Tag: হানি সিং

  • মিশরীয় মডেলের সঙ্গে প্রেমের গুঞ্জন, যে বার্তা দিলেন হানি সিং

    ভারতীতের জনপ্রিয় র্যাপার ইয়ো ইয়ো হানি সিং মিশরীয় মডেল ইমা বকরের সঙ্গে প্রেম করছেন বলে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে। এবার ওই কথিত প্রেমিকার জন্মদিনের জমকালো পার্টিতে গিয়ে সেই গুঞ্জনে ঘি ঢাললেন এ গায়ক।  

    অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পাশাপাশি হানি সিং নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি রহস্যময় বার্তা শেয়ার করেছেন, যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

    ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, বিলাসবহুল এক রেস্তোরাঁয় ইমার জন্মদিন উদযাপন করছেন এবং হানি সিং ইমার পাশাপাশি বসে আছেন। এসময় ইমার হাত ধরে উঠে দাঁড়াতেও দেখা যায় হানিকে। সেই মুহূর্তে ব্যাকগ্রাউন্ডে বাজছিল গায়কের জনপ্রিয় গান ‘মিলিওনেয়ার’। 

    এর কিছুক্ষণ পরেই হানি সিং ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্ট শেয়ার করেন। তিনি লেখেন, ‘তুমি এই পৃথিবীতে বাস করো না, তুমি কেবল এর ভেতর দিয়ে পার হচ্ছো। জীবন একটা সুন্দর ভ্রমণ, যন্ত্রণা নয় বন্ধু।’

    হানির এই বার্তাটি সেই ভিডিওটি ভাইরাল হওয়ার ঠিক পরেই আসায় অনেকে মনে করছেন, এটি ইমা বকরকে ঘিরে চলমান গুজবেরই প্রতিক্রিয়া।

    যদিও এখন পর্যন্ত হানি সিং বা ইমা-কেউই আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্ক স্বীকার বা অস্বীকার করেননি; তবে তাদের মধ্যে রসায়ন ভক্তদের নজর এড়ায়নি।

    উল্লেখ্য, মিশরীয় নাগরিক ইমা বকর দুবাইতে মডেলিংয়ের কাজ করেন। তিনি ধীরে ধীরে আন্তর্জাতিক মডেলিং জগতে পরিচিতি পাচ্ছেন। হাই-ফ্যাশন ফটোশুট, র্যাম্প শো এবং গয়নার বিজ্ঞাপনে মডেলিংয়ের জন্য তিনি বেশ জনপ্রিয়। দুবাইয়ের বিভিন্ন টিভি অনুষ্ঠানেও তাকে দেখা গেছে।

    অন্যদিকে হানি সিং তার প্রাক্তন স্ত্রী শালিনী তালওয়ায়ের সঙ্গে ১১ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানেন ২০২২ সালে। চলতি বছর গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বিচ্ছেদ প্রসঙ্গে বলেন, ‘আমার ওপর এর কোনো প্রভাব পড়েনি।

    তিনি জানান, বিচ্ছেদটা হঠাৎ এলেও তা তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন এনেছে।

    বিনোদন ডেস্ক

  • শাহরুখের থাপ্পড় নিয়ে ৯ বছর পর মুখ খুললেন হানি সিং

    মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠান করতে গিয়ে হোটেল রুমে ঢুকে পাঞ্জাবি সংগীতশিল্পী হানি সিংয়ের ওপর চড়াও হন বলিউড বাদশাহ শাহরুখ খান। কয়েক বছর আগে এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, সেই সময়  কিছু গণমাধ্যমের দাবি ছিল— গায়ককে এত জোরে চড় মারেন বাদশাহ যে, আহত হয়ে পড়েন শিল্পী হানি সিং। তার কপাল ফেটে নাকি অঝোরে রক্তও বেরিয়েছিল। যে কারণে সেদিন আর মঞ্চে পারফর্ম করতে পারেননি হানি। সেই সময় এ ঘটনা নিয়ে বলিপাড়ায় আলোচনা হয়েছিল প্রচুর। 

    এবার সেই ঘটনার ৯ বছর পর ঠিক কী ঘটেছিল সেদিন,তা নিয়ে মুখ খুললেন পাঞ্জাবি সংগীতশিল্পী হানি সিং। প্রকাশ্যে আনলেন রটে যাওয়া ঘটনার আসল সত্যতা। সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে হানি সিংয়ের জীবনের ওপর তৈরি তথ্যচিত্র। আর সেই তথ্যচিত্রেই আসল গল্পটা ফাঁস করলেন গায়ক। 

    হানি সিং বলেন, বলিউড কিং খান কখনই আমার গায়ে হাত তুলবেন না। উনি এমন মানুষই নন। আমাকে খুবই ভালোবাসেন বাদশাহ। তিনি বলেন, আমাদের মধ্যে দাদা-ভাইয়ের সম্পর্ক। তাই শাহরুখ আমাকে মেরেছে, সেটি একেবারেই মিথ্যা কথা।

    এ গায়ক বলেন, আসলে সেদিন আমার মঞ্চে উঠতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল— মঞ্চে উঠলেই মরে যাব। তাই প্রথমে হোটেলের রুমে ঢুকে মাথার সব চুল কেটে ফেললাম। তারপর নিজের মাথায় একটা কফি মাগ ভাঙলাম। এতেই আহত হই। এসব করেই সেদিনের শো আটকে ছিলাম।

    হানি সিংয়ের এই বক্তব্যকে সমর্থন করেছেন তার বোনও। তিনি বলেন, এ ঘটনার পরই মাথায় রক্ত নিয়ে ফোন করে হানি। আমরা তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। এর নেপথ্যে শাহরুখের কোনো দোষ নেই।

    বিনোদন ডেস্ক

  • থাপ্পড় মেরেছেন শাহরুখ, সেদিন যা ঘটেছিল জানালেন হানি সিং