৌদিতে ভক্তের মুখে প্রশংসা শুনে মজা করে যা বললেন পূর্ণিমা

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন। যদিও আগের মতো এখন আর সিনেমায় দেখা যায় না অভিনেত্রীকে। আর সিনেমার কাজ কমিয়ে দিলেও বিশেষ কাজ ও অনুষ্ঠানের উপস্থাপনায় তাকে প্রায়ই দেখা যায়। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব উপস্থিতি রয়েছে তার। 

শুধু অভিনয় আর উপস্থাপনাতেই সীমাবদ্ধ নয় অভিনেত্রী, বাস্তবজীবনেও তার রূপের জাদু আর সাবলীল অভিনয় দিয়ে জয় করেছেন কোটি ভক্তের মন। বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন পূর্ণিমা। সেখান থেকে মাঝে মধ্যেই নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করে ভক্ত-অনুরাগীদের সঙ্গে যুক্ত থাকছেন তিনি।

সম্প্রতি ঢাকাই সিনেমার এ শীর্ষ অভিনেত্রী ওমরাহ হজের উদ্দেশ্যে মক্কায় গেছেন। সেখান থেকেই ভক্ত-অনুরাগীদের জন্য শেয়ার করে নিয়েছেন একটি মজার ভিডিও, যা মুহূর্তেই নেটিজেনদের মাঝে নজর কেড়েছে।

সেই ভিডিওতে দেখা যায়, সৌদি আরবে অবস্থানকালে এক যুবকের মুখোমুখি হন পূর্ণিমা। সেখানে কথা বলার একপর্যায়ে ওই যুবক পূর্ণিমাকে উদ্দেশ্য করে বিস্ময় প্রকাশ করে বলেন— ‘চেহারা দেখে তো একদম পূর্ণিমা আপুর মতো লাগছে।’ সরাসরি নিজের প্রশংসা শুনে স্বভাবসুলভ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে প্রতিক্রিয়া জানান এ অভিনেত্রী। মজার ছলে পূর্ণিমা বলেন— ‘আমাকেও সবাই বলে, আমার চেহারা নাকি দেখতে পূর্ণিমার মতো লাগে।’

সামাজিক মাধ্যমে ভক্তের সঙ্গে পূর্ণিমার কথোপকথনের ভিডিওটি আসার পর থেকেই নেটিজেনরা বেশ উপভোগ করছেন। নেটিজেনদের কেউ কেউ বলছেন, চিরযৌবনা এ নায়িকার চেহারার উজ্জ্বলতা যেন সময়ের সঙ্গে আরও বাড়ছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *