
বলিউড তারকা সাইফ আলী খান গত বুধবার গভীর
রাতে নিজের বাড়িতেই দুষ্কৃতকারীর হামলার শিকার হন। এরপর গত বৃহস্পতিবার ভোরে তাকে ভর্তি করা হয়
হাসপাতালে। অস্ত্রোপচারের পর অভিনেতা হাসাপাতালেই ছিলেন।
পরে পাঁচদিন পর হাসপাতাল থেকে বাড়ি ফেরেন
অভিনেতা। সাইফের বাড়ি ফেরার বেশ কয়েকটি স্থিরচিত্র বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত
হয়েছে।
মঙ্গলবার বিকালে নিজের বাড়িতে ফেরেন সাইফ
আলী খান। পরনে সাদা শার্ট, জিন্স। বাঁ হাতের কবজিতে বাধা ব্যান্ডেজ। ছোট করে
ছাঁটা চুল, পরিষ্কার কামানো দাঁড়ি। একেবারে সোজা হেঁটে বাড়িতে ঢুকলেন অভিনেতা।
হাসিমুখে হাত নাড়লেন আলোকচিত্রীদের উদ্দেশে।
সাইফকে হাসপাতাল নিয়ে যেতে এসেছিলেন
স্ত্রী কারিনা কাপুর ও মা শর্মিলা ঠাকুর। হাসপাতাল থেকে বেরিয়ে কারিনা অবশ্য অন্য
গাড়িতে বাড়ি ফেরেন।
আগেই ক্যামেরায় ধরা পড়েছিল, কারিনা গাড়ির
ভিতর কারও সঙ্গে বিরক্ত হয়ে কথা বলছেন। কিন্তু সাইফ হাসপাতাল থেকে বের হওয়ার আগেই কোথায়
চলে গিয়েছিলেন অভিনেত্রী? এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের।
প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, সৎগুরু শরণ
আবাসনে ফিরবেন না সইফ। বরং যাবেন পাশের একটি ফ্ল্যাটে, যেখানে ২০২১ সাল পর্যন্ত থাকতেন
সাইফ-কারিনা।
বিনোদন ডেস্ক





