Home / Entertainment / চেহারা নিয়ে নেটিজেনদের প্রশ্নের উত্তরে যা বললেন সামান্থা

চেহারা নিয়ে নেটিজেনদের প্রশ্নের উত্তরে যা বললেন সামান্থা

সোশ্যাল মিডিয়ার যুগে একটু এদিক ওদিক হওয়া মানেই নতুন করে আলোচনা শুরু। বিনোদন জগতের অভিনেত্রীরা কে কখন রোগা হলেন, আবার কে কখন মোটা হয়ে গেলেন, তা নিয়ে ভক্ত-অনুরাগীদের আলোচনার শেষ থাকে না। এ মুহূর্তে যেমন  আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন বলিউড অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। 

একদিকে তার নতুন ছবি ‘সিটাডেল: হানি বানি’ ছবি মুক্তি পাওয়ার চাপ চলছে। অন্যদিকে আবার অত্যধিক রোগা হয়ে গেছেন বলেও নেটিজেনদের মাঝে সেই নিয়ে আলোচনা তুঙ্গে।

প্রথমবার অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে দেখা যাবে অভিনেত্রী সামান্থাকে। এ জুটিকে দেখার জন্যও উত্তেজিত সিনেপ্রেমী দর্শকরা। এর মাঝে দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তরের খেলায় মজেছিলেন অভিনেত্রী। সেখানে ভক্ত-অনুরাগীদের অবাধ অধিকার ছিল সামান্থাকে প্রশ্ন করার। 

এমন সময় এক নেটিজেন তাকে প্রশ্ন করে বসেন— ম্যাম দয়া করে নিজের ওজন একটু বাড়ান, একটু মোটা হন। এই প্রশ্নকে একেবারেই এড়িয়ে যাননি অভিনেত্রী। উল্টে উত্তর দিয়েছেন নিজের ভক্তকে। তবে শুধু একজন নয়, অনেকেই তার ওজন নিয়ে প্রশ্ন তুলেছেন।

কী উত্তর দেন অভিনেত্রী? সামান্থা লিখেছেন— এটি ২০২৪। দয়া করে মানুষকে বাঁচতে দিন এবং নিজেও বাঁচুন। অন্যদের বিচার করা বন্ধ করুন। সেই সঙ্গে তিনি যোগ আরও লিখেছেন— আমি নিজের শারীরিক অবস্থার জন্য একটি কড়া ডায়েটে আছি। যে কারণে অনেক সময় আমার ওজন বেড়েও যেতে পারে। কিন্তু এটা নিয়ে এত আলোচনার কিছু হয়নি।

উল্লেখ্য, এ মুহূর্তে নতুন ছবি ‘সিটাডেল: হানি বানি’ ছবি মুক্তি নিয়ে বেশ চাপে আছেন অভিনেত্রী। অন্যদিকে বরুণকে অনেকেই অনেক কথা বলেছিলেন সামান্থার সঙ্গে কাজ করার জন্য। তবে কারও কোনো কথাতেই পাত্তা দেননি এ অভিনেতা।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *