Tag: হৃতিক

  • হৃতিক ‌নন, যাকে ‘সুপুরুষ’ মনে করেন সামান্থা

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু বলি ‘গ্রিকগড’ অভিনেতা হৃতিক রোশনকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় এসেছেন। অথচ অভিনেতার সৌন্দর্য হলিউড তারকাদেরও টেক্কা দিয়েছে। সেরা সুপুরুষের তালিকায় অনেক হলিউড স্টারকে টপকে গেছেন হৃতিক রোশন। কিন্তু অভিনেত্রী যে মন্তব্য করেছেন, তা অস্বীকার করার মানুষের সংখ্যা খুবই কম। কী এমন কথা বললেন সামান্থা, যা নেটিজেনদের মাঝে সমালোচনার গুঞ্জন ওঠে।

    ‘গ্রিকগড’ অভিনেতা হৃতিক রোশনকে পছন্দ করেন না— এমন কিছু কম সংখ্যক মানুষের তালিকায় যাদের নাম আছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন— দক্ষিণী অভিনেত্রী  সামান্থা রুথ প্রভু। তার নজরে হৃতিক ততটা ‘সুপুরুষ’ নন। 

    বলিউডের ‘হ্যান্ডসম হাঙ্ক’কে ১০-এ নম্বরও দিয়েছেন সামান্থা। এক সাক্ষাৎকারে সামান্থাকে জিজ্ঞেস করা হয়েছিল— হৃতিককে ১০-এ কত নম্বর দিতে চান তিনি।  হাসতে হাসতে অভিনেত্রী তাকে ৭ নম্বর দিয়েছিলেন। 

    এর পর সামান্থা বলেছিলেন, ‘এই কথা শুনে অনেকেই হয়তো আমার ওপর রেগে যাবেন। তবে আমি এটাই বলব যে, হৃতিককে আমার ততটাও সুন্দর পুরুষ বলে মনে হয় না। তাকে ১০-এর মধ্যে ৭-এর চেয়ে বেশি নম্বর দিতে পারব না।

    তা হলে ১০-এ ১০ কাকে দিতে চান? এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, দক্ষিণী তারকা মহেশবাবুকে তার দেখতে বেশ ভালোই লাগে। তাকেই ১০-এ ১০ দিলাম। তিনিই তার চোখে সবচেয়ে সুন্দর পুরুষ বলে জানান সামান্থা রুথ প্রভু।

    উল্লেখ্য, সামান্থা রুথ প্রভুর ব্যক্তিজীবন বরাবরই চর্চায় থাকে। ২০২১ সালে তার ডিভোর্স হয় আরেক দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে। নাগাকে ভালোবেসে বিয়ে করেছিলেন সামান্থা। পরে তাদের ডিভোর্স হয়।

    বিনোদন ডেস্ক

  • হৃতিকের তুলনা করায় যা বললেন শাহরুখ

    ঘটনা ২০০০ সালের। ‘কাহো না প্যার হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় অভিনেতা হৃতিক রোশনের। সে বছরই হৃতিকের ছবির সঙ্গে মুক্তি পায় বলি বাদশাহ শাহরুখ খানের ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’। তবে ‘কাহো না প্যার হ্যায়’-এর সামনে সে বছর কোনো ছবিই মাথা তুলে দাঁড়াতে পারেনি। আর শাহরুখ খানের ছবি ব্যর্থ হতেই ক্রমাগত তুলনা টানা শুরু হয় তার সঙ্গে হৃতিক রোশনের। অবশেষে নিজের বিরক্তি প্রকাশ করে যা বলেছিলেন বাদশা।

    বলিউডে খানদের পর সেভাবে তারকা তকমা যিনি পেয়েছেন, তিনি হলেন হৃতিক রোশন। তবে হৃতিকের সঙ্গে শাহরুখের যে তুলনা টানা হয়েছিল, তাতেই বেজায় বিরক্ত হন বাদশা। অতীতে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন—এটা একেবারেই ভালো জিনিস নয়। আপনি আমার ১০ বছরের কাজ ও পরিশ্রম ছিনিয়ে নিতে পারেন না। 

    তিনি বলেন, আপনি একদিন সকালে উঠে আমাকে এটা বলতে পারেন না— আমার বিকল্প খুঁজে নেওয়া হয়েছে। কিংবা আমার এবার বয়স হয়েছে। আসলে হৃতিকের সঙ্গে এই তুলনা টানাটানিই নির্লজ্জ ব্যাপার। 

    যদিও পরবর্তী সময়ে শাহরুখ ও হৃতিককে দুই ভাইয়ের চরিত্রে দেখা যায় ‘কভি খুশি কভি গম’ ছবিতে।

    বিনোদন ডেস্ক

  • হৃতিকের তারকা খ্যাতি পাওয়ার পেছনে ‘ভাইজান’

    বলিউডে আজকে যারা সুপারস্টার, তাদের অনেকের পেছনে অবদান রয়েছে সালমান খানের। বলিউড বাদশার স্তুতি গাইতে আগে শোনা গেছে, ক্যাটরিনা কাইফ, ববি দেওল, স্নেহা উল্লাল কিংবা সুরাজ পাঞ্চোলির মতো তারকা। সেই সালমানই ছিলেন হৃদিক রোশনের পেছনে। বলিউডে অন্যতম সফল অভিনেতা বনে যাওয়া হৃতিককে মানসিকভাবেও সাপোর্ট দিয়েছিলেন সালমান।

    ‘কাহো না পেয়ার হ্যায়’ মুভির মাধ্যমে রাতারাতি সুপারস্টার হয়ে ওঠা হৃতিকের পথটাও ছিল অন্য সবার মতো বন্ধুর। সেই সময়ে আজকের মতো এত আকর্ষণীয় এবং সুঠাম দেহের অধিকারী ছিলেন না হৃতিক। তখন পরামর্শ দিয়েছিলেন সালমান। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড বাদশার প্রশংসা করেছেন হৃতিক।

    ‘রেন্ডেজভাস উইথ সিমি গারেওয়াল’—এ হৃতিক বলেন, ‘চলচ্চিত্রে আসার আগে খুবই পাতলা ছিলাম। তখন শরীর নিয়ে অনেক কাজ করার দরকার ছিল। সে সময় আমি সালমান খানের কাছে সাহায্য চাইছিলাম। তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি আমার শারীরিক উন্নতির জন্য সহযোগিতা করেছিলেন।’

    শুধু শরীর গঠনেই নয়, সালমান খান পূর্ণ সমর্থণ রেখেচিলেন হৃতিকের প্রতি, ‘সালমান শুধু শারীরিক প্রশিক্ষণেই সাহায্য করেননি। যেভাবে মানসিক শক্তি দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি বিশ্বাস করিয়েছিলেন যে আমি একদিন বড় নাম হব। এটা ছিল তার দারুণ সমর্থন।’

    হৃতিকের আজকের হৃতিক হয়ে ওঠার পেছনে যার অবদান, সেই সালমানকে ভাই হিসেবে মানেন ‘ধুম’ সিনেমার এই তারকা, ‘যতবারই তিনি আমার পাশে দাঁড়িয়ে আমাকে সমর্থন দিয়েছেন। তিনি ততবারই আমার ভাইয়ের মতো ছিলেন। যখনই তিনি আমাকে সহায়তা করেন, আমি সবসময় তাকে ভাই হিসেবে অনুভব করি।’

    মাত্র কয়েক দিন পরই ৫১ বছরে পা দিতে চলেছেন হৃতিক। তবে তাকে দেখে কে বলবে সেটা! পেটানো শরীর আর জিমে নিজেকে গড়ে নেওয়া হৃতিক এখনও সবুজ। আগামীতে তাকে দেখা যাবে ওয়ার ২ মুভিতে। সেখানে তার সঙ্গে থাকবেন জুনিয়র এনটিআর। স্পাই-থ্রিলার ঘরোনার সিনেমাটি প্রেক্ষাগৃহে আসতে পারে এবছরের আগস্টে।

    বিনোদন ডেস্ক

  • নতুন প্রেমিকের সঙ্গে ঘর বাঁধছেন হৃতিকের সাবেক স্ত্রী সুজান

    বলিউড অভিনেতা হৃতিকের সঙ্গে বিচ্ছেদের এক বছর পর এবার নতুন প্রেমিকের সঙ্গে থাকছেন সুজানা খান। 

    সংসার ভাঙনের পর সুজানা নতুন করে খুঁজে পেয়েছেন ভালোবাসার মানুষকে। বিগ বসের প্রতিযোগী আলি গোনির ভাই আর্সলান গোনিকে মন দিয়েছেন তিনি। 

    হৃতিক ও সুজান দুজনেই মেনে নিয়েছেন তাদের নতুন সম্পর্ক। প্রেমিক-প্রেমিকাকে সঙ্গে নিয়ে একে অন্যের সঙ্গে বিভিন্ন পার্টিতেও দেখা করছেন। 

    তবে নতুন খবর হচ্ছে, আর্সালানের সঙ্গে নাকি এবার ঘর বাঁধতে তৈরি সুজান। আর সে কারণেই পুরোনো বাড়ি ছেড়ে নতুন ফ্ল্যাট ভাড়া নিলেন তিনি। 

    ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, সুজানের নতুন এই ফ্ল্য়াটের ভাড়া মাসপ্রতি ২ লাখ ৩৭ হাজার টাকা। প্রেমিকের সঙ্গে থাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

    বিগ বসের প্রতিযোগী আলি গোনির ভাই আর্সলান গোনির সঙ্গে বহুদিন ধরেই বন্ধুত্ব সুজানের। এমনকী সুজান ও আর্সলানকে বহুবার একসঙ্গে ঘুরতে দেখা গেছে বিভিন্ন পার্টিতেও। 

    প্রথম ছবি ‘কাহো না প্যায়ার হ্যায়’ সাফল্যের পর প্রেমিকা সুজান খানের সঙ্গে বিয়েটা সেরে ফেলেন হৃতিক রোশন। তারপর দীর্ঘ ১৪ বছর টিকেছিল তাদের সম্পর্ক। দুই পুত্রসন্তান রয়েছে তাদের সংসারে। কিন্তু আচমকাই বিবাহ বিচ্ছেদের ঘোষণা করা হয় রোশন পরিবারের পক্ষ থেকে। 

    যেই বিবৃতিতে অনেকেই চমকে গিয়েছিলেন। তবে বিচ্ছেদের পরও দু’জনের সম্পর্কের মধ্যে একটা অজানা টান রয়েই গেছে। যা সবসময় বন্ধুত্ব হিসেবেই দেখিয়েছেন হৃতিক-সুজান। 

    বিনোদন ডেস্ক

  • হৃতিকের সঙ্গে এতো সিনেমা করলেও বিয়েতে কেন দাওয়াত দেননি ঐশ্বর্য?

    একসঙ্গে ‘ধুম ২’ ও ‘যোধা আকবর’ ছবিতে কাজ করেছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন ও অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। হৃতিককে নিজের শ্রেষ্ঠ সহ-অভিনেতা বলে স্বীকার করলেও কেন বিয়েতে নিমন্ত্রণ দেন অভিনেত্রী?

    আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, ক্যারিয়ারের প্রায় শুরু থেকেই তারা একে অপরের পরিচিত। যদিও একসঙ্গে জুটি বেঁধে তাদের ক্যারিয়ারের অন্যতম দুটি সুপারহিট ছবি উপহার দিয়েছেন ঐশ্বরিয়া রাই ও হৃতিক রোশন। ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলেন হৃতিক ও ঐশ্বরিয়া রাই।

     বিধু বিনোদ চোপড়ার ‘মিশন কাশ্মীর’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পাওয়ার সূত্রে দুজনের প্রথম সাক্ষাৎ। তার পর একসঙ্গে কাজ ‘ধুম ২’ ও ‘যোধা আকবর’ ছবিতে। হৃতিককে নিজের শ্রেষ্ঠ সহ-অভিনেতা বলে স্বীকার করলেও অভিষেক বচ্চনকে বিয়ে করার সময় হৃতিককে নিমন্ত্রণ করেননি অভিনেত্রী।

    এদিকে বলিউডে কান পাতলেই এখন চাপা গুঞ্জন। বিচ্ছেদ হতে চলেছে বচ্চন পরিবারে। আলাদা হতে চলেছেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। বিভিন্ন সময়ে তাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, আলাদা গাড়িতে যাতায়াত সেসব জল্পনার আগুনে আরও ঘি ঢেলেছে। 

    ২০০৭ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিষেক ও ঐশ্বরিয়া রাই। তখন ফেসবুক, ইনস্টাগ্রাম না থাকলেও অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ের খবর এবং ছবিতে সংবাদমাধ্যমের পাতা ভরে গিয়েছিল। সেই বছরের অন্যতম চর্চিত বিষয় ছিল তাদের বিয়ে।

    ঐশ্বর্যাকে নিয়ে বর্তমানে জল্পনা তো রয়েছেই, তবে অতীতেও তাকে নিয়ে জল্পনার সুর এবং বিতর্কের পারদ কম চড়েনি। অভিষেকের সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পরও বিতর্কে জড়ান ঐশ্বরিয়ার। বিতর্ক বাধে ‘ধুম-২’ ছবির একটি দৃশ্য নিয়ে। ওই ছবিতে হৃতিক রোশন ও ঐশ্বরিয়ার একটি চুম্বনের দৃশ্য ছিল। সেই দৃশ্য ভালোভাবে নেয়নি বচ্চন পরিবার। কারণ অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ের প্রস্তুতি তখন তুঙ্গে। এই দৃশ্যের জন্য আইনি নোটিশও পান ঐশ্বরিয়া রাই। 

    অতীতে হৃতিকের সঙ্গে ফারহান আখতারের এক সাক্ষাৎকারে ফারহান বলেন, ‘জোধা আকবর’ ছবিতে আপনাদের বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য ছিল। সেই ছবিতে কাজ করার পরই ঐশ্বরিয়া সিদ্ধান্ত নেন আপনাকে বিয়েতে নিমন্ত্রণ করবেন না। যদিও ওই ভিডিওতে হৃতিকের পাল্টা প্রতিক্রিয়া দেখা যায়নি।

    বিনোদন ডেস্ক

  • মালাইকাকে ছেড়ে যার প্রেমে মজেছেন অর্জুন

    বেশ কিছু দিন হলো অভিনেত্রী মালাইকা অরোরা ও অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেমসম্পর্ক ভেঙেছে। এখন তারা দুজন দুদিকে। মালাইকা অরোরার সঙ্গে প্রায় ছয় বছর সম্পর্কে থাকার পর হঠাৎ করেই ছন্দপতন ঘটে তাদের। যদিও দুজনের কেউ-ই মুখ খোলেননি। এখন তারা নাকি একে অপরের বন্ধু হয়ে আছেন; কিন্তু সম্পর্কে নেই। কী কারণে সম্পর্কছেদ, সেটি অবশ্য স্পষ্ট করে জানা যায়নি। তবে অর্জুন কাপুর এবার কোনো সুন্দরীর প্রেমে নয়, পড়েছেন কোন এক অভিনেতার প্রেমে, জানালেন সে কথা। 

    এদিকে প্রেমভাঙার পর থেকেই নাকি মানসিক অবসাদে ভুগছেন অভিনেতা অর্জুন কাপুর। তবে এবার অর্জুন জানালেন কোনো নারী নয়, বলিপাড়ার এক নায়ককে দেখে প্রায় তৃষ্ণার্ত হয়ে পড়েন তিনি। কে সেই হিরো?

    সম্প্রতি অর্জুনের ‘সিংহাম অ্যাগেইন’ ছবিটি মুক্তি পেয়েছে। ছবির প্রচারে এসে নিজের স্বপ্নের পুরুষের কথা প্রকাশ্যে আনলেন তিনি। জানান, ২০০৬ সালে হৃতিক রোশনকে বড়পর্দায় দেখে তিনি যেন প্রেমে পড়ে যান! রীতিমতো লালায়িত হয়ে পড়েন! ২০০২ সালের ডিসেম্বরে মুক্তি পায় হৃতিক অভিনীত প্রথম ছবি ‘কহো না পেয়ার হ্যায়’। প্রথম ছবিই হৃতিককে সুপারস্টারের তকমা দিয়েছিল। তারপর বাবা রাকেশ রোশনের পরিচালনায় যে কটি ছবি করেছেন হৃতিক, তার সবকটি সুপার হিট। তবে অন্য পরিচালকের সঙ্গে কাজ করলেই ব্যর্থতা গ্রাস করেছে তাকে। যদিও হৃতিকের রূপের ছটায় মজেছিলেন তরুণী থেকে বৃদ্ধা পর্যন্ত। ‘গ্রিক দেবতা’র আখ্যা দেওয়া হয় তাকে। ভিন পরিচালকের সঙ্গে কাজ করলেই ব্যর্থতার ফাঁড়া কাটে ‘ধুম ৩’-এ অভিনয় করে। সেই ছবিতে হৃতিকের চেহারা, চুলের ছাঁট সবেতেই অর্জুন এমন মুগ্ধ হন যে, প্রায় প্রেমে পড়ে যান। 

