Home / Entertainment / বারবার না করলেও কথা শোনেননি শাহরুখ, কেন এত জোরাজুরি?

বারবার না করলেও কথা শোনেননি শাহরুখ, কেন এত জোরাজুরি?

বলিউড তারকা শাহরুখ খানের ব্যক্তিত্ব বরাবরই মন জয় করেছে নারীদের। ৫৮ বছর বয়সেও তিনি মহিলাদের ‘হার্টথ্রব’। মহিলাদের প্রতি ব্যবহার নিয়ে বারবার প্রশংসিত হয়েছেন শাহরুখ খান। তবে ব্যতিক্রম ঘটেছে এক গায়িকার ক্ষেত্রে। শাহরুখের আচরণ নিয়ে সংগীতশিল্পী লেডি গাগা তীব্র নিন্দা পোষণ করেছেন। বারবার মানা করছেন গায়িকা, তবু কথা শোনেননি শাহরুখ। বাদশার এমন আচরণে কিছুটা অবাক হয়েছেন ভক্তরা।

rnrn

২০১১ সালে ভারতে আসেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী লেডি গাগা। সেই সময় এক সাক্ষাৎকারে একসঙ্গে দেখা যায় গাগা ও শাহরুখ খানকে। সেখানে হাসিঠাট্টা করছিলেন তারা। কিন্তু পরে কি এমন ঘটল গাগা এ তারকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়ে এলেন।

rnrn

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্রথম থেকেই গাগার চায়ের কাপ নিতে চান শাহরুখ, এড়িয়ে যান গায়িকা। তার পর মজা করতে করতে শাহরুখ কথা প্রসঙ্গে বলেন, হয়তো আপনার কাছে টাকা নেই, শপিং করতে পারছেন না, আমি আমার এই দামি ঘড়ি আপনাকে উপহার দিতে চাই। যদিও ঘটনাটা একেবারেই মজার ছলে নেননি গাগা। বার বার না করতে থাকেন গায়িকা। প্রত্যাখান করেন অভিনেতাকে। কিন্তু খানিকটা তার স্বভাবের বিপরীতে হেঁটেই গাগাকে জোর করতে থাকেন তিনি।

rnrn

তার (গাগা) হাত টেনে ঘড়িটা পরিয়ে দিতে চাইলে গাগা বলেন, তুমি তোমার অনুরাগীদের দিয়ে দাও। সোফার যে প্রান্তে শাহরুখ বসেছিলেন সেটা ছেড়ে প্রায় গাগার অনেকটা কাছাকাছি চলে আসেন। তাতেই খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েন গায়িকা।

rnrn

এই ভিডিও ভাইরাল হতেই অভিনেতার ব্যবহারের সমালোচিত হয় নেটপাড়ায়। কেউ কেউ বলেছেন, উনি প্রায় ওর ওপর ঝাঁপিয়ে পড়েন, এটি ঠিক নয়।

rnrn

 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *