Home / Entertainment / অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙার পর আত্মহত্যার গুজবে মুখ খুললেন রাভিনা

অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙার পর আত্মহত্যার গুজবে মুখ খুললেন রাভিনা

রাভিনা ট্যান্ডন বরাবরই স্পষ্টবাদী। তিনি কী ভাবছেন, কোন বিষয়ে তার কী মত সেটা কখনই তিনি লুকিয়ে রাখেন না। বরং স্পষ্ট করে সবার সামনে বলে দেন। এবার এতদিন পর তিনি তার আত্মহত্যা নিয়ে যে ভুয়া খবর রটে গিয়েছিল সেটা নিয়ে কথা বললেন।

rnrn

মাত্র ২১ বছর বয়সেই তিনি দুটো মেয়েকে দত্তক নেন। সম্প্রতি তিনি সেই মেয়েদের দত্তক নেওয়ার পর কী কী ফেস করেছেন, অক্ষয় কুমারের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর কী কী ঘটেছিল সবটা নিয়েই মুখ খুলেছেন।

rnrn

মোজো স্টোরিকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাভিনা ট্যান্ডন বলেন, 'হ্যাঁ, এটা এমনকী ব্যাপার আর! কত সম্পর্কই তো ভাঙে, মানুষ এগিয়ে যায়। কিন্তু তারা বন্ধু থেকে যায় সম্পর্ক ভাঙার পরেও। আমরা বুঝেছিলাম যে আমার পার্টনার হিসেবে ঠিক নই, কিন্তু বন্ধু হিসেবে আমরা ভালো আছি। আমি তো বুঝতে পারি না— মানুষ এটা কেন বুঝে উঠতে পারে না? আমি একদম ঠিক ছিলাম ব্রেকআপের পর। মিডিয়া তখন ইচ্ছে করে হইচই ফেলেছিল যাতে তাদের ম্যাগাজিন বিক্রি হয়। কিন্তু আমার কাছে, আমাদের কাছে সব থেকে জরুরি ছিল আমাদের পরিবার কী মনে করল, বা ভাবল। লোকে কী ভাবল একটা সময় পর আর কোনো অর্থ রাখে না।

rnrn

তিনি আরও জানান, একটি ম্যাগাজিন নাকি এও ছেপেছিল যে তিনি আত্মহত্যা করতে গেছেন। যদিও বাস্তবে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই হাসপাতালে ভর্তি ছিলেন। মেনিনজাইটিস হয়েছিল তার। 

rnrn

রাভিনা জানিয়েছেন, কেউ চাইলে হাসপাতালের সেই রিপোর্ট দেখতে পারেন। তিনি এমন মানুষ নন যে সম্পর্ক ভাঙার জন্য আত্মহত্যা করতে যাবেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *