Home / Entertainment / প্রভাকে কেন শাসাচ্ছেন মোশাররফ করিম

প্রভাকে কেন শাসাচ্ছেন মোশাররফ করিম

নেট দুনিয়ায় সম্প্রতি একটি স্থিরচিত্র ঘুরে বেড়াচ্ছে। যেখানে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনেত্রী প্রভাকে বেশ শাসাচ্ছেন। কেন তিনি এমনিট করছেন? জানা গেছে, এটি আসলে একটি টেলিফিল্মের স্থিরচিত্র। যার গল্পে রয়েছে, প্রচণ্ড বদমেজাজি হাবিব সুন্দরী বউ রিনিকে নিয়ে গিয়েছেন বেড়াতে।

rnrn

রিনি সব সময় হাবিবের ভয়ে চুপসে থাকে। এক রাতে ছোট এক ঘটনায় রিনির গায়ে হাত তোলে হাবিব, আঘাতে মারা যায় রিনি। দিশেহারা হাবিব উপায় না দেখে অল্প পরিচিত জিসানের সাহায্য নেয়। গ্রেফতারের ভয়ে গাড়িতে করে দূরে রিনির লাশ ফেলে আসে। কিন্তু আর ঘুমাতে পারে না। প্রায়ই মনে হয় রিনি ঘরে হাঁটছে, তার বুকে চেপে বসেছে। এর মধ্যে পরদিন আসিফ নামে একজন রিনির বড় ভাইয়ের বন্ধু পরিচয়ে রিনির সঙ্গে দেখা করতে আসে।

rnrn

হাবিব বিপদে পড়ে। জিসান প্ল্যান করে তার নিজের বউ মেঘনাকে রিনি সাজিয়ে হাবিবের সঙ্গে পাঠায়। প্রাথামিকভাবে আসিফকে ম্যানেজ করা গেলেও বিপদ পুরোপুরি কাটে না। এমন গল্প নিয়ে সাজানো এ টেলিফিল্মের নাম ‘উই আর সিক’। এর গল্প লিখেছেন মোশাররফ করিম। পরিচালনা করেছেন সোহেল হাসান। এতে হাবিবের চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে ও রিনি হয়েছেন প্রভা। টেলিফিল্মটি আজ বিকাল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।

আনন্দনগর প্রতিবেদক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *