Home / Entertainment / দিলজিতের কনসার্টে যশ-নুসরাতের রোমান্স

দিলজিতের কনসার্টে যশ-নুসরাতের রোমান্স

ভারতের জনপ্রিয় পপতারকা দিলজিৎ দোসাঞ্জের গানে মাতলেন তারকা যুগল যশ দাশ গুপ্ত ও নায়িকা নুসরাত জাহান। প্রিয় গায়কের সুরেলা আয়োজন উপভোগ করলেন টালিউডের এই তারকা জুটি। একসঙ্গে নাচলেন দিলজিতের ‘লাভার’ গানে।

শনিবার রাতে দিলজিতের কনসার্টটি উপভোগ করতে ব্যাপক ভিড় জমে কলকাতাবাসীর। টিকিটের আকাশছোঁয়া দাম থাকা সত্ত্বেও, কয়েক ঘণ্টায় সব টিকিট বিক্রি হয়ে যায়।

বাংলা গান করেই মঞ্চ মাতান পাঞ্জাবি এই রকস্টার। তার দিল লুমিনাটি ইন্ডিয়া ট্যুর ঘোষণা হওয়ার পর থেকেই উত্তজনা তুঙ্গে ছিল সাধারণ মানুষের। এরই মধ্যে দিল্লি, হায়দরাবাদ, লখনৌ, পুণেতে শো করে ফেলেছেন। তবে কলকাতার শো যাতে ভালো হয়, সেই প্রার্থনা নিয়েই দক্ষিণেশ্বরে পূজাও দিয়েছিলেন এই গায়ক ও অভিনতা।

পাঞ্জাবি স্টারের গানের অনুরাগী যশ ও নুসরাত। তাই সুযোগ পেয়েই কনসার্টে চলে যান। কনসার্টে নুসরাতের পরনে ছিল ফ্লুরোসেন্ট কালারের জ্যাকেট। যশ পরেছিলেন নীল টি-শার্ট। 

দিলজিৎ মঞ্চে যখন নিজের সুপারহিট গান ‘লাভার’ গাইছিলেন তখন রোমান্টিক হয়ে ওঠেন নুসরাত ও যশ। নাচতে নাচতেই করেন প্রেমের অঙ্গীকার। 

দিলজিৎকে ট্যাগ করে কনসার্টের ভিডিও শেয়ার করেন নুসরাত। ক্যাপশনে এই নায়িকা লেখেন, ‘মনের সবটাই দিয়ে দিলাম।’

এবারের লক্ষ্মীপুজার দিন বড় চমক দিয়েছিলেন যশ-নুসরাত। নিজেদের নতুন সিনেমা ‘আড়ি’র ঘোষণা করেছিলেন তারা। 

‘সেন্টিমেন্টাল’ সিনেমা থেকেই নিজের প্রযোজনা সংস্থা শুরু করেছেন এই তারকা দম্পতি। নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারেই এই নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নুসরাত জাহান এবং যশ দাশ গুপ্ত।

তাদের সিনেমার নাম ‘আড়ি’। এমাস থেকেই শুটিং শুরু করার কথা রয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন জিৎ চক্রবর্তী। সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মৌসুমী চট্টোপাধ্যায়।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *