বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাট। বর্তমান সময়ে তাদের একসঙ্গে ছবি মানেই সেখানে হাজির থাকে ছোট্ট রাহা। তাকে ঘিরেই এখন সব ফটোশুট। কিন্তু আলিয়া ও রণবীর তো কেবল তাদের মেয়ে রাহা কাপুরের বাবা-মা নন, তারা জনপ্রিয় তারকা দম্পতিও বটে।
rnrn
তাই ‘কাপল গোল’-এর কথা মাথায় রেখে এবার একেবারে নয়া অবতারে হাজির এ তারকা জুটি। দীর্ঘদিন পর আবার রোমান্টিক ফটোশুটে মাতলেন তারা। আলিয়া তার ইনস্টাগ্রামে সেই ছবিগুলো শেয়ারও করেছেন। বর্তমানে তাদের সেই ফটোশুট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
rnrn
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের দ্বিতীয় পর্বের প্রাক-বিবাহের অনুষ্ঠান হয়েছিল ইতালিতে। একটি ক্রুজ পার্টির মাধ্যমে চলেছিল উদযাপন। সেই অনুষ্ঠানেই এই বিশেষ ফটোশুট করেন আলিয়া-রণবীর।
rnrn
ছবিতে আলিয়ার পরনে ছিল একটি অফ শোল্ডার কর্সেট ড্রেস সঙ্গে গলায় সিল্কের ওড়না। গায়ে গহনা বলতে বিশেষ কিছুই ছিল না নায়িকার। পোশাকের সঙ্গে মানানসই একটি সাধারণ ড্রপ কানের দুল কেবল পরেছিলেন তিনি। খুব সাধারণভাবে খোঁপা করে বেঁধেছিলেন চুল।
rnrn
অন্যদিকে রণবীর ধরা দিয়েছিলেন সাদা শার্ট ও কালো প্যান্টে। তার সঙ্গে পরেছিলেন মেরুন রঙের মখমলের জ্যাকেট। আর পার্টি লুককে আরও একটু ঝলমলে করতে তিনি বেছে নিয়েছিলেন একটি মুখোশ। এই ছবিগুলোতে বেশ ঘনিষ্ঠভাবে দেখা গেছে ‘রালিয়া’কে। অভিনেত্রী তার ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করে ক্যাপশন লেখেন— ‘সানসেট ক্লাব।’
rnrn
তারকা দম্পতির ছবি প্রকাশ্যে আসতেই তাদের ভালোবাসায় ভরিয়ে দেন তাদের ভক্তরা। তাদের ছবি দেখে আলিয়ার মা সোনি রাজদান মন্তব্য করেন, ‘অত্যাশ্চর্য।
rnrn
আলিয়ার নকল করার জন্য বিখ্যাত মিমিক্রি শিল্পী চাঁদনি ভাবদা লেখেন, ‘রাহার বাবা-মা কী হট। তাদের এক ভক্ত লেখেন, ‘সিন্ডরেলা এবং প্রিন্সের ভারতীয় সংস্করণ।’
rnrn
খুব তাড়াতাড়ি আলিয়াকে তার হোম প্রোডাকশনের ছবি ‘জিগরা’তে দেখা যাবে। এখানে অভিনেত্রীর বিপরীতে রয়েছেন অভিনেতা বেদান্ত রায়না।
rnrn
অন্যদিকে রণবীর বর্তমানে মহাকাব্য ‘রামায়ণ’-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত। এখানে তাকে শ্রীরামের চরিত্রে দেখা যাবে। অভিনেতার বিপরীতে দেবী সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী। ছবিটির পরিচালক হলেন নীতেশ তিওয়ারি। রণবীর এবং সাই পল্লবী ছাড়াও এই ছবিতে দেখা যাবে অরুণ গোভিল এবং লারা দত্তকে।
rnrn
‘লর্ড অফ দ্য রিংস’-এর আদলে রামায়ণের ট্রিলজি বানানো হবে বলে শোনা গিয়েছে। ২০২৭ সালের অক্টোবর মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিনোদন ডেস্ক





