Home / Entertainment / ‘কী করেছ তুমি বাংলার জন্য’, ট্রলের শিকার মিমি

‘কী করেছ তুমি বাংলার জন্য’, ট্রলের শিকার মিমি

‘প্রাইড অফ বেঙ্গল’অ্যাওয়ার্ড ২০২৩ জিতে নিয়েছেন টালিউড নায়িকা মিমি চক্রবর্তী। ছবি শেয়ার করে খুশির খরবটি ভাগ করে নিয়েছেন সব অনুরাগীদের সঙ্গে। 

rnrn

এতে মিশ্র প্রতিক্রিয়া এলো। ট্রলের শিকারও হয়েছেন। 

rnrn

সাদা সিকোয়েন্সের শাড়ি পরে মিমি অ্যাওয়ার্ড গ্রহণ করেন। অ্যাওয়ার্ড অনুষ্ঠানের একাধিক ছবি শেয়ার করে লিখলেন, ‘আমি প্রাইড অফ বেঙ্গল অ্যাওয়ার্ড ২০২৩-এর পেয়ে সম্মানিত বোধ করছি। বিশেষ করে অন্যান্য আলোকিত ব্যক্তিদের সঙ্গে এই সম্মান ভাগ করে নিতে পেরে। কৃতজ্ঞ।’ 

rnrn

অভিনেত্রীর শেয়ার করা পোস্টে দেখা যাচ্ছে হাতে এই ট্রফিটি তুলে দেওয়ার পাশাপাশি গলায় পরিয়ে দেওয়া হয় উত্তরীয়ও।

rnrn

মিমির এই পোস্টের কমেন্ট সেকশনে এক অনুরাগী লিখলেন, ‘আমি কি জানতে পারি তুমি বাংলার জন্য ঠিক কী কী করেছো যাতে তোমাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হলো?’

rnrn

 আরেকজন লেখেন, ‘কীসের জন্য গর্ব? ভালো অভিনেত্রী এটা ঠিক আছে… তবে গর্ব করার কিছু হয়নি।’ তবে মিমির ভক্তরা এসব সমালোচনার ধার ধারেন না। একজন লিখলেন, ‘কী মিষ্টিই না লাগছে আমাদের দিদিকে। অনেক খুশি হয়েছি। অনেক ভালোবাসি তোমায়। খুব ভালো থেকো।’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘এভাবেই যেন আমরা তোমাকে নিয়ে সারাজীবন গর্ব করতে পারি। অনেক শুভেচ্ছা মিমি।’ 

rnrn

তৃতীয়জন শরীরের খোঁজ নিয়ে জানতে চাইলেন, ‘আঙুলের ব্যথা কেমন আছে? যত্ন নিয়ো নিজের’।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *