Tag: হানিমুন

  • হানিমুনে কোথায় গেলেন কাঞ্চন-শ্রীময়ী

    বিয়ের পাঁচ মাসের মাথায় হানিমুনে গেলেন অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ।বিয়ের পর থেকেই লোকসভা নির্বাচন নিয়ে কাঞ্চন ব্যস্ত থাকায় হানিমুনে যাওয়া হয়নি এ দম্পতির। এ নিয়ে বিস্তর অভিযোগ ছিল অভিনেত্রী স্ত্রী শ্রীময়ীর। শেষঅবধি সোমবার সকালেই শ্রীময়ী সামাজিকমাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন— বহুল প্রতীক্ষিত হানিমুনে যাচ্ছেন তারা। বিমানবন্দর থেকে ছবি শেয়ার করেন এ তারকা দম্পতি। হানিমুনে কোথায় যাচ্ছেন, তা নিয়ে আলোচনা ছিল শুরু থেকেই। সে কথাও জানালেন শ্রীময়ী। 

    আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের পাঁচ মাসের মাথায় হানিমুনে গেলেন অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। বিয়ের পর থেকেই লোকসভা নির্বাচন নিয়ে কাঞ্চন ব্যস্ত থাকায় হানিমুনে যাওয়া হয়নি। এর আগে তিনি জানিয়েছিলেন হানিমুনে যাচ্ছেন না। এ নিয়ে বিস্তর অভিযোগ ছিল অভিনেত্রী শ্রীময়ীর। শেষঅবধি সোমবার সকালেই শ্রীময়ী সামাজিকমাধ্যমে পোস্ট করে জানালেন— বহুল প্রতীক্ষিত হানিমুনে যাচ্ছেন তারা। বিমানবন্দর থেকে ছবি শেয়ার করেন এ তারকা দম্পতি। 

    মালদ্বীপে হানিমুনে গিয়ে জলকেলিতে মগ্ন কাঞ্চন-শ্রীময়ী দম্পতি। কালো বিকিনিতে নীল জলে উষ্ণতা ছড়াচ্ছেন শ্রীময়ী। মালদ্বীপে গিয়ে কীভাবে একান্তে সময় কাটাচ্ছেন তারা, সেটাই ভিডিও দিয়ে জানালেন সামাজিকমাধ্যমে।

    মলদ্বীপে পা রেখেই সামাজিকমাধ্যমে ভিডিও ছেড়েছিলেন শ্রীময়ী চট্টরাজ। তার ভিডিওতে দেখা যায়, গোলাপের পাপড়ি বিছানো থেকে নীল জলরাশির ঝলক। সেই ঝলকের ভিডিও কাঞ্চন মল্লিক ও তার অভিনেত্রী স্ত্রীর হানিমুন নিয়ে আগ্রহ বাড়িয়ে দিয়েছে নেটিজেনদের। 

    সরাসরি জলের মধ্যে ভালোবাসার গতি প্রকাশ্যে আনলেন এ দম্পতি। দেখা গেল ঊর্ধাঙ্গ অনাবৃত দৃশ্য অভিনেতা কাঞ্চন স্ত্রীকে নিয়ে জলকেলিতে মগ্ন। কালো বিকিনিতে সমান উত্তাপ ছড়িয়েছেন শ্রীময়ীও।

    বিনোদন ডেস্ক

  • হানিমুনে বিকিনিতে উষ্ণতা ছড়াচ্ছেন শ্রীময়ী

    বিয়ের বয়স মাত্র পাঁচ মাস হয়েছে টালিউড তারকা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের। বিয়ের পর থেকেই লোকসভা নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন কাঞ্চন। তিনি এখন উত্তরপাড়ার বিধায়ক। প্রচারে ব্যস্ত থাকার কারণে বিয়ের পর হানিমুনে যাওয়া হয়নি এ দম্পতির। তা নিয়ে বিস্তর অভিযোগ ছিল স্ত্রী শ্রীময়ীর। পরে কাঞ্চন শ্রীময়ীকে নিয়ে তাজপুরে যান। সেখানে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবির শুটিংয়ের পাশাপাশি সময় দেন স্ত্রীকে। এবার সব কাজ সরিয়ে প্রকৃতির মাঝে শুধুই দুজন দুজনার।

    আনন্দবাজারের প্রতিবেদনে জানা যায়, বিয়ে হয়েছে মাত্র পাঁচ মাস অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী স্ত্রী শ্রীময়ীর। বিয়ের পর থেকেই লোকসভা নির্বাচন নিয়ে ব্যস্ত কাঞ্চন। এ নিয়ে বিস্তর অভিযোগ ছিল স্ত্রী শ্রীময়ীর। পরেই কাঞ্চন শ্রীময়ীকে নিয়ে উড়াল দেন মালদ্বীপে। 

    হানিমুনে গিয়ে জলকেলিতে মগ্ন কাঞ্চন-শ্রীময়ী দম্পতি। কালো বিকিনিতে নীল জলে উষ্ণতা ছড়াচ্ছেন শ্রীময়ী। মালদ্বীপে গিয়ে কীভাবে একান্তে সময় কাটাচ্ছেন তারা, সেটাই ভিডিও দিয়ে জানালেন সামাজিকমাধ্যমে।

    মলদ্বীপে পা রেখেই সামাজিকমাধ্যমে ভিডিও ছেড়েছিলেন শ্রীময়ী চট্টরাজ। তার ভিডিওতে দেখা যায়, গোলাপের পাপড়ি বিছানো থেকে নীল জলরাশির ঝলক। সেই ঝলকের ভিডিও কাঞ্চন মল্লিক ও তার অভিনেত্রী স্ত্রীর হানিমুন নিয়ে আগ্রহ বাড়িয়ে দিয়েছে নেটিজেনদের। 

    সরাসরি জলের মধ্যে ভালোবাসার গতি প্রকাশ্যে আনলেন এ দম্পতি। দেখা গেল ঊর্ধাঙ্গ অনাবৃত দৃশ্য অভিনেতা কাঞ্চন স্ত্রীকে নিয়ে জলকেলিতে মগ্ন। কালো বিকিনিতে সমান উত্তাপ ছড়িয়েছেন শ্রীময়ীও।

    এদিকে বিয়ের পর গত রোববার ছিল শ্রীময়ীর প্রথম জন্মদিন। অনুষ্ঠান হবে না, খাওয়া-দাওয়া হবে না, উপহার থাকবে না— তা কি হয়। স্ত্রী শ্রীময়ীর জন্মদিন বলেই কথা। বিশাল আয়োজন করে কাঞ্চন মল্লিক । তাই আবেগে ভরা পোস্ট দিয়েছিলেন এ অভিনেতা ৷ কাঞ্চন মল্লিকও সোশ্যাল মিডিয়ায় আবেগে ভরা পোস্ট করেন। তবে সেই পোস্টে কমেন্ট করার জো ছিল না ৷ কারণ তাতে কাঞ্চন তালা ঝুলিয়ে দেন। অন্যদিকে এ আয়োজনের নানান ঝলক সামাজিকমাধ্যমে শেয়ার করেন শ্রীময়ী। 

    মালদ্বীপে গিয়েও আরও একবার শ্রীময়ীর জন্মদিনের কেক কাটেন এ বিধায়ক। উদযাপনের পাশাপাশি স্বামীর সঙ্গে চারপাশ ঘুরে দেখেন অভিনেত্রী। সেই ছবিও তিনি সামাজিকমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

    উল্লেখ্য, এর আগে রোববার স্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সামাজিকমাধ্যমে কাঞ্চন লিখেছেন— ‘শুভ জন্মদিন । ঈশ্বর তোমার মনের সব ইচ্ছা পূরণ করুন । আমার জন্য তোমার ত্যাগ আজীবন মনে রাখব। আমার জীবন গুছিয়ে দেওয়ার জন্য এবং আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য আমি তোমার কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকব । হ্যাঁ, আমি বলতে পারি— আমি তোমার জন্য নতুন করে বাঁচতে শিখেছি এবং নতুনভাবে জীবনে পথচলা শুরু করেছি। এভাবেই সবসময় আমার পাশে থেকো । আমি তোমাকে খুব খুব খুব ভালোবাসি।

    এদিকে বিয়ের ৫-৬ মাস হলো এখনো হানিমুনে যাওয়া হয়নি বলে অনেকের কাছে ক্ষোভ প্রকাশ করেন শ্রীময়ী। ভীষণ কষ্ট পাচ্ছেন তিনি। তবে কাঞ্চন সারপ্রাইজ দেবে বলে জানিয়েছে শ্রীময়ী। কাঞ্চন বলেছে— ‘এমন জায়গায় নিয়ে যাব, যে গেলেই মন খুশি হয়ে যাবে।’ কোথায় যাচ্ছি, সেটা নিশ্চয়ই সবাইকে জানাব।

    বিনোদন ডেস্ক

  • মোদির কথায় রাকুলের বিয়ের ভেন্যু বদল, এবার হানিমুনেও বাধা!

    বলিউড অভিনেত্রী রাকুলপ্রীত সিং ও প্রযোজক জ্যাকি ভাগনানি বিয়ের পিঁড়িতে বসছেন। বেশ কয়েক বছর প্রেমের সম্পর্কের পর জীবনের নতুন ইনিংস শুরুর সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি। 

    rnrn

    জানা গেছে, আগামী ২১ ফেব্রুয়ারি একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন রাকুল ও জ্যাকি। বিয়ের তোড়জোড় এখন তুঙ্গে। এরই মধ্যে শুরু হয়ে গেছে বিয়ের সব প্রস্তুতি। 

    rnrn

    তবে ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, প্রস্তুতির শুরুতেই নিজেদের সিদ্ধান্ত বদলেছেন তারকা জুটি। সেটাও নাকি খোদ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কারণে। 

    rnrn

    বলিউড তারকাদের মধ্যে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ বেশ জনপ্রিয়। আনুশকা শর্মা থেকে শুরু করে দীপিকা-রণবীরের মতো তারকারা ভারত ছেড়ে বাইরের দেশে গিয়েই সাত পাকে বাঁধা পড়েছিলেন। রাকুলপ্রীত ও জ্যাকিও ঠিক তেমনই কিছুর পরিকল্পনা সাজিয়ে রেখেছিলেন। গত ৬ মাস ধরে নাকি সেই প্রস্তুতিও নিয়েছিলেন।

    rnrn

    কিন্তু সম্প্রতি নরেন্দ্র মোদি ভারতীয়দের অনুরোধ করেন, যাদের বিদেশে গিয়ে সামাজিক অনুষ্ঠান বা বিয়ের মতো আয়োজনের সামর্থ্য আছে, তারা যেন সেই অনুষ্ঠান দেশেই করেন। এতে করে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। 

    rnrn

    মোদির সেই আহ্বানে সাড়া দিতেই নাকি শেষ মুহূর্তে নিজেদের পরিকল্পনা বদলে ফেলেছেন রাকুলপ্রীত ও জ্যাকি। পশ্চিমা কোনো দেশের পরিবর্তে ভারতের মাটিতেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি। 

    rnrn

    সংবাদমাধ্যম সূত্রের খবর, বিয়ের জন্য আপাতত গোয়াকে বেছে নিয়েছেন রাকুলপ্রীত ও জ্যাকি। সেখানেই চলছে বিয়ের সব আয়োজন। 

    rnrn

    তবে এবার বাধা এসেছে মধুচন্দ্রিমাতেও! বিয়ের পরই মধুচন্দ্রিমায় যাওয়া হবে না তাদের। বিয়ের পর্ব মিটতেই কাজে ফিরবেন তারা। কারণ মার্চ মাস থেকেই শুরু হবে ‘রামায়ণ’ ছবির শুটিং। রাকুলকে দেখা যাবে শূর্পনখার চরিত্রে। এ ছাড়াও জ্যাকির ব্যস্ততা থাকবে তার প্রযোজিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ছবিটি নিয়ে। তাই বিয়ে সেরে খানিক রয়েসয়েই ঘুরতে যাবেন যুগল।

    rnrn

    ২০২১ সালে নিজেদের সম্পর্কে অফিসিয়াল প্রেমে আছেন বলে জানিয়েছিলেন রাকুল ও ভাগনানি। প্রেমিকের হাতে হাত রাখার লেন্সবন্দি মুহূর্ত ইনস্টাগ্রামে দিয়ে অভিনেত্রী লিখেছিলেন, এ বছরে তুমিই আমার সবচেয়ে বড় উপহার।’ তার পর কেটেছে প্রায় দু-বছর। ২২-এর নভেম্বরেই নাকি বিয়ে করে নিতেন দুজনে। তবে কাজ নিয়ে ব্যস্ততার জেরে সেবার ভেস্তে যায় পরিকল্পনা।

    বিনোদন ডেস্ক

  • বিয়ের ১০ মাস পর হানিমুনের গল্প!

    তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল জুটির বিশেষ নাটক ‘বউ বোঝে না’ মাস দশেক আগেই মুক্তি পেয়েছিল। সিএমভির ব্যানারে মাসরিকুল আলমের এই নাটকটি এর মধ্যে প্রায় দুই কোটি ভিউ পেয়েছে শুধু ইউটিউবের একটি চ্যানেলে।

    rnrn

    সোহাইল রহমানের চিত্রনাট্যে যেখানে দেখা গেছে দুজন মানুষের বিয়ের আনুষ্ঠানিকতা আর একটি আজব স্বপ্ন।

    rnrn

    এর দশ মাসের মাথায় ফের একই টিম হাজির হচ্ছে তাদের নতুন গল্প নিয়ে। ‘বউ বোঝে না-২’ নামের এই নাটকে দেখা যাবে তৌসিফ-পায়েলের হানিমুনের গল্প।

    rnrn

    নির্মাতা মাসরিকুল জানান, প্রথম গল্প থেকে দর্শকদের দারুণ সাড়া পাওয়ার সূত্র ধরে আবারও তারা একই পাত্র-পাত্রী নিয়ে নির্মাণ করেছেন নতুন গল্প। 

    rnrn

    প্রত্যাশা করছেন, এবারও দর্শকরা মুগ্ধ হবে নতুন দম্পতির হানিমুন জটিলতা দেখে।  
    rn 

    বিনোদন ডেস্ক

  • পরিণীতি রাঘবের হানিমুন বাতিল!

    বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়ের পর তিনটি রিসেপশনের আয়োজন করার কথা ছিল। সেগুলো বাতিলের খবর আগেই এসেছিল। 

    এবার শোনা যাচ্ছে— শুধু বৌভাত নয়, পরিণীতি-রাঘব নাকি তাদের হানিমুন প্ল্যানও আপাতত বাতিল করেছেন।

    আরও পড়ুন 

    টাইমস অব ইন্ডিয়া খবর অনুযায়ী, বিয়ের জন্য বহুদিন ধরে কাজ থেকে দূরে রয়েছেন পরিণীতি। তাই তাড়াতাড়ি কাজে ফেরার জন্যই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন পরিণীতি। 

    এ ছাড়া মুম্বাইয়ের বাড়ি ছেড়ে নাকি দিল্লিতে রাঘবের বাড়িতেই পাকাপাকি থাকবেন পরী। নতুন সংসার গোছানোর জন্যই নাকি আপাতত সময় চান অভিনেত্রী।

    ২৪ সেপ্টেম্বর রবিবাসরীয় গোধূলিলগ্নে পাঞ্জাবি রীতি রেওয়াজ মেনে উদয়পুরে রাজকীয় বিয়ে সেরে পরের দিনই দিল্লিতে ফিরে গেছেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। 

    ‘আম আদমি’ সাংসদের সঙ্গে বলিউড অভিনেত্রীর হাইপ্রোফাইল বিয়ের অনুষ্ঠান নিয়ে দেশজুড়ে চর্চা। দিন তিনেক বাদেও সেই রেশ কাটেনি। কবে হচ্ছে রাঘব-পরিণীতির রিসেপশন? কৌতূহল তুঙ্গে।

    তা হলে কি পরিণীতির বউভাত হচ্ছে না? এমন জল্পনার মাঝেই একাধিক বলিউড মাধ্যম বলছে— চণ্ডীগড় ও দিল্লিতে কোথাও রাঘব-পরিণীতির রিসেপশন হচ্ছে না। তবে মুম্বাইয়ের বন্ধুদের জন্য পার্টি দিতে পারেন অভিনেত্রী।

    কিছু দিনের মধ্যেই নিজের ‘মিশন রানিগঞ্জ’ ছবির প্রচারে নামবেন পরিণীতি। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন অক্ষয় কুমার। 

    বিনোদন ডেস্ক

  • বিয়ের আগেই হানিমুন করছেন মালাইকা-অর্জুন!

    মালাইকা অরোরা ও অর্জুন কাপুর বলিউডