Tag: হাবু ভাই

  • বাবা হলেন ব্যাচেলর পয়েন্টের হাবু ভাই

    পুত্রসন্তানের বাবা হলেন ব্যাচেলর পয়েন্ট নাটকের ‘হাবু ভাই’ চরিত্রে পরিচিত জনপ্রিয় অভিনেতা চাষী আলম। 

    বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চাষী আলম নিজেই। 

    তিনি জানান, গতকাল ১০ জুলাই দিবাগত রাত ৩টার দিকে একটি হাসপাতালে তার স্ত্রীর নরমাল ডেলিভারি হয়েছে। ছেলের নাম প্রাথমিকভাবে রাখা হয়েছে নূর ফারিস্তা। মা এবং সন্তান দুইজনে খুব ভালো আছে। তাদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেতা।

    গত বছরের ২৫ আগস্ট তুলতুল ইসলামকে পারিবারিকভাবে বিয়ে করেন চাষী আলম। রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। চাষীর স্ত্রী ঢাকারই মেয়ে। 

    চাষী আলম ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন। তবে মারজুক রাসেলের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করে তিনি আলোচিত হয়েছেন। তার অভিনীত বেশ কয়েকটি নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল। চাষী আলম অভিনীত ‘কিডনি’ ও ‘ফিমেল’ নাটক ব্যাপক প্রশংসিত হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • বিয়ে করলেন সেই ‘হাবু ভাই’, পাত্রী কে? 

    ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের অভিনেতা চাষি ইসলাম ওরফে হাবু ভাই বিয়ে করেছেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিবাহের অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

    rnrn

    এর আগে বৃহস্পতিবার পারিবারিকভাবে তার গায়েহলুদ অনুষ্ঠিত হয়।

    rnrn

    কোনো গোপনীয়তা না রেখেই স্ত্রীর পরিচয় জানিয়েছেন হাবু ভাই নিজেই। তিনি জানিয়েছেন স্ত্রীর নাম তুল তুল। 

    rnrn

    হাবু ভাই জানান, তার স্ত্রী ঢাকার বাসিন্দা এবং রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে অধ্যয়নরত।

    rnrn

    কাজল আরিফিন অমি পরিচালিত বহুল আলোচিত টিভি ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান হাবু ভাই। 

    rnrn

    ২০১৯ সালের শেষের দিকে সিরিয়ালটির প্রথম সিজনের সম্প্রচার শুরু হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে। 

    বিনোদন ডেস্ক