Tag: হোটেল

  • হোটেলে সংগীতশিল্পীকে শ্লীলতাহানি

    ভারতের কলকাতায় আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গজুড়ে আন্দোলন চলছে। নারীর সুরক্ষায় রাস্তায় নেমেছেন সাধারণ মানুষও। আন্দোলনের পরও প্রতিনিয়ত হেনস্তার শিকার হচ্ছেন নারীরা।

    rnrn

    সম্প্রতি কলকাতা শহরের একটি পাঁচতারকা হোটেলে এক নারী সংগীতশিল্পীকে অশালীন ভাবে স্পর্শ করেছেন হোটেলের কর্মকর্তারা।

    rnrn

    ওই শিল্পী জনপ্রিয় একটি টেলিভিশনের শোয়ে ছিলেন। মঙ্গলবার রাতে এক বন্ধুর জন্মদিন পালন করতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তার বোন বন্ধুরাও। সেখানেই ঘটে এক অপ্রীতিকর ঘটনা।

    rnrn

    সংগীতশিল্পী জানিয়েছেন, হোটেলে থাকা মধ্যবয়সী দুইজন পুরুষ তাদের সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। এমনকি অশ্লীলভাবে স্পর্শ করতে শুরু করেন। ওই দুই অভিযুক্ত শুধু অশালীনভাবে স্পর্শ করেননি, তার বন্ধুর স্ত্রীর সঙ্গেও খারাপ আচরণ করেন। তাকে নিয়ে জোর করে নাচতে চান। এছাড়াও অনুষ্ঠানে এক নারী শিল্পী গান গাইছিলেন, তাকেও বিরক্ত করেন। 

    rnrn

    ভুক্তভোগীরা যখন হোটেল কর্তৃপক্ষের কাছে সিসিটিভির ফুটেজ চান, তারা দিতে অস্বীকার করেন। পরবর্তীতে পুলিশ সেখানে গিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে। 

    বিনোদন ডেস্ক

  • নায়ক-নায়িকা হোটেলে থাকলে সমস্যা কী, প্রশ্ন সায়ন্তিকার

    প্রথমবারের মতো ঢাকাই সিনেমায় অভিনয় করতে বাংলাদেশে এসে তুমুল আলোচনার ঝড় তুলে কলকাতায় ফিরে গেছেন টালিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। 

    rnrn

    এই নায়িকার অভিযোগ- প্রযোজকের অপেশাদারি আচরণের কারণে ‘ছায়াবাজ’ সিনেমার শুটিংয়ে ভালো অভিজ্ঞতা হয়নি তার। ফলে শুটিং শেষ না করেই কলকাতায় ফিরে গেছেন তিনি।

    rnrn

    নায়িকার এমন অভিযোগের পর তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন প্রযোজক মনিরুল ইসলাম। তার দাবি- নৃত্য পরিচালকের সঙ্গে খারাপ আচরণ করেছেন সায়ন্তিকা। সেইসঙ্গে শিডিউল অনুযায়ী সেটে উপস্থিত না হয়ে সিনেমার নায়ক জায়েদ খানের সঙ্গে হোটেলে সময় কাটাতেন তিনি।  

    rnrn

    এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতীয় একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন সায়ন্তিকা। নিউজ এইটটিনকে এই অভিনেত্রী বলেন, ‘আমি বাংলাদেশে যাওয়ার পর থেকে প্রযোজকের সঙ্গে বহুবার যোগাযোগ করার চেষ্টা করেছি। ৫০ থেকে ৭০ বার ফোন করেছি; কিন্তু উনি কোনো কথা বলেননি। কেন এমনটা করেছেন সেটা জানি না!’

    rnrn

    সায়ন্তিকা বলেন, ‘একটি সিনেমায় কাজ করতে গেলে আগে পরিকল্পনা ঠিক করতে হয়। এক্ষেত্রে সেটির অভাব ছিল। শুটিংয়েও যার প্রভাব পড়েছিল। আমি দর্শককে হতাশ করতে চাই না। তাই এ বিষয়গুলো মিটিয়ে নিতে চাই।’

    rnrn

    জায়েদ খানের সঙ্গে হোটেলে সময় কাটানো প্রসঙ্গে এই নায়িকার ভাষ্য- ‘কে আমাকে নিয়ে কী বলছে, তা নিয়ে আমি সত্যিই ভাবতে চাই না। কোনো সাফাই দেওয়ারও প্রয়োজন মনে করি না। কারণ আমি জানি সত্যিটা কী। আর নায়ক-নায়িকা যদি ঘণ্টার পর ঘণ্টাও হোটেলে বসে থাকে, সেখানে সমস্যা কোথায়?’

    rnrn

    প্রসঙ্গত, তাজু কামরুলের পরিচালনায় ‘ছায়াবাজ’ সিনেমায় জায়েদ খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করছেন সায়ন্তিকা। এ সিনেমার শুটিং চলাকালীনই ‘টাইগার’ নামের আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।

    অনলাইন ডেস্ক

  • মধ্যরাতে শাকিবের হোটেলে তিনি কী করছিলেন, প্রশ্ন বুবলীর

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের বিরুদ্ধে ‘ধর্ষণের’ অভিযোগ উঠেছে। সুপারস্টারের বিরুদ্ধে সহপ্রযোজককে ধর্ষণের এই অভিযোগ তুলেছেন প্রযোজক রহমত উল্লাহ। 

    rnrn

    অভিযোগে বলা হয়, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার দৃশ্যধারণের সময় এক নারী সহপ্রযোজককে ‘ধর্ষণ’ করেন শাকিব খান। সেই অভিযোগপত্রে তিনি এ-ও জানান, ২০১৮ সালে নাকি অস্ট্রেলিয়া পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন শাকিব।

    rnrn

    ঘটনার পাঁচ বছর হয়ে গেলেও এ বিষয়ে এতদিন কোনো খবর পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক অভিযোগ ইস্যুতে বিষয়টি টক অব দ্য ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে।

    rnrn

    প্রতিক্রিয়ায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই প্রযোজকের বিরুদ্ধে মামলা করতে গুলশান থানায় গিয়েছিলেন শাকিব। তবে পুলিশ তার মামলাটি নেয়নি। বরং পরামর্শ দিয়েছে— আদালতে গিয়ে মামলা করতে। সেই মোতাবেক আদালতে যাবেন অভিনেতা।

    rnrn

    এদিকে শাকিবের অস্ট্রেলিয়া ইস্যুতে মুখ খুলেছেন তার সাবেক স্ত্রী বুবলী। ‘সুপার হিরো’ ছবির নায়িকা হিসেবে তিনিও এ ঘটনায় প্রাসঙ্গিক। শাকিবের সঙ্গে তিনিও অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন শুটিংয়ে। 

    rnrn

    এতদিন পর এ ইস্যুটি সামনে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বেশ কিছু প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন বুবলী। জানতে চাচ্ছেন, এত অভিযোগ আগে কোথায় ছিল? সেই সঙ্গে মধ্যরাতে শাকিবের হোটেলে ওই নারী কী করছিলেন বলেও প্রশ্ন তুলেছেন তিনি।

    rnrn

    বুবলী তার স্ট্যাটাসে লেখেন, ‘শাকিব খান একজন অভিনয়শিল্পী যে কিনা প্রায় ২৪ বছর এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কাজ করেছেন, অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, সিনেমা নিয়ে ভেবেছেন। হঠাৎ করে বিভিন্ন ধরনের ইস্যু এনে তাকে নিয়ে নানান বিতর্কের সৃষ্টি করা হচ্ছে।’

    rnrn

    এ সময় ‘অপারেশন অগ্নিপথ’ ও শুটিং চলাকালীন কিছু ঘটনার বর্ণনা দিয়ে তিনি আরও লেখেন, ‘অনেক বছর আগের অপারেশন অগ্নিপথ নামের একটি সিনেমার শুটিং চলাকালীন শাকিব খান এর ব্যাপারে বিস্তর তিক্ত অভিজ্ঞতা থেকে নিজেকে প্রডিউসার দাবি করে এক ব্যক্তি তাকে নিয়ে নানান অভিযোগ করছেন। আচ্ছা  শুটিং চলাকালীন এতো এতো অভিযাগ যখন টের পেয়েছিলো উনারা, তাহলে কেনো তখন তাকে বাদ দেয়া হলো না? সমিতিগুলোতে অভিযোগ করা হলো না? দু-পক্ষের কথা শোনা হলো না?।’

    rnrn

    তারপর ২০১৬ সালে অস্ট্রলিয়ায় শাকিবের জনপ্রিয়তার কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘২০১৬ সালের অস্ট্রেলিয়ায় অপারেশন অগ্নিপথ শুটিং এর পর ২০১৮ সালে শাকিব খান তার সুপার হিরো নামের আরেকটি সিনেমার শুটিং সম্মানের সাথে প্রায় ২০ দিনে অস্ট্রেলিয়া থেকে শেষ করে আসেন। উনি যদি কোনো ব্যাপারে গিল্টি থাকতেন তাহলে তো অস্ট্রেলিয়ান পুলিশ তাকে তখন শুটিং এর অনুমতই  দিতো না। শাকিব খান নিজেও অস্ট্রেলিয়া যেতেন না।’

    rnrn

    এ সময় অভিযুক্ত সেই নারী মধ্যরাতে শাকিবের হোটেলে কী করছিলেন প্রশ্ন তুলে আরও লেখেন, ‘মধ্যরাতে তার হোটেল রুমে নারী সংক্রান্ত ইস্যু নিয়ে এখন বলা হচ্ছে। আমার প্রশ্ন হলো মধ্যরাতে তার হোটেল কক্ষে তিনি কি করছিলেন? সেদিন কি তার বা তাদের উদ্দেশ্য ছিল? এছাড়া এতো বছর কেনো ওসব ঘটনা নিয়ে সেই নারী প্রকাশ্যে কথা বললেন না! এখন কেনো এই প্রডিউসার দাবি করা ব্যক্তি অস্থির হয়ে গেলেন? আর দেশে হোক বা বিদেশে! যে কেউ যে কারো বিরুদ্ধে অভিযোগ করতেই পারে, খাতায় নাম উঠতেই পারে, কিন্তু আইন তার নিজস্ব গতিতে চলবে, উভয় পক্ষের প্রমানাদি নিয়ে।’

    rnrn

    এরপর বুবলী তার স্ট্যাটাসের একদম শেষের দিকে আরও যুক্ত করেন, ‘কথা হলো, হঠাৎ এতো অভিযোগের ভান্ডার কেনো? কি চাচ্ছে? শিডিউল? মুভি শেষ করে দেয়া? আমার জানামতে শাকিব খান অপারেশন অগ্নিপথের শিডিউল কয়েকবারই দিয়েছেন, কিন্তু শুটিং হয়নি। এখনও যদি শিডিউল চাওয়া হয় সিনেমা শেষ করতে, উনি অবশ্যই শিডিউল দিবেন, কারন সে পেশাগত জায়গায় যথেষ্ট ডেডিকেটেড, তা নাহলে ২৪ বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারতেন না কারন একজন সফল শিল্পী একদিনে তৈরি হয়না।’

    rnrn

    সবশেষ শাকিব খানকে নিয়ে চক্রান্ত হচ্ছে উল্লেখ করে তিনি তার স্ট্যাটাসটি শেষ করেন। যেখানে তিনি লেখেন, ‘কয়েক বছর ধরে দেখছি, একটা চক্র কিছুদিন পর পরই শাকিব খানকে নিয়ে ওঠেপড়ে লাগে। নানা চক্রান্তে মেতে ওঠে। বিষয়টা যেন এমন, তাকে হটিয়ে দিতে পারলেই আমরা রাজা। কিন্তু তার লাখো কোটি ভক্তরা কখনোই তা হতে দেয়নি। দিবেও না। সবসময়ই তারা তাকে আগলে রাখে। শক্তি দিয়ে এগিয়ে নেয়। মনে রাখবেন রাজা সবসময়ই রাজা। কিন্তু তার লাখো কোটি ভক্তরা কখনোই তা হতে দেয়নি। দিবেও না। সবসময়ই তারা তাকে আগলে রাখে। শক্তি দিয়ে এগিয়ে নেয়। ’

    যুগান্তর ডেস্ক