    অর্জুন বলেন—আসলে ‘ধুম ৩’ দেখার পর আমার চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল। যখন হৃতিককে দেখি মনে হয় দু-চোখ ভরে দেখতেই থাকি। কতবার যে দেখেছি ছবিটি, আমার জীবনের ক্রাশ। এককথায় হৃতিকের রূপের ছটায় অর্জুন যেন আপ্লুত।

    বিনোদন ডেস্ক

  • উর্বশীর সঙ্গে চুপিচুপি কথা হয় হৃতিকের

    অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে হৃতিক রোশনের সম্পর্কের কথা সবারই জানা। অথচ সাবা আজাদ তার জীবনে থাকতেও ডেটিং অ্যাপে রয়েছেন অভিনেতা হৃতিক রোশন।

    এ ধরনের অ্যাপে যারা যান তারা সাধারণত সঙ্গী খুঁজতেই যান। নিজের জীবন সঙ্গী থাকতেও হৃতিক কেন ডেটিং অ্যাপের শরণাপন্ন হলেন। সেটা নিয়েই চলছে কানাঘুষা। সেখানে নাকি হৃতিকের সঙ্গে দেখা হয় উর্বশী রাউতেলার। সেই খবর নিজেই জানালেন অভিনেত্রী।

    এই অ্যাপে রয়েছেন অভিনেতা আদিত্য রায় কাপুর ও অর্জুন কাপুর। তাদের নিয়ে কী জানালেন অভিনেত্রী উর্বশী? সামনাসামনি সেভাবে কথা না হলেও ডেটিং অ্যাপে নাকি চুপিচুপি কথা হয় উর্বশী-হৃতিকের।

    এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি নিজেও ওই অ্যাপে আছি। তবে শুধুই বন্ধু খোঁজার জন্য। অন্য কোনো কারণ নেই। ওখানেই হৃতিক-আদিত্যদের দেখেছি। তবে ওদের সঙ্গে আলাদা করে সেখানে কথা বলার প্রয়োজন নেই। কারণ সবার নম্বর আমার কাছে আছে। ইচ্ছা হলেই ফোন করে কথা বলতে পারি।

    আদিত্য ও অর্জুন, দুজনেরই সদ্য প্রেম ভেঙেছে। এই দুই তারকার ডেটিং অ্যাপে থাকার কারণ সঙ্গত বলেই মনে করেছেন নেটিজেনরা; কিন্তু সঙ্গী থাকা সত্ত্বেও হৃতিকের এই অ্যাপে থাকা নিয়ে অনেকের প্রশ্ন।

    বিনোদন ডেস্ক

  • হঠাৎ কেন হৃতিকের বাড়িতে থাকছেন শ্রদ্ধা

    ভালো সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সমুদ্রের ধারে নতুন বিলাসবহুল বাসস্থান উঠছেন তিনি। যেখানে কোলে সন্তান আসার পরেই ওঠার কথা ছিল বরুণ ধাওয়ান ও তার স্ত্রী নাতাশা দলাল। সেখানে জায়গা করে নিচ্ছেন শ্রদ্ধা কাপুর। কিন্তু হঠাৎ কেন ঠিকানা বদল করছেন এ অভিনেত্রী?

    সম্প্রতি মুক্তি পেয়েছে তার ছবি ‘স্ত্রী ২’। ছবি মুক্তির পর থেকে প্রশংসিত হচ্ছে শ্রদ্ধার অভিনয়। বক্স অফিসেও আলোড়ন ফেলেছে এ ছবিটি। তার ইনস্টাগ্রামে অনুসরণকারীর সংখ্যা দ্রুতই ছাড়িয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াকেও। এসবের মধ্যেই শ্রদ্ধার জীবনে হয়েছে আরও এক নতুন সংযোজন। ঠিকানা বদলে ফেলছেন এ অভিনেত্রী।

    ঠিকানা বদল হতে চলেছে শ্রদ্ধার। এবার তিনি অক্ষয় কুমারের প্রতিবেশী হতে যাচ্ছেন। মুম্বাইয়ের জুহুতে সমুদ্রমুখী বিলাসবহুল একটি বাড়ি হতে চলেছে শ্রদ্ধার নতুন ঠিকানা। এটি আসলে হৃতিক রোশনের বাড়ি। এ বাড়িটিই ভাড়া নিতে চলেছেন অভিনেত্রী। এই বহুতল ভবনেই পরিবার নিয়ে থাকেন অক্ষয় কুমার।

    প্রথমে শোনা গেছিল, হৃতিকের এই বাড়িতে সস্ত্রীক থাকতে চলেছেন বরুণ ধাওয়ান। কোলে সন্তান আসার পরেই জানা গেছিল— নতুন বাসস্থানের খোঁজে রয়েছেন বরুণ ধাওয়ান ও তার স্ত্রী নাতাশা দলাল। কিন্তু শেষ পর্যন্ত সেই বিলাসবহুল বাড়িতে জায়গা করে নিচ্ছেন শ্রদ্ধা কাপুর। এই বহুতল ভবনে থাকেন সাজিদ নাদিয়াদওয়ালাসহ আরও কয়েকজন বলিউড তারকা।

    উল্লেখ্য, ‘স্ত্রী ২’ মুক্তি পাওয়ার পর ইনস্টাগ্রামে অনুসরণকারীর সংখ্যা মুহূর্তে বেড়েছে শ্রদ্ধার। ইনস্টাগ্রামে অনুসরণকারীর সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে ছিলেন শ্রদ্ধা। প্রথম স্থানে ক্রিকেট তারকা বিরাট কোহলি, দ্বিতীয় স্থানে প্রিয়ংকা চোপড়া ছিলেন। বিরাট ও প্রিয়ংকার অনুসরণকারীর সংখ্যা যথাক্রমে ২৭১ মিলিয়ন ও ৯১.৮ মিলিয়ন। ‘স্ত্রী ২’মুক্তি পাওয়ার পর শ্রদ্ধার অনুসরণকারী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২.৫ মিলিয়নে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনেক আগেই ছাপিয়ে গিয়েছিলেন শ্রদ্ধা। এবার প্রিয়াংকাকেও ছাপিয়ে গেলেন তিনি। বর্তমানে শ্রদ্ধার ইনস্টাগ্রামে অনুসরণকারীর সংখ্যা ৯২.৫ মিলিয়ন।

    বিনোদন ডেস্ক

  • হৃতিক-সাবার প্রেমে ফাটল!

    অভিনেতা হৃতিক রোশন গত তিন বছর ধরে অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেই রাতারাতি আলোচনা চলে আসেন সাবা। অবশ্য সাবা নিজে নাট্য পরিবারের মেয়ে, সফদর হাসমির ভাইঝি। 

    rnrn

    ছোটবেলায় অভিনয় করেছেন জন নাট্য মঞ্চে। তবু এই খ্যাতনামা তারকার প্রেমিকার হওয়ার পর থেকে যেন সর্বক্ষণ নেটিজেনদের নজরে সাবা। তা নিয়ে মাঝে মধ্যে বিরক্তি প্রকাশও করেছেন তিনি। এর মধ্যেই হৃতিক-সাবার বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে।

    rnrn

    গত কয়েকদিনে যে কয়েকটি অনুষ্ঠানে হৃতিককে দেখা গিয়েছে, সবখানেই তিনি একা গিয়েছেন। আম্বানিদের বাড়ির বিয়ে হোক কিংবা ফারাহ খানের মায়ের শেষযাত্রা, কোথাও দেখা যায়নি সাবাকে। কিন্তু সাবার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর এমন কখনো হয়নি। কোনও অনুষ্ঠানের সাবা ছাড়া হৃতিককে দেখা যায়নি। করণ জোহরের জন্মদিনের পার্টি হোক কিংবা রোশনদের বাড়ির কোনো অনুষ্ঠান, সবখানেই একসঙ্গে দেখা যেত তাদের।

    rnrn

    ফলে একাকী হৃতিককে দেখে জল্পনা দানা বাঁধতে শুরু করেছে বলিউডপাড়ায়। নেটাপাড়ার একটি অংশের দাবি সাবা-হৃতিকের সম্পর্ক নাকি ভেঙে গিয়েছে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গিয়েছে, এখনও সাবার ছবিতে লাইক দিচ্ছেন অভিনেতা।

    rnrn

    কয়েকদিন আগেই সাবা অভিযোগ করেন, হৃতিকের প্রেমিকা হওয়ায় কাজ পাচ্ছেন না তিনি। হৃতিকের সঙ্গে সম্পর্কে তৈরি হওয়ার আগে প্রায় এক দশক কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন সাবা। একাধিক বিজ্ঞাপনে কণ্ঠ দান করেছেন। 

    rnrn

    তবে হৃতিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরই নাকি তার হাতে কাজ কমে গিয়েছে। এর কারণ হিসেবে সাবা দায়ী করেছিলেন সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতাকে। এক পরিচালক নাকি সাবাকে বলেছেন, নামী তারকার প্রেমিকা এখন তিনি, তাই তার আর কাজের কী প্রয়োজন!

    rnrn

    এই কথা শুনেই গর্জে উঠেছিলেন সাবা। সাবা প্রশ্ন তুলে লিখেছেন, আমরা কোন অন্ধকার যুগে বাস করছি? একজন নারী তার উপার্জনের মাধ্যমে যে সম্মান অর্জন করে সেটাকে হেয় করা হচ্ছে? আমি স্পষ্ট বলছি, এখনও পর্যন্ত আমি নিজের টাকায় জীবন যাপন করছি। নিজের ক্যারিয়ারকে ভালবাসি। যে কাজটা করি সেটা পছন্দের। যদিও অনেকে ভাবে আমার সেসবের প্রয়োজন নেই। আসলে মানুষের চিন্তাভাবনা বদলাবে না।

    বিনোদন ডেস্ক

  • হৃতিকের সঙ্গে প্রেম করে কপাল পুড়ল সাবার!

    অভিনেতা হৃতিক রোশানের সঙ্গে গত দু’বছর ধরে গায়িকা, বাচিক শিল্পী ও অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন।  খ্যাতনামী তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেই রাতারাতি আলোচনায় চলে আসেন সাবা। যদিও সাবা নিজে নাট্য পরিবারের মেয়ে।  ছোটবেলায় অভিনয় করেছেন জন নাট্য মঞ্চে। তবু এই খ্যাতনামী তারকার প্রেমিকা হওয়ার মাশুলই যেন গুণতে হল সাবাকে।

    rnrn

     নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘গত এক দশক ধরে যে কাজ করে নিজের বাড়ি ভাড়া দিয়েছে, অন্ন সংস্থান করেছি এখন সেই কাজ পেতেই কষ্ট পেতে হচ্ছে। কোনও খ্যাতনামা মানুষের কিংবা সফল ব্যক্তির প্রেমিকা মানেই তার নিজস্ব উপার্জনের প্রয়োজন নেই এমন মানসিকতা থেকে ঠিক কবে নিষ্কৃতি পাব আমরা।’

    rnrn

    তিনি অভিযোগ করেন, হৃতিকের প্রেমিকা হওয়ার কাজ পাচ্ছেন না। হৃতিকের সঙ্গে সম্পর্কে তৈরি হওয়ার আগে থেকেই প্রায় এক দশক ধরে কণ্ঠশিল্পী হিসেবে কাজ করতেন। একাধিক বিজ্ঞাপনেও ভয়েস ওভার দিয়েছেন। এছাড়াও সঙ্গীত শিল্পী হিসেবেও পরিচিতি রয়েছে তার। বেশ কিছু ছবিতেও অভিনয় করেছেন।

    rnrn

    তবে হৃতিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরই নাকি তার হাতে কাজ কমে গেছে। এক পরিচালক নাকি সাবাকে বলেছেন, নামী তারকার প্রেমিকা এখন তিনি, তাই তার আর কাজের কি প্রয়োজন! এই কথা শুনেই গর্জে উঠেছেন সাবা।

    rnrn

    সাবা প্রশ্ন তুলে লিখেছেন, ‘আমরা কোন অন্ধকার যুগে বাস করছি। একজন নারী তার উপার্জনের মাধ্যমে যে সম্মান অর্জন করে সেটাকে হেয় করা হচ্ছে। আমি স্পষ্ট বলছি, এখনও পর্যন্ত আমি নিজের টাকায় জীবন যাপন করছি। নিজের ক্যারিয়ারকে ভালোবাসি। যে কাজটা করি সেটা পছন্দের। যদিও লোকে ভাবে আমরা সেসবের প্রয়োজন নেই। আসলে মানুষের চিন্তাভাবনা বদলাবে না।’

    বিনোদন ডেস্ক