Home / Entertainment / বিয়ের পর স্বামীর সঙ্গে রাজনীতিতে মন দেবেন পরিণীতি!

বিয়ের পর স্বামীর সঙ্গে রাজনীতিতে মন দেবেন পরিণীতি!

অভিনয়ের পাশাপাশি এখন রাজনীতিতে জড়াচ্ছেন অনেক বালিউড তারকা। সম্প্রতি তার দৃষ্টান্ত রেখেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ও সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ।

rnrn

স্বরা ও ফাহাদের পথেই হাঁটছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা।

rnrn

রেস্তোরাঁয় ডেট থেকে বিমানবন্দরে পরিণীতিকে রাঘবের নিতে আসা, চর্চিত যুগলের প্রেমের রঙে রঙিন মায়ানগরী থেকে রাজধানী দিল্লি।

rnrn

দিনকয়েক আগে শোনা গিয়েছিল, খুব শিগগির ‘বাগদান’ অনুষ্ঠানও উদ্যাপন হতে চলেছে দুই পরিবারের উপস্থিতিতে।

rnrn

জনসমক্ষে সে কথা ঘোষণা না করলেও বলিউডের অন্দরে গুঞ্জন, রাঘব ও পরিণীতির সাত পাকে ঘোরা নাকি এখন স্রেফ সময়ের অপেক্ষা।

rnrn

পরের খবর, বিয়ের পরে নাকি নিজের অভিনয় জীবন থেকে বিরতি নিতে চলেছেন ‘উঁচাই’-এর অভিনেত্রী।

rnrn

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি টুইট করেন স্বঘোষিত সিনেমা সমালোচক উমের সন্ধু। তিনি লেখেন, ‘বিয়ের পরেই বলিউডকে চিরতরে বিদায় জানাতে চলেছেন পরিণীতি চোপড়া। উনি খুব শিগগির রাজনীতির সঙ্গে যুক্ত হতে চলেছেন।’

rnrn

যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো খবর মেলেনি অভিনেত্রীর পক্ষ থেকে। প্রসঙ্গত, এই উমেরই মাসখানেক আগে দাবি করেছিলেন, মালদ্বীপে নাকি বাগদান হতে চলেছে ‘আদিপুরুষ’ তারকা প্রভাস ও কৃতি শ্যাননের। যদিও সেই খবর সত্যি হয়নি।

rnrn

বিয়ের পর পেশাদার অভিনয় ছাড়ার দৃষ্টান্ত খুব একটা বেশি নেই নতুন প্রজন্মে। যদিও সংসারে মন দেওয়ার জন্য অনেক অভিনেত্রীই বিয়ের পরে ছবির সংখ্যা কমিয়ে দেন। যেমনটা করেছিলেন রানী মুখার্জি।

rnrn

মা হওয়ার পর ছবিতে অভিনয় করার ক্ষেত্রে সংখ্যার চেয়ে গুণগত মানের দিকেই বেশি গুরুত্ব দেবেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান আলিয়া ভাটও।

rnrn

তবে উল্টো উদাহরণও রয়েছে। বিয়ের পর সংসারের পাশাপাশি চুটিয়ে কাজও করেছেন প্রিয়াংকা চোপড়া, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মার মতো অভিনেত্রীরা। কোন পথে হাঁটবেন পরিণীতি, এখন সেটাই দেখার বিষয়।

অনলাইন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *