Home / Entertainment / শাহরুখের জন্যই কি পিছিয়ে গেল ক্যাটরিনার ‘মেরি ক্রিসমাস’

শাহরুখের জন্যই কি পিছিয়ে গেল ক্যাটরিনার ‘মেরি ক্রিসমাস’

চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের নতুন সিনেমা ‘মেরি ক্রিসমাস’। সিনেমাটি নির্মাণ করেছেন শ্রীরাম রাঘবন। এতে দক্ষিণী তারকা বিজয় সেতুপতির সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা। তবে সব প্রস্তুতি নিয়েও পিছিয়ে গেল সিনেমাটির মুক্তি।

rnrn

এদিকে ডিসেম্বরে আবার মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের ‘ডানকি’ সিনেমা। তা নিয়েও দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। এ কারণেই কি পিছিয়ে দেওয়া হয়েছে ক্যাটরিনা কাইফের ‘মেরি ক্রিসমাস’ সিনেমার মুক্তি।

rnrn

এর আগে ২০২২ সালের ২৩ ডিসেম্বর এই সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় রণবীর সিংয়ের ‘সার্কাস’ সিনেমার সঙ্গে দ্বৈরথ এড়ানোর জন্য এর মুক্তি পিছিয়ে দেওয়া হয়। এর পর চলতি বছরের ১৫ ডিসেম্বর নতুন মুক্তির দিন হিসেবে ধার্য করা হয়েছিল। তাও পিছিয়ে গেল।

rnrn

প্রযোজনা প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা এই সিনেমা অত্যন্ত ভালোবাসা আর নিষ্ঠা সহকারে তৈরি করেছি, এমনটি সবাই করে। যাই হোক, ২০২৩ সালের শেষ দুই মাসে পর পর এত ছবি মুক্তি পাচ্ছে, তাই আমরা ঠিক করেছি যে আমাদের ছবি ২০২৪ সালের ১২ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে।’

rnrn

উল্লেখ্য, নভেম্বর মাসের আর কোনো বড় রিলিজ নেই। কিন্তু ডিসেম্বরের শুরুতেই বক্স অফিসে মুখোমুখি ভিকি কৌশল ও রণবীর কাপুর। কারণ ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘অ্যানিমেল’ ও ‘স্যাম বাহাদুর’। এর পর আবার রয়েছে সুহানা খান, খুশি কাপুর, অগস্ত্য নন্দাদের ‘দ্য আর্চিজ’। সবশেষে শাহরুখের ‘ডানকি’র পালা। বক্স অফিসে শাহরুখ যেভাবে দাপট দেখাচ্ছেন তার এক সপ্তাহ আগে হয়তো সিনেমা রিলিজ করতে চাইছিল না ‘মেরি ক্রিসমাস’ টিম। সে কারণেই পিছিয়ে দেওয়া হয়েছে এর মুক্তি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *