মা হচ্ছেন সোহিনী

Written by

in

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। সম্প্রতি পশ্চিবঙ্গের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, তিনি মা হতে চলেছেন। ২০২৪ সালের জুলাই মাসে শোভন গাঙ্গুলির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন সোহিনী। 

জানা গেছে, চলতি বছরেই এই দম্পতির সংসারে নতুন অতিথি আসতে চলেছে। 

সম্প্রতি সিনেমার অনুষ্ঠান কিংবা প্রিমিয়ারে কিছুদিন ধরে সোহিনী সরকারকে খুব একটা পাওয়া যাচ্ছে না। এমনকি নিজের সিনেমা ‘ফেরা’র প্রিমিয়ারেও অনুপস্থিত ছিলেন এই অভিনেত্রী। সেখান থেকেই এমন গুঞ্জন চাউর হয়। 

যদিও এই দম্পতির কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানাননি। তবে তাদের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, সোহিনী সরকার শিগগিরই নাকি মা হবেন। 

তাদের বন্ধুমহলের অনেকেই নাকি সোহিনীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানেন, তবে যতক্ষণ না এই সুখবরটি তারকা দম্পতি নিজেরা প্রকাশ্যে আনছেন, ততক্ষণ মুখে কুলুপ আঁটারই সিদ্ধান্ত নিয়েছেন তারা। 

আরও পড়ুন
আরও পড়ুন

উল্লেখ্য, ২০২৩ সালের শেষেই প্রকাশ্যে আসে অভিনেত্রী সোহিনী ও অভিনেতা রণজয় বিষ্ণুর বিচ্ছেদের খবর। এর মাস কয়েক আগে স্বস্তিকা দত্তর সঙ্গে প্রেম ভাঙে শোভনের। প্রায় একই সময় দুজনের সম্পর্কের ভাঙন। এরপরই সোহিনী ও শোভনের প্রেমের গুঞ্জন চাউর হয়। 

পরে ২০২৪ সালে টালিউডের এই জনপ্রিয় সংগীতশিল্পীকে বিয়ে করেন সোহিনী সরকার। 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *