ইউটিউবারের সঙ্গে অভিনেত্রী দুরে ফিশানের বিয়ের গুঞ্জন

Written by

in

পাকিস্তানি ইউটিউবার রজব বাট এবং জনপ্রিয় অভিনেত্রী দুরে ফিশান সেলিমের প্রেম ও সম্ভাব্য বাগদানের গুঞ্জন এখন দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে টক অব দ্য টাউন। 

বেশ কিছুদিন ধরেই বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের সম্পর্কের বিষয়ে নানা রকম পোস্ট এবং স্ক্রিনশট শেয়ার করে জল্পনা-কল্পনা ছড়াচ্ছেন অভিনেত্রীর ভক্তরা। তবে এ দাবির সপক্ষে এখনো কোনো জোরালো বা নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি। 

ভাইরাল হওয়া এই গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত রজব বাট বা দুরে ফিশান কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। সম্পর্কের বিষয়টি নিশ্চিত করা তো দূরের কথা, বাগদান বা বিয়ের পরিকল্পনা নিয়ে কোনো পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ফলে পুরো বিষয়টিই এখন পর্যন্ত কেবলই গুঞ্জন হিসেবে রয়ে গেছে। 

দুরে ফিশান সেলিম বর্তমান পাকিস্তানের অন্যতম শীর্ষ ও জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী। ২০২০ সালে হাম টিভির ‘দিল রুবা’ নাটকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেই নজর কাড়েন তিনি এবং একই বছর ‘ভারাস’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন। এরপর ২০২২ সালে ব্লকবাস্টার ড্রামা সিরিজ ‘ক্যায়সি তেরি খুদগার্জি’ তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। 

আরও পড়ুন
আরও পড়ুন

সাফল্যের সেই ধারাবাহিকতা বজায় রেখে ২০২৩ সালে ‘ইশ্ক মুর্শেদ’ এবং ২০২৫ সালে ‘সানওয়াল ইয়ার পিয়া’ এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি ‘হাম অ্যাওয়ার্ডস’-এ মনোনীতও হয়েছেন। 

অন্যদিকে, রজব বাট পাকিস্তানের শীর্ষ ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের একজন। তার ইউটিউব চ্যানেল ‘রজব’স ফ্যামিলি’-র সাবস্ক্রাইবার সংখ্যা ইতোমধ্যে ৯ মিলিয়ন (নব্বই লাখ) ছাড়িয়েছে। 

মূলত ফ্যামিলি ব্লগ, লাইফস্টাইল এবং পারিবারিক বিনোদনমূলক ভিডিওর জন্য তিনি দর্শক মহলে দারুণ জনপ্রিয়। কনটেন্ট ক্রিয়েশনের পাশাপাশি রজব একজন সফল ব্যবসায়ী হিসেবেও আত্মপ্রকাশ করেছেন, যার নিজস্ব একটি লাক্সারি পারফিউম ব্র্যান্ড রয়েছে। 

সূত্র: পাকিস্তান কানেক্ট 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *