Home / Entertainment / শেষ পর্যন্ত সম্পর্ককে বাঁচিয়ে রাখার চেষ্টা করি: জয়া

শেষ পর্যন্ত সম্পর্ককে বাঁচিয়ে রাখার চেষ্টা করি: জয়া

স্বামীর ওপর কার অধিকার বেশি, প্রাক্তন নাকি বর্তমানের? কে তাকে বেশি পেয়েছেন? কার অধিকার বেশি? কে তাকে চেনেন বেশি? এসব নানা প্রশ্ন। সম্পর্কের বিভিন্ন রং, বিভিন্ন দিক, টানাপোড়েন বারবার উঠে এসেছে ছবির গল্পে।
rnইতোমধ্যেই এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। একটি সম্পর্কের গল্প নিয়ে হাজির হচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অর্ধাঙ্গিনী’। আগামী ২ জুন ছবিটি মুক্তি পাবে। অভিনয়ে থাকবেন কৌশিক সেন, চুর্নি গঙ্গোপাধ্যায় ও জয়া আহসান।

rnrn

সেখানে চুর্নিকে কৌশিকের প্রাক্তন এবং জয়া বর্তমান স্ত্রী। ছবি মুক্তির আগে জানালেন সম্পর্ক নিয়ে কী ভাবেন অভিনেত্রী জয়া। সেই বিষয় থেকে ব্যক্তি জীবনের সম্পর্ক নিয়ে নানা প্রশ্নের উত্তর দিলেন জয়া। 

rnrn

জয়া এবিপি আনন্দকে দেওয়া বিশেষ একটি সাক্ষাৎকারে বললেন মনের কথা। আজকাল স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, অশান্তি, ডিভোর্সের ঘটনা দেখা যাচ্ছে। সমাজের সঙ্গে সঙ্গে কী দাম্পত্য জীবনের সমীকরণ পাল্টেছে? 

rnrn

উত্তরে অভিনেত্রী বলেন, এই বিচ্ছেদ, বনিবনা না হওয়া এগুলো কিন্তু আগেও ছিল। কিন্তু আগে মানুষ খানিকটা সমাজের জন্য, অন্যের কথা ভেবে একসঙ্গে থেকে যেতেন। জীবনটা কাটিয়ে ফেলতেন। এখন সেগুলো নিয়ে প্রকাশ্যে আলোচনা হয়, তাই জানতে পারি। খাতায় কলমে বিচ্ছেদ দেখি।

rnrn

কেবল বৈবাহিক সম্পর্ক নয়, অনুনয় সম্পর্কের ক্ষেত্রে? এ বিষয়ে জয়া বলেন, আমি আমার তরফে শেষ পর্যন্ত একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। আমার সঙ্গে সহজে তাই কারও সম্পর্ক খারাপ হয় না। আমি ভালো সম্পর্ক বজায় রাখার বিশ্বাসী। 

rnrn

সেটা তখন পর্যন্ত যতক্ষণ না উল্টো দিক থেকে সম্পর্কটা শেষ করে দেওয়া হচ্ছে। আমি সম্পর্ককে লালন করতে চাই। আমি সম্পর্কের মূল্যায়ন করতে জানি। করতে চাই। সম্পর্কে ভুল বোঝাবুঝি তো থাকবেই, কিন্তু কাউকে আমি যখন ভালোবাসব তার খারাপটা নিয়েই বাসব।

rnrn

বিসর্জন থেকে বিজয়া, একাধিক ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন জয়া। এই ছবিতে নতুন কোন অভিজ্ঞতা হলো? 

rnrn

অভিনেত্রীর কথায়, কৌশিক দা অসাধারণ গল্প বলেন। ওর গল্প বলার ধরন এমনই যে জীবনের সঙ্গে যদি গল্পের মিল নাও থাকে তাহলেও আপনি অবলীলায় অভিনয় করে ফেলতে পারবেন।
rn 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *