Home / Entertainment / কেন রণবীরকে ‘রোগা সাদা ইঁদুর’ বললেন কঙ্গনা

কেন রণবীরকে ‘রোগা সাদা ইঁদুর’ বললেন কঙ্গনা

বিতর্ক যেখানে, বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সেখানে। তার ওপর যদি সেই বিতর্কে বলিউডের নামজাদা নায়ক থাকেন, তা হলে তো কথাই নেই। কঙ্গনা একেবারে কোমর বেঁধে নেমে পড়বেন নায়ককে একহাত নিতে। 

rnrn

দীর্ঘদিন ধরে অভিনয় দক্ষতা দিয়ে আলোচনায় না আসলেও বেফাঁস মন্তব্য করে বরাবরই আলোচনায় আসছেন কোকড়া চুলের এই অভিনেত্রী।

rnrn

ভাট পরিবারের ওপর প্রথম থেকেই বেশ ক্ষিপ্ত কঙ্গনা রানাউত। এবার নাম না উল্লেখ করে আকারে ইঙ্গিতে রণবীরকে ‘রোগা সাদা ইঁদুর’ বলে কটাক্ষ করলেন। এতেই থেমে থাকেননি, সঙ্গে নারীঘেঁষা, মাদকাসক্ত বলতেও ছাড়েননি।

rnrn

রামায়ণের ওপর ভিত্তি করে বলিউডে ছবি তৈরি করছেন ‘ছিঁছোড়ে’ খ্যাত নির্মাতা নীতেশ তিওয়ারি। সেই ছবিতে রামের চরিত্রে অভিনয় করার কথা বলিউড তারকা রণবীর কাপুরের। তার বিপরীতে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে সীতার চরিত্রে পছন্দ করেছিলেন পরিচালক।
rn 
rnতবে এবার জানা গেছে, সীতার চরিত্রের জন্য রণবীর কাপুরের বিপরীতে শেষমেশ আলিয়া ভাটকেই চূড়ান্ত করেছেন নির্মাতারা। রাবণের চরিত্রের জন্য পরিচালক কথা বলেছেন ‘কেজিএফ’ ছবির তারকা যশের সঙ্গে।

rnrn

অভিনেতা চূড়ান্ত হয়ে যাওয়ার পর খুব শিগগিরই শুরু হতে চলেছে ছবির কাজও। এ খবরে অভিনেত্রী কঙ্গনা রানাউত স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই যেন প্রতিক্রিয়া দিলেন।  

rnrn

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, সম্প্রতি শুনলাম বলিউডে ‘রামায়ণ’ তৈরি হচ্ছে। রামের ভূমিকায় নাকি বলিউডের রোগা সাদা ইঁদুরকে দেখা যাবে। যার নারীমহলে বেশ নামডাক রয়েছে। পাশপাশি তিনি মাদকেও বেশ অভ্যস্ত। সম্প্রতি তিনি ‘শিবা ট্রিলজি’তে অভিনয় করেন। যদিও সেটা কেউ দেখেননি। এবার তার ইচ্ছা হয়েছে রামের রূপ ধারণ করার।

rnrn

রণবীরকে ‘রাম’ চরিত্রে পছন্দ না হলেও এই চরিত্রেকে তার পছন্দ সেটা জানাতেও ভোলেননি কঙ্গনা। 

rnrn

তিনি আরও লেখেন, আমার মনে হয় বাল্মিকীজির বর্ণনা অনুযায়ী দক্ষিণী তারকা যশ অনেক বেশি মানানসই রামের চরিত্রে। যদিও তাকে অবশ্য রাবণের চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। একেই বলে ঘোর কলিযুগ।
rn 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *