Home / Entertainment / শ্বেতার জন্মদিনে দেখা মিলল না ঐশ্বরিয়ার, বিচ্ছেদ গুঞ্জনে হাওয়া

শ্বেতার জন্মদিনে দেখা মিলল না ঐশ্বরিয়ার, বিচ্ছেদ গুঞ্জনে হাওয়া

শ্বেতা বচ্চন নন্দার ৫০ বছরের জন্মদিন পালন হলো বেশ বড় করেই। অমিতাভ থেকে জয়া, করণ থেকে সুহানা এলেও, দেখা গেল না ঐশ্বরিয়া রাই বচ্চনকে। 

rnrn

রোববার ছিল শ্বেতা বচ্চন নন্দার ৫০তম জন্মদিন। আর এই বিশেষ দিনে মেয়ের জন্মদিনকে আরও বিশেষ করে তুললেন অমিতাভ ও জয়া বচ্চন। দেখা গেল, একটা বিশেষ পার্টির ব্যবস্থা করা হয়েছিল। অতিথি তালিকায় নাম ছিল করণ জোহর, সিদ্ধান্ত চতুর্বেদী, সুহানা খানদের। 

rnrn

অমিতাভ আর জয়াকে দেখা গেল মেয়ের জন্মদিনের অনুষ্ঠানের সাজসজ্জার কাজে ভাগ নিতে। সাহায্য করতে পৌঁছেছিলেন করণ জোহরও। শ্বেতা বচ্চন নন্দার চর্চিত প্রেমিক সিদ্ধান্ত চতুর্বেদীও পৌঁছেছিলেন এদিন। ছিলেন শাহরুখ ও গৌরীর কন্যা সুহানা খানও। খবর রয়েছে, ডেট করছেন বর্তমানে অগস্ত্য নন্দা আর সুহানা। 

rnrn

অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের মেয়ে শ্বেতা ১৯৯৭ সালে দিল্লি-ভিত্তিক ব্যবসায়ী নিখিল নন্দাকে বিয়ে করেছিলেন। এই দম্পতির দুটি সন্তান রয়েছে নব্য ও অগস্ত্য। একটি ফ্যাশন লেবেল চালানোর পাশাপাশি, শ্বেতা বচ্চন নন্দা ২০১৮ সালে প্যারাডাইস টাওয়ার্স বইয়ের মাধ্যমে একজন লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন।

rnrn

খবর বলে, শ্বেতা বহুদিন আগেই ছেড়েছেন স্বামীর ঘর। এমনকি, বচ্চনদের খুব কম অনুষ্ঠানে নিখিল। তবে ডিভোর্স নিয়ে মুখে কুলুপ দুই পক্ষেরই। এমনকি শ্বেতার সঙ্গে বনিবনার অভাব রয়েছে ঐশ্বরিয়া রাই বচ্চনেরও। 
rnএদিনও ননদকে শুভেচ্ছা জানিয়ে কোনো পোস্ট আসেনি ঐশ্বর্যর থেকে। এমনকি তাকে দেখাও যায়নি বার্থ ডে পার্টিতে। মাসখানেক ধরেই বচ্চন পরিবারে ভাঙনের সুর। যদিও বরাবরের মতো সব ঠিক দেখানোর চেষ্টাই চলছে। ঐশ্বরিয়ার এই আচরণ বিচ্ছেদ গুঞ্জনকে উস্কে দিচ্ছে।

rnrn

মাসের শুরুতে আম্বানিদের প্রি ওয়েডিংয়ে যোগ দিয়ে একই বিমানে উঠেছিলেন শ্বেতা আর ঐশ্বর্য। তবে দুজনে আলাদা আলাদা গাড়ি ব্যবহার করেন। একটি গাড়িতে ছিলেন বাবা অমিতাভের সঙ্গে শ্বেতা। আর অন্য গাড়িতে অভিষেক, ঐশ্বরিয়া আর আরাধ্যা। প্রাকবিবাহের অনুষ্ঠান চলাকালীন তাদের বসতেও দেখা গিয়েছিল বেশ অনেকখানি দূরত্ব বজায় রেখে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *