Tag: হাবিব ওয়াহিদ

  • ইত্যাদিতে ঈদের চমক নিয়ে আসছেন হাবিব

    ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। আর সেই আনন্দকে আরও বহুগুণে বাড়িয়ে দেয় দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। প্রতি বছর ঈদের বিশেষ পর্বে গান ও বর্ণাঢ্য পরিবেশনা দর্শকদের মন মাতায়, আর এবারের ঈদেও যেন তার ব্যতিক্রম নেই।

    এবারের ঈদ ইত্যাদিতে নিজের নতুন ফ্লেভার নিয়ে হাজির হচ্ছেন তরুণ প্রজন্মের প্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। এই বিশেষ অনুষ্ঠানে তিনি এককভাবে পরিবেশন করেছেন গান ‘বুঝি নাই তো আগে’, যা এরই মধ্যে দর্শক ও সোশ্যাল মিডিয়ার মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।

    গানের কথা লিখেছেন নির্মাতা ও গীতিকার এস এ হক অলিক, এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব নিজেই। পূর্ববর্তী বছরের ঈদে হাবিব ও প্রীতম হাসানের দ্বৈতকণ্ঠে গাওয়া গানটি দর্শক ও সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছিল। এবার একক পরিবেশনা, দলের সঙ্গে প্রাণবন্ত মঞ্চ এবং দর্শকদের উত্তেজিত প্রতিক্রিয়া-সব মিলিয়ে গানটি শ্রোতাদের মনে দ্রুত জায়গা করে নিচ্ছে।

    ঈদ ইত্যাদির মঞ্চে হাবিব ও তার দল দর্শকদের সঙ্গে গানকে একাত্ম করেছেন। দর্শকরা গানের সঙ্গে সম্পূর্ণ হয়ে মঞ্চের সঙ্গে প্রতিক্রিয়া দেখিয়েছেন, এমনকি গান শুনেই শিল্পীর সঙ্গে ঠোঁট মিলিয়েছেন। এই প্রতিক্রিয়াই প্রমাণ করে, এবারের গান তরুণ প্রজন্মের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠতে যাচ্ছে।

    বার্ষিক এই বিশেষ পর্বটি সম্প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি), ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।     

    আরও পড়ুন
    আরও পড়ুন

    প্রতিবারের মতো এবারও গান, মঞ্চ পরিবেশনা এবং দর্শক প্রতিক্রিয়া একত্রিত হয়ে প্রমাণ করেছে- হাবিব শুধু সংগীত পরিবেশন করছেন না, তিনি তরুণ প্রজন্মকে উদ্দীপিত ও মাতিয়ে তুলছেন। ‘বুঝি নাই তো আগে’ গানটি তাই এবারের ঈদ ‘ইত্যাদি’র অন্যতম আকর্ষণ হিসেবে দাঁড়িয়েছে।

    এই ঈদে হাবিব ওয়াহিদের গান নিয়ে দর্শকরা যেন নতুন উচ্ছ্বাস ও আনন্দের অংশীদার হতে পারেন, সেজন্য পুরো অনুষ্ঠানটিই সাজানো হয়েছে আবেগ, সংগীত এবং সামাজিক মিলনের ছোঁয়ায়। গানটি শুধুমাত্র বিনোদন দিচ্ছে না, বরং তরুণদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা জাগিয়ে তুলছে-যা বাংলার আধুনিক সংগীতের ধারায় নতুন মাত্রা যোগ করছে।

    বিনোদন ডেস্ক

  • মাইক্লো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হাবিব ওয়াহিদ

    বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘মাইক্লো’ আনুষ্ঠানিকভাবে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। 

    রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্লো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হাবিব ওয়াহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন মাইক্লো বাংলাদেশ লিমিটেডের পরিচালক এএইচএম আরিফুল কবির, হেড অব মার্কেটিং ইয়াসির সাবাবসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

    অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হাবিব ওয়াহিদ বলেন, ‘মাইক্লো যখন আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রস্তাব দেয়, তখনই আমার মনে হয়েছে এটি আমার ব্যক্তিত্ব ও স্টাইলের সঙ্গে দারুণভাবে মানানসই। মাইক্লো ক্যাজুয়াল ও আরামদায়ক পোশাকে গুরুত্ব দেয়, যা আমি নিজেও দৈনন্দিন জীবনে পছন্দ করি। আমি আশা করি আমার ভক্তরাও এই অংশীদারিত্ব উপভোগ করবেন।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    মাইক্লো বাংলাদেশের পরিচালক এএইচএম আরিফুল কবির বলেন, ‘মাইক্লো সবসময় গুণগত মান, আরাম ও আধুনিক ফ্যাশনের ওপর গুরুত্ব দিয়ে এসেছে। হাবিব ওয়াহিদের সৃজনশীলতা, ব্যক্তিত্ব এবং তরুণদের সঙ্গে তার সংযোগ আমাদের ব্র্যান্ড দর্শনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।’

    তিনি আরও জানান, মাইক্লো চলতি বছর থেকেই নতুন নতুন ডিজাইন ও ফাংশনাল পণ্য বাজারে আনতে যাচ্ছে। গ্রাহকদের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। তার ভাষায়, ‘মাইক্লো মানেই গ্রাহকদের জন্য সবসময় কিছু বাড়তি পাওয়ার সম্ভাবনা।’

    মাইক্লো বাংলাদেশের হেড অব মার্কেটিং ইয়াসির সাবাব বলেন, ‘হাবিব ওয়াহিদ স্বকীয়তা ও সহজ স্টাইলের প্রতীক, যা মাইক্লোর মূল ব্র্যান্ড মূল্যবোধকে তুলে ধরে। এ অংশীদারিত্ব মাইক্লোর জন্য একটি নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা করবে।’

    সংবাদ সম্মেলনে মাইক্লো বাংলাদেশ জানায়, হাবিব ওয়াহিদের সঙ্গে এই সহযোগিতা ব্র্যান্ডে নতুন উদ্দীপনা ও সৃজনশীলতা যোগ করবে। একই সঙ্গে এ অংশীদারিত্বের মাধ্যমে মাইক্লো আরামদায়ক, সহজ ও দৈনন্দিন পোশাকের একটি আধুনিক লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে চায়।

    বিনোদন ডেস্ক

  • ইত্যাদিতে একসঙ্গে আসছেন হাবিব-প্রীতম

    দেশের জনপ্রিয় দুই শিল্পী হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান। দীর্ঘসময় একসঙ্গে কাজ করেছেন তারা। তবে এতদিন একসঙ্গে কাজ করলেও একসঙ্গে কোনো গান করেননি। এবার ‘ইত্যাদি’র মঞ্চে এক হলেন তারা, একই গানে দিলেন কণ্ঠও। 

    গানটির কথা লিখেছেন ইনামুল তাহসিন, সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। আসছে ঈদে ‘ইত্যাদি’র বিশেষ আয়োজনে গানটি প্রচারিত হবে। 

    হাবিব ওয়াহিদ বাংলা গানে এক অন্যরকম বৈচিত্র্য নিয়ে এসেছেন। গানের জগতে বহু নতুন মুখকে তিনি সুযোগ দিয়েছেন। এই তালিকাও ছিল অনেক নবীন গীতিকারও। 

    অন্যদিকে, ২০১২ সালে প্রচারিত ‘ইত্যাদি’র বরিশাল পর্বের মাধ্যমে প্রীতম হাসান প্রথম টিভি পর্দায় উপস্থিত হন। বর্তমানে প্রীতমের প্রতিটি গানই দর্শকপ্রিয়তা লাভ করেছে। প্রীতমের গানে ঐতিহ্য, গ্রামীণ সংস্কৃতি ও আধুনিকতার সংমিশ্রণ গানগুলোকে ভিন্নমাত্রা দিয়ে থাকে। শুধু গানই নয়, অভিনয়েও প্রীতম নিজের মেধার জানান দিচ্ছেন।  

    ‘ইত্যাদি’র আয়োজনে হাবিব ও প্রীতমের নতুন এই ব্যতিক্রমধর্মী গানটি চিত্রায়িত হয়েছে চারিদিকে লেক ঘেরা একটি দৃষ্টিনন্দন ব্যতিক্রমী স্থানে। প্রায় পাঁচ হাজার দর্শকের সামনে এই দুই তারকা মনের আনন্দে নেচেগেয়ে সবাইকে মাতিয়ে তোলেন। গানটির অংশবিশেষ ফাগুন নিকেতনেও ধারণ করা হয়।

    প্রতিবারের মতো এবারও ঈদ উপলক্ষে ‘ইত্যাদি’র বিশেষ আয়োজন বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। বরাবরের মতোই রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত। 

    বিনোদন ডেস্ক

  • ফের একসঙ্গে হাবিব ও ইমরান

    আবারও একসঙ্গে এক গানে কাজ করার কথা জানিয়েছেন দেশের দুই জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও ইমরান মাহমুদুল। তন্ময় তানসেন পরিচালিত ‘তুমি সন্ধ্যারও মেঘমালা’ সিনেমায় ‘রোমিও জুলিয়েট’ গানের মাধ্যমে ইমরান প্রথমবার হাবিব ওয়াহিদের সুরে গান গেয়েছিলেন। এরপর আরো সাত/আটটি জিঙ্গেলে হাবিব ওয়াহিদের সুরে কণ্ঠ দেন। আবার হাবিবও কিছুদিন আগে ‘বোকা মন’ শিরোনামে একটি গানে ইমরানের সুরে গেয়েছেন।

    rnrn

    এদিকে সম্প্রতি ইমরান জানিয়েছেন, তাদের মধ্যে আরো কিছু নতুন কাজের পরিকল্পনা চলছে।

    rnrn

    তিনি বলেন, ‘স্কুল কলেজ জীবনে হাবিব ভাইয়ের গান শুনে ভীষণ আবেগী হয়ে উঠতাম। তার সুর, কণ্ঠ পুরো বিষয়টাই আমার কাছে ভীষণ ম্যাজিক্যাল একটি ব্যাপার বলেই মনে হয়। একসময় আমাকে তিনি সিনেমাতে প্লে-ব্যাক করালেন, তারই সুরে। সম্প্রতি তার সঙ্গে দেখা হলো, নতুন কিছু কাজ নিয়েও পরিকল্পনা হলো। আশা করছি শিগগিরই আমরা নতুন কাজ শুরু করতে পারব।’

    rnrn

    এদিকে ইমরান জানান, শিগগিরই তিনি স্টেজ শো করতে সৌদি আরব ও আমেরিকা যাবেন।

    বিনোদন ডেস্ক