
দেশের নাট্যাঙ্গনের এ সময়ের দর্শকপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। অন্যদিকে গত কয়েক বছর নিজের অভিনয় প্রতিভা নিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন আলোচিত অভিনেত্রী নায়মা আলম মাহা।
rnrn
সম্প্রতি এ দুই অভিনয়শিল্পী প্রথমবার জুটি বেঁধে একটি নাটকে অভিনয় করেছেন। নাম ‘ক্ষত’। আওরঙ্গজেবের গল্পে নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। এরইমধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে বলে নির্মাতা জানিয়েছেন।
rnrn
এতে অভিনয় প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, ‘আমাদের গ্রামে গঞ্জে এখনো যে সহজ সরল মানুষ আছেন, এই মানুষেরা দালালের খপ্পরে পড়ে সব হারান, সেটাই এ নাটকের গল্পে ফুটে উঠেছে। নির্মাতা অনেক যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করার চেষ্টা করেছেন। মাহার সঙ্গে প্রথবার কাজ করলাম। অভিনয়ের প্রতি তার একাগ্রতা আছে। সবিমিলয়ে দারুন একটি প্রজেক্ট হয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
rnrn
মাহা বলেন, ‘আমাকে জীবন ঘনিষ্ঠ একটি গল্পে কাজ করার সুযোগ করে দেবার জন্য নির্মাতার প্রতি কৃতজ্ঞ। ইরফান সাজ্জাদ ভাইয়ের সঙ্গে এটা আমার জুটি হিসেবে প্রথম কাজ। তিনি ভীষণ সহযোগিতা পরায়ণ একজন শিল্পী। তারসঙ্গে কাজটি করতে বেশ ভালো লেগেছে । আশা করছি নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’
rnrn
আগামী ঈদে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।
আনন্দনগর ডেস্ক





