Home / Entertainment / ‘ক্ষমা করে দিয়েন জাকী ভাই, কিছুই করা হয়নি আপনার জন্য’

‘ক্ষমা করে দিয়েন জাকী ভাই, কিছুই করা হয়নি আপনার জন্য’

না ফেরার দেশে চলে গেলেন কালজয়ী সিনেমা ‘ঘুড্ডি’র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী। ১৯৮০ সালে মুক্তি পাওয়া তার সিনেমাটি সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল বলেই চলচ্চিত্রবোদ্ধারা মনে করতেন।

rnrn

সৈয়দ সালাহউদ্দিন জাকীর মৃত্যুতে শোকাচ্ছন্ন ‘ঘুড্ডি’ সিনেমার নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। 

rnrn

প্রিয় পরিচালকের মৃত্যুতে ফেসবুকে আবেগঘন পোস্ট দিযেছেন সুবর্ণা। এই সংসদ সদস্য লিখেছেন- ১৩ তারিখ রাতেও কথা হলো। বুঝিনি এটাই শেষবার! ক্ষমা করে দিয়েন জাকী ভাই, কিছুই করা হয়নি আপনার জন্য। কেবল গ্রহণই করেছি, আপনার আদর, আপনার ভালোবাসা, শিক্ষা। আবার অভিভাবকশূন্য হলাম আমরা। অনেক ভালোবাসি আপনাকে। শান্তিতে ঘুমান আপনি। পরম শ্রদ্ধা।  

rnrn

সোমবার দিবাগত রাত ১১টা ৫৩ মিনিটে মারা গেছেন সৈয়দ সালাহউদ্দিন জাকী। 

rnrn

জীবনের শেষপ্রান্তে এসে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় দুটি চলচ্চিত্রের কাজ শেষ করেন। একটি ‘অপরাজেয় একা’ অন্যটি ‘ক্রান্তিকাল’। 

rnrn

তবে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ইচ্ছেমতো ছোটাছুটি করতে পারতেন না সৈয়দ সালাউদ্দীন জাকী। তারপরও তাকে দমানো যায়নি। হুইলচেয়ারে বসেই ক্যারিয়ারের ৭ নম্বর চলচ্চিত্রটি বানান। ‘অপরাজেয় একা’ সেই নামের ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *