Home / Entertainment / এই অভিজ্ঞতা আজীবন মনে থাকবে: জয়া আহসান

এই অভিজ্ঞতা আজীবন মনে থাকবে: জয়া আহসান

গত কয়েক সপ্তাহে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে দেখা গেছে রাজধানীর বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে। মূলত একটি প্রতিষ্ঠানের প্রচারণার ক্যাম্পেইন এটি, নাম ‌'ওয়েডিং ক্রাশ'। প্রতিষ্ঠানের একটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়া। পণ্যটির প্রচারের অংশ হিসেবে জয়ার হুটহাট বিয়ের আয়োজনে হাজির হওয়া।
rnরাজধানীতে চলছিল একটি বিয়ের আয়োজন। হুট করেই এই বিয়ের আয়োজনে হাজির হন এ অভিনেত্রী জয়া আহসান। অভিনেত্রীকে দেখে অবাক কনে। বলেন, 'বিশ্বাস-ই হচ্ছে না! আমার বিয়েতে জয়া আহসান! এই অভিজ্ঞতা আজীবন মনে থাকবে।'
rnঅভিনেত্রী জয়ার ভাষ্য— 'বিয়েতে যেতে কার না ভালো লাগে! আমি প্রথমবারের মতো ওয়েডিং ক্র্যাশ করছি! জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাওয়া নবদম্পতির সঙ্গে দেখা করার সুযোগ তৈরি করে দেওয়া এই ক্যাম্পেইন দারুণ লেগেছে।'

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *