Home / Entertainment / অনিলের জীবনের গোপন রহস্য ফাঁস করে দিলেন ভাই বনি কাপুর

অনিলের জীবনের গোপন রহস্য ফাঁস করে দিলেন ভাই বনি কাপুর

চার দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন, এখনো নতুন নতুন চরিত্রে দর্শককে চমকে দিয়ে যাচ্ছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর। কিন্তু অনেকেই জানেন না, অনিল কাপুর দিনের পর দিন গোসল না করেই কাটিয়ে দিতেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ অভিনেতার জীবনের গোপন রহস্য ফাঁস করে দিলেন ভাই বনি কাপুর ।

এর আগে ১৯৭১ সালে ‘তু পায়েল ম্যায় গীত’ ছবিতে কাজ করেছিলেন অভিনেতা অনিল কাপুর। সেখানে অভিনেতা শশী কাপুরের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে দুঃখের বিষয়— ছবিটি আলোর মুখ দেখেনি। অবশেষে ১৯৭৯ সালে ‘হামারে তুমহারে’ ছবিতে অভিষেক হয় অনিল কাপুরের। এ সময় অনিল কাপুর ছবিতে কাজ করতে গিয়ে দিনের পর দিন গোসল না করেই কাটিয়ে দিতেন বলে জানান ভাই বনি কাপুর।

তিনি বলেন, অনিল ছোট থেকেই অভিনেতা হতে চাইত। ও তখন স্কুলে পড়ে। সেই সময় ছবিতে শশী কাপুরের ছোটবেলার চরিত্রে অভিনয় করে। শুটিংয়ের পরও ও মেকআপ অক্ষুণ্ন রাখার জন্য কয়েক দিন ধরে গোসল করত না।

বনি বলেন, অনিল রূপটান মুছতে চাইত না। ও যে অভিনয় করছে, সেটা নাকি সবাই বুঝতে পারবে না, সে জন্য গোসল করত না। তবে ক্যারিয়ারের শুরুতে অনিলকে প্রচুর লড়াই করতে হয়েছে বলেও জানান বনি। 

উল্লেখ্য, অভিনেতা অনিল কাপুরের ইতোমধ্যে ‘ফাইটার’ ও ‘সাভি’ সিনেমায় দর্শকরাতার দুর্দান্ত অভিনয় দেখেছেন। আরও বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে এ অভিনেতার।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *