Home / Entertainment / মুখের গড়ন পরিবর্তন নিয়ে সমালোচনা, সত্য স্বীকার করলেন খুশি কাপুর

মুখের গড়ন পরিবর্তন নিয়ে সমালোচনা, সত্য স্বীকার করলেন খুশি কাপুর

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীকন্যা
খুশি কাপুর চেহারার জন্য বারবার কটাক্ষের শিকার হয়েছেন। সামাজিক মাধ্যমে নেটিজেনদের
সমালোচনার মুখে পড়েন। কারণ অনেক ছোট থেকেই এ অভিনেত্রীকে দেখে আসছেন তারা। বি-টাউনে
পা রাখার আগে তার মুখ, নাক ও ঠোঁটের গড়ন ছিল অন্য রকম, এখন বদলে গেছে অনেক কিছুই।
সেই নিয়ে আবার মুখ খুললেন খুশি কাপুর।

মুখের বিভিন্ন জায়গায় করেছেন অস্ত্রোপচার।
ভ্রু, নাক ও ঠোঁটে ফোটাতে হয়েছে সূচ। অবলীলায় সে কথা স্বীকার করেছেন শ্রীদেবীকন্যা।
সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অস্ত্রোপচারের মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করা
নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী স্বীকার করে বলেন, অস্ত্রোপচার করিয়েছেন। এ সিদ্ধান্ত
একেবারেই ব্যক্তিগত।

খুশি কাপুর বলেন, আমি সবসময় সৎ
থাকার চেষ্টা করেছি। নিজে যা করেছি, সেটি নিয়ে খোলাখুলি কথা বলতেই পছন্দ করি। কেউ যদি
নিজে কিছু করতে চান, সেটি তাদের ব্যক্তিগত পছন্দ। তাদের যেটা মানাচ্ছে, তারা সেটা করতেই
পারেন।

নতুন প্রজন্মের অনুরাগীদের ওপর
কী প্রভাব পড়বে, সেটি নিয়ে ভাবাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন অভিনেত্রী। শ্রীদেবীকন্যা
বলেন, অস্ত্রোপচার করে সেটি অস্বীকার করা মোটেই ভালো দৃষ্টান্ত তৈরি করে না। তার চেয়ে
বরং নিজের সিদ্ধান্ত স্পষ্ট বললে তা অনুপ্রেরণা জোগায়।

খুশি বলেন, অস্ত্রোপচার করার পর
যারা সমালোচনা করছেন, তারা আগেও সমালোচনা করতেন। তিনি বলেন, এ বিষয়ে আলোচনা করতে গেলে
শেষ হবে না। তাই শান্তি বজায় রাখাই ভালো। নিজের সিদ্ধান্তে অনড় থাকুন। অন্যেরা কী
বলছেন, সেই নিয়ে ভাববেন না।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *