Home / Entertainment / শিশু অপহরণ চক্রের সঙ্গে জড়িত শ্রাবন্তী!

শিশু অপহরণ চক্রের সঙ্গে জড়িত শ্রাবন্তী!

একাধিক বিবাহ, রাজনীতির মাঠে ভোল বদল— এসব কর্মকাণ্ড শ্রাবন্তীকে বারবার সমালোচনায় ফেলে। এক কথায় বলতে গেলে, নায়িকা হিসেবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় যে ইতিবাচক ইমেজ তৈরি হয়েছিল, তা ব্যক্তিগত জীবনের নানা সিদ্ধান্তে ফিকে হয়ে গেছে। 

rnrn

এবার নতুন সমালোচনার জন্য তৈরি হয়েছে আরেক নতুন তথ্য। লন্ডনে শিশু অপহরণ চক্রের সঙ্গে জড়িত শ্রাবন্তী। তবে এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ‘বাবুসোনা’ নামের একটি সিনেমায় যুক্ত হয়েছেন এ নায়িকা। সেখানেই এমন একটি চরিত্রে দেখা যাবে তাকে। তার সঙ্গে একই ঘরানার চরিত্রে দেখা যাবে জিতু কামালকে।

rnrn

এটি একটি অ্যাকশন কমেডি ঘরানার ছবি। এখানে বাবুর চরিত্রে দেখা যাবে জিতুকে। তার পেশা হল সুপারি নিয়ে অপহরণ করা। যদিও সমাজের চোখে তিনি একটি আইটি কোম্পানির মালিক। এটি তিনি সম্পূর্ণ আইওয়াশ করানোর জন্য চালান। 

rnrn

আর সোনার চরিত্রে থাকবেন শ্রাবন্তী। তিনি আবার পেশায় একজন চোর। কিন্তু তিনিও নিজের পরিচয় প্রকাশ্যে আনেন না সবার সামনে। নিজেকে পুলিশ বলেই পরিচয় দেন তিনি। এর পর একটি অপহরণ কেন্দ্র করে তারা একে অন্যের সঙ্গে জড়িয়ে পড়েন। পড়েন প্রেমেও।

rnrn

ছবিটি পরিচালনায় আছেন অংশুমান প্রত্যুষ। তিনি বলেন, এটা একটা কমার্শিয়াল ছবি। এখানে যেমন অ্যাকশন দৃশ্য আছে তেমনই আছে মজার দৃশ্য। আশা করি জিতু আর শ্রাবন্তীর জুটি সবার ভালো লাগবে।

rnrn

এসকে মুভিজ এ ছবিটি প্রযোজনা করছে। এ ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন পায়েল সরকার, অ্যালেকজান্দ্রা টেলর, সাগ্নিক চট্টোপাধ্যায়, বিলাস দে, অত্রি ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখা যাবে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *