Home / Entertainment / ‘এসব ভিডিও তোমার বাবা দেখে না’ 

‘এসব ভিডিও তোমার বাবা দেখে না’ 

ভারতীয় বাংলা টেলিভিশনের পরিচিত নাম তিথি বসু। ‘মা’ সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা পান তিথি। সম্প্রতি শরীর প্রদর্শন করায় সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর কটাক্ষের শিকার হয়েছেন তিনি। 

rnrn

নিজের ইনস্টাগ্রামের কমেন্ট বক্স থেকে কিছু বাছাই করা মন্তব্য পড়ে জবাব দিলেন তিথি। এক নেটিজেন তিথির প্যান্ট পরা ছবির নিচে লিখেছেন- ‘এর থেকে ছোট প্যান্ট ছিল না? দেখে তো মনে হচ্ছে বাড়ির থাম’।

rnrn

অভিনেত্রীর পালটা প্রশ্ন- ‘আচ্ছা কাকিমা আপনার বাড়ির থাম কি হটপ্যান্ট পরে?’ ছোটবেলাতেই বাবা-মার বিচ্ছেদের সাক্ষী থেকেছেন তিথি। তবুও বাবাকে নিয়েও মন্তব্য ধেয়ে আসে লাগাতার। ‘তোমার এসব ভিডিও কি তোমার বাবা দেখে?’ এমন কটাক্ষের জবাবে তিথি বলেন, ‘আমার ভিডিও তোমার বাবাও দেখে’।

rnrn

তিথির রিল ভিডিও দেখে আরেকজন লেখেন- ‘শরীর দেখিয়ে নাচলেই সেলিব্রিটি হওয়া যায় না, এত নোংরা মেয়ে আমি দেখিনি।’

rnrn

কেউ কেউ আবার সোজাসুজি লিখেছেন, ‘যত বয়স বাড়ছে অশ্লীলতা বাড়ছে, দিন দিন পর্নোস্টার হয়ে যাচ্ছে’।

rnrn

তিথি খানিক চাপা গলাতেই বলেন, ‘ছোটবেলা থেকে আমি এত ভার্বাল অ্যাবিউজের শিকার হয়েছি… এত ট্রোলিংয়ের শিকার হয়েছি! কিন্তু লজ্জাটা কার? যে অপমানিত হচ্ছে তার নাকি যে অপমান করছে তার?’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *