
বাংলাদেশের দুইজন জনপ্রিয় সংগীত পরিচালক, গায়ক হাবিব ওয়াহিদ এবং ইমরান মাহমুদুল। ক্যারিয়ারের শুরু থেকেই হাবিবকে গুরু মানেন ইমরান। তার সুরে একটি গান ও পাঁচটি জিঙ্গেলে কণ্ঠও দিয়েছেন।
rnrn
এবার ইমরানের সুর ও সংগীতায়োজনে একটি গানে কণ্ঠ দিলেন হাবিব ওয়াহিদ। গানের শিরোনাম ‘বোকামন’। এটি লিখেছেন ভারতের রজত ঘোষ। এরইমধ্যে সৈকত রেজার পরিচালনায় গানের ভিডিও শুটিংয়ের কাজও শেষ হয়েছে। নতুন বছরের শুরুতে রঙ্গন মিউজিকের ব্যানারে গানটি প্রকাশ পাবে।
rnrn
এ প্রসঙ্গে হাবিব বলেন, ইমরান যখন আমাকে গানটির প্রস্তাবটি দিল, আমি বিষয়টি খুব আগ্রহের সঙ্গে নিয়েছিলাম। পরে ওর কম্পোজিশনটা শুনতে চাইলাম। শুনে মনে হলো আমার কণ্ঠের সঙ্গে এটি ভালোই যাবে এবং গানটি বেশ মিষ্টিও মনে হলো। তারপর গাইলাম। ইমরানের প্রতি আমার আস্থা আছে। আমার বিশ্বাস শ্রোতারা ভালো কিছু পাবেন।
rnrn
এদিকে গুরুর জন্য সুর-সংগীত করার অভিজ্ঞতা জানিয়ে ইমরান বলেন, হাবিব ভাই আমার গুরু। উনার কম্পোজিশনে আমি ক্যারিয়ারের শুরুতে গেয়েছি। তিনি আমার কম্পোজিশনে গাইবেন, এটা আমার কাছে ছিল স্বপ্নের মতোই। আজ আমি যত বড় হই না কেন, ওনার কাছে তো ছোট্ট শিশু। ফলে সেই অনুভূতি বা সম্মান নিয়েই কাজটি করার চেষ্টা করছি।
আনন্দনগর প্রতিবেদক





