Home / Entertainment / কমলা একদিন প্রেসিডেন্ট হবেন, মল্লিকার ভবিষ্যদ্বাণী আদৌ কি সত্যি হবে?

কমলা একদিন প্রেসিডেন্ট হবেন, মল্লিকার ভবিষ্যদ্বাণী আদৌ কি সত্যি হবে?

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন শুরু হয়েছে গতকাল মঙ্গলবার। হলিউডে ভাগ্যের শিকে ছেঁড়ার জন্য বেশ দৌড়দৌড়ি করছেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরওয়াত।  এক যুগ আগে আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ হয় এ অভিনেত্রীর। সেই সময় তিনি ভবিষ্যদ্বাণী করে বলেছিলেন, কমলা একদিন প্রেসিডেন্ট হবেন। তার এ ভবিষ্যদ্বাণী আদৌ সত্যি হবে কিনা জানা যাবে সময়ের অপেক্ষা মাত্র।

আনন্দবাজার সূত্র জানায়, আমেরিকায় ভোটযুদ্ধে লড়ছেন তামিলনাড়ুর মেয়ে কমলা হ্যারিস। প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পদপ্রার্থী কমলা জো বাইডেনের উত্তরসূরি হতে পারবেন কিনা, তা দ্রুতই নির্ধারণ করবেন আমেরিকার জনগণ। 

কিন্তু আজ থেকে প্রায় ১৫ বছর আগে কমলাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন অভিনেত্রী মল্লিকা শেরওয়াত। অভিনেত্রী সাফ বলেছিলেন— কমলা একদিন আমেরিকার প্রেসিডেন্ট হবেন।

বলিউডে সাফল্য পাওয়ার পর বেশ কয়েক বছর হলিউডে ভাগ্যের শিকে ছেঁড়ার জন্য বেশ দৌড়দৌড়ি করেছেন মল্লিকা। সেই সময় কমলার সঙ্গে সাক্ষাৎ হয় অভিনেত্রীর। তিনি কমলার সঙ্গে দেখা করে ফেরার পর তৎকালীন টুইটারে লিখেছিলেন— দারুণ লাগল কমলা হ্যারিসের সঙ্গে দেখা করে। লোকে বলেন, এই নারী একদিন আমেরিকার প্রেসিডেন্ট হবেন। এটি যে সময়কার কথা, তখন কমলা ছিলেন সান ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। এর পর কমলার চরিত্রের দ্বারা অনুপ্রাণিত হয়ে একটি ছবি করেন মল্লিকা। সেটি ২০১১ সাল। ছবিটির নাম ‘পলিটিক্স অফ লাভ’। সেই মল্লিকা বলেন, আমি আমার এই ছবির চরিত্রটির জন্য অনুপ্রেরণা নিয়েছিলাম কমলা হ্যারিসকে দেখে।

এত বছর পর মল্লিকার কথা সত্যি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানরা নাকি অনেকাংশেই কমলাকে সমর্থন করছেন। ঘরের মেয়ে বলে কথা!

উল্লেখ্য, অধুনা চেন্নাই থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে তিরুভারুর জেলার একটি অখ্যাত গ্রাম নাম থুলাসেন্দ্রাপুরম। এই গ্রামেই জন্মেছিলেন ভারতীয় বংশোদ্ভূত কমলার মাতামহ পিভি গোপালন। পরে তিনি চেন্নাই চলে যান। আরও পরে ভারতীয় কূটনীতিক হিসাবে জাম্বিয়ায় চলে যান তিনি। কমলার মা শ্যামলা গোপালনের সঙ্গেও সেই অর্থে এই গ্রামের কোনো নিবিড় যোগ নেই। কারণ বাবার কর্মসূত্রে বিভিন্ন দেশে ঘুরলেও এই গ্রামে সেভাবে আর ফেরা হয়নি শ্যামলার। তবু গ্রামের বাসিন্দারা মনে করেন কমলা তাদের ঘরের মেয়ে। এবার দেখার পালা— মল্লিকার কমলাকে নিয়ে করা ভবিষ্যদ্বাণী সত্যি হয় কিনা!

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *