Home / Entertainment / জায়েদ খানের বিয়ে!

জায়েদ খানের বিয়ে!

ঢাকাই সিনেমার বহুল আলোচিত সমালোচিত নায়ক জায়েদ খান। নতুন নতুন ঘটনা দিয়ে কিছু দিন পর পরই আলোচনায় আসেন তিনি। বিশেষ করে নারী বা বিয়েকেন্দ্রিক নানান মন্তব্য করে। সম্প্রতি ফের বিয়েকেন্দ্রিক কথা বলে আলোচনায় এসেছেন এ নায়ক। 

rnrn

এবার এই নায়কের বিয়ে নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘জায়েদ খানের বিয়ে’। নাটকের এই পোস্টারটি জায়েদ খান ফেসবুকে শেয়ার করে লিখেছেন— ‘ইন্টারেস্টিং’।

rnrn

যদিও নাটকে জায়েদ খান এবং বাস্তবের জায়েদ খানের মধ্যে কোনো মিল নেই। নাটকে দেখানো হয়েছে জায়েদ বিয়ে করতে চাচ্ছেন না, কিন্তু কী কারণে তিনি বিয়ে করতে চাচ্ছেন না তা কেউ জানেন না। জায়েদ খানকে বিয়ে করানোর জন্য তার বাবা-মা, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সর্বোচ্চ চেষ্টা করছে, আবার বিয়ে করতে রাজি হলে কেনইবা বিয়ে ভেঙে যাচ্ছে এবং শেষ পর্যন্ত জায়েদ বিয়ে করেন কি না এমনই গল্পে নির্মিত এই নাটক।

rnrn

নাটকটি নির্মাণ করেছেন মিজানুর রহমান রাহুল। নাটকের গল্প লিখেছেন ইউসুফ চৌধুরী এবং চিত্রনাট্য লিখেছেন আহসান হাবীব সকাল।

rnrn

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান, সিনি স্নিগ্ধা, রিসা চৌধুরী, মাসুম বাশার , মিলি বাশার, রেশমা আহমেদ, শফিক খান দিলু, দিশা মনি, সিমান্ত আহমেদ, ইমরান হাসো, অনুভব মাহবুব, আবু সাঈদ খানসহ আরও অনেকে।

rnrn

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে জায়েদ খানের ‘সোনার চর’ সিনেমা। যে ছবিতে আরও আছেন ওমর সানী ও মৌসুমী।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *