
শাহরিয়ার নাজিম জয়, অভিনেতা হিসাবে কাজ শুরু করলেও জনপ্রিয়তা পেয়েছেন উপস্থাপনা দিয়ে। তবে দীর্ঘদিন পর আবারও অভিনয়ে মনোযোগী হয়েছেন। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।
rnrn
* দীর্ঘদিন পর অভিনয়ে ফিরে কেমন লাগছে?
rnrn
** ভালো লাগছে তো অবশ্যই। আমি ছোটবেলা থেকেই অভিনয় করি, আমার রক্তে অভিনয় মিশে আছে। আমাকে ব্যবহারে যারা অপারগ ছিল ব্যর্থতা তাদের। যারা আমাকে ব্যবহার করছেন তারা আসলেই কৃতিত্বের দাবিবার আমি মনে করি। অভিনয়টা আমি জানি, তাই আমাকে কাজে লাগানোর দায়িত্ব নির্মাতাদের।
rnrn
* আপনার কি মনে হয় না অভিনয় থেকে দূরে না থাকলে আরও ভালো কাজ করতে পারতেন?
rnrn
** বিষয়টি এমন নয়। দীর্ঘদিন কাজ করিনি, তবে আমি বসেছিলাম না। নিজকে নিয়ে ভেবেছি। গবেষণা করেছি। কীভাবে নিজকে ভাঙা যায় সে চেষ্টা করেছি। কিছু ভুল ছিল, সেগুলোও ঠিক করার চেষ্টা করেছি। যার ফলেই তো আজকের আমার বর্তমান অবস্থা।
rnrn
* ওটিটিতে প্রচারিত আপনার অভিনীত ওয়েব সিরিজ থেকে দর্শক সাড়া কেমন পাচ্ছেন?
rnrn
** যখন প্রথম নাটকে অভিনয় করতাম তখন নাটক প্রচার হলে অনেক ফোন পেতাম। খুদে বার্তাও পেতাম। অনেক বছর অভিনয়ের জন্য কোনো ফোন কল বা মেসেজ পাইনি। ওটিটিতে কাজ করে বলতে গেলে অভিনয় অঙ্গনে আমার পুনর্জন্ম হয়েছে। সেই পুরোনো দিনের মতো মানুষের ভালোবাসা পাচ্ছি। সত্যি বলতে আমি আশাই করিনি এতটা প্রশংসা পাব। এমন সাড়ায় আমি এক কথায় মুগ্ধ।
rnrn
* সমালোচনাও তো হয়, এগুলো কীভাবে নেন?
rnrn
** যারা সমালোচনা করেন তারা আমার মতো হয়ে দেখাক, তারপর কথা হবে। সমালোচনা তো যে কেউই চাইলে করতে পারে। এখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়েও সমালোচনা হয়। ‘কমলা সুন্দরী’ নামে আমার একটি সিনেমার জন্য আমিও পুরস্কার পেতে পারতাম, পাইনি। পেলে তো এটি নিয়েও সমালোচনা হতো। তাই বলি, সমালোচনা নিয়ে পড়ে থাকলে হবে না। কাজ করতে হবে।
rnrn
* ওটিটি নিয়ে অনেকের উচ্ছ্বাস দেখি। মনে হয় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এ মাধ্যমকে। আপনি কী বলবেন?
rnrn
** বর্তমান বিশ্বে ওটিটি সবচেয়ে আধুনিক একটি প্ল্যাটফর্ম। এখানে বাজেট বেশি। এখানে লেখক, শিল্পী সবাই প্রফেশনাল। এ মাধ্যমে অনেক গবেষণা করে একটি চরিত্র তৈরি করা হয়। যেমন আমি ‘গুটি’ সিরিজে সেলিম চরিত্রে অভিনয় করেছি। এটি একটি গবেষণার ফল। সব মিলিয়ে ওটিটির কাজ অনেক গবেষণা ও পরিশ্রমের ফল এবং বিশেষ গুরুত্ব পাওয়ার দাবিদার।
rnrn
* সিনেমায় কাজের কোনো খবর আছে?
rnrn
** দুটি সিনেমার কথা মৌখিকভাবে মোটামুটি কনফার্ম হয়ে আছে। এখনো লিখিতভাবে নিশ্চিত হইনি বলে জানাতে পারছি না। তবে শিগ্গির সিনেমাতে কাজ করব।
হাসান সাইদুল





