Home / Entertainment / পেছাতে পারে সালমানের ‘ব্যাটল অব গালওয়ান’ মুক্তি, নেপথ্যে কোন কারণ

পেছাতে পারে সালমানের ‘ব্যাটল অব গালওয়ান’ মুক্তি, নেপথ্যে কোন কারণ

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের বিপদ যেন পিছু ছাড়ছে না। একটার পর একটা ঝামেলা লেগেই আছে। এবার নাকি ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমা মুক্তি পেতে দেরি হচ্ছে। অথচ এর মধ্যেই নাকি পর্দায় এ সিনেমাটি দেখার জন্য আরও বাড়তে পারে ভক্ত-অনুরাগীদের প্রতীক্ষার প্রহর। বদলাতে পারে সালমান খানের ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার মুক্তির দিন-তারিখ। 

বলিউড সূত্রে জানা গেছে, ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার নাকি কিছু অংশ পুনরায় শুটিং করতে হবে। স্বাভাবিকভাবে তার প্রোডাকশনের কাজও বাড়বে। আর সে কারণে সব মিলিয়ে বেশ সময়সাপেক্ষ ব্যাপার। 

সুতরাং এপ্রিলে হয়তো সিনেমাটি মুক্তি পাওয়া সম্ভব হবে না। সে কারণে স্বাধীনতা দিবসকে আপাতত নাকি সিনেমা মুক্তির ডেডলাইন হিসাবে ধরেই এগোচ্ছে টিম ‘ব্যাটল অব গালওয়ান’। যদিও সিনেমার পরিচালক, অভিনেতা কারও তরফ থেকে নিশ্চিতভাবে এখনো কিছু জানা যায়নি। খুব শিগগির এ সংক্রান্ত নিশ্চিত খবর সামনে আসতে পারে বলেই মনে করা হচ্ছে। 

আরও পড়ুন
আরও পড়ুন

প্রথম থেকেই সালমানের অ্যাকশন ঘরানার ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমা নিয়ে উৎসাহের অন্ত নেই ভক্ত-অনুরাগীদের। আর হবে না কেন? একে তো এ সিনেমাটি ২০২০ সালে গালওয়ান ভ্যালির ভারত-চীন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি, যেখানে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে সালমান খানকে। যিনি ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। জওয়ানের চরিত্রে অভিনয়ের জন্য কড়া হোমওয়ার্কও করেছেন ভাইজান। শুটিং শুরুর আগে নিত্যদিন প্রেশার চেম্বারে ঘাম ঝরিয়েছেন। পরিবর্তন এনেছিলেন প্রতিদিনের খাদ্যাভ্যাসেও। এখন নতুন অবতারে এ সিনেমাতে ভাইজানকে বড়পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমী দর্শকরা। 

এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর, জন্মদিনে বহু প্রতীক্ষিত দেশাত্মবোধক সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার টিজার প্রকাশ্যে এনেছিলেন সালমান খান। তবে পরিচালক অপূর্ব লাখিয়ার সিনেমার টিজার নিয়েও বিতর্ক কিছু কম হয়নি। বাস্তবে গালওয়ান সংঘাতে ভারতীয় সেনার কাছে প্রবল ‘মার খেয়েছিল’ চীনা সেনাবাহিনী। এ সিনেমার পর্দায় ভারতীয় সুপারস্টারের হাতে সেই ‘লাল ফৌজ’ নিধন দেখে ফুঁসে ওঠে বেইজিং। চীনের দাবি, বিকৃত তথ্যের সিনেমা দেখিয়ে ভারত জাতীয়তাবাদের উসকানি দিচ্ছে এবং চীনা সামরিক বাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করছে। 

শুধু তাই নয়, চীনা সংবাদমাধ্যমে ‘ব্যাটেল অব গালওয়ান’কে ভারতের জাতীয়বাদ উসকানির ‘অস্ত্র’ বলে কটাক্ষ করা হয়েছে। সম্প্রতি এই সিনেমার ‘মাতৃভূমি’ গানটিও বিপুল সাড়া ফেলে দর্শক মনে। আর মাস দুয়েক পরই বড়পর্দায় ‘ভাইজান’কে দেখার জন্য মুখিয়ে দর্শকরা। তারই মাঝে সিনেমা মুক্তি পিছিয়ে যেতে পারার খবরে স্বাভাবিকভাবে বেশ হতাশ অনুরাগীরা। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *