Home / Entertainment / এক দশকের রেকর্ড ভেঙে বিলবোর্ডের শীর্ষে বিটিএস

এক দশকের রেকর্ড ভেঙে বিলবোর্ডের শীর্ষে বিটিএস

বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস তাদের সর্বশেষ অ্যালবাম ‘আরিরাং’ দিয়ে আবারও বিশ্বসংগীতের মঞ্চে নিজেদের আধিপত্য প্রমাণ করল। ‘আরিরাং’ অ্যালবামের মাধ্যমে এক অভূতপূর্ব মাইলফলক অর্জন করেছে বয়ব্যান্ডটি।

প্রথম সপ্তাহেই অ্যালবামটি ৬ লাখ ৪১ হাজার কপি বিক্রি হয়ে বিলবোর্ড ২০০ চার্টের শীর্ষে উঠে আসে। এর মধ্যে ৫ লাখ ৩২ হাজারই ছিল সরাসরি অ্যালবাম বিক্রি। এর আগে ২০১৩ সালে ব্রিটিশ বয়ব্যান্ড ওয়ান ডিরেকশন-এর ‘মিডনাইট মেমোরিজ’ অ্যালবামটির পর কোনো ব্যান্ডের ক্ষেত্রে এটিই এক সপ্তাহের মধ্যে অর্জন করা সবচেয়ে বড় সাফল্য।

ক্রমেই আন্তর্জাতিক সঙ্গীত বাজারে বিটিএস তাদের শীর্ষস্থান আরও সুদৃঢ় করছে। ২৬ মার্চ পর্যন্ত হালনাগাদ করা তথ্য অনুযায়ী, তাদের ‘সুইম’ গানটি মাত্র ছয় দিনে ১৫.৩ মিলিয়ন স্ট্রিম এবং ২৫.৮ মিলিয়ন রেডিও লিসেন অর্জন করেছে।

আরও পড়ুন
আরও পড়ুন

এর মাধ্যমে বিটিএস সপ্তমবারের মতো বিলবোর্ড হট ১০০-এর এক নম্বর স্থান অর্জন করল। এই সাফল্যের ফলে, চার্টটির ইতিহাসে সর্বাধিক এক নম্বর গানের অধিকারী ব্যান্ডের মধ্যে বিটিএস পঞ্চম স্থানে উঠে এসেছে। তাদের আগে রয়েছে দ্য বিটলস (২০টি গান), সুপ্রেমস (১২টি গান), বি জি’স (৯টি গান) এবং দ্য রোলিং স্টোনস (৮টি গান)।

বিটিএস-এর জন্য এটি বিলবোর্ড চার্টে ১ নম্বর হওয়া সপ্তম অ্যালবাম। এর আগে ‘লাভ ইয়োরসেল্ফ: টিয়ার’, ‘ম্যাপ অব দ্য সোল: সেভেন’, ‘বি’ এবং ‘প্রুফ’-এর মতো অ্যালবামগুলো দিয়ে তারা এই সাফল্য অর্জন করেছিল।

আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি এবং জাংকুক—দলের সাত সদস্যই তাদের বাধ্যতামূলক সামরিক সেবা শেষ করে পুনরায় একত্রিত হওয়ার পর এটিই তাদের প্রথম বড় মাইলফলক।

বিনোদন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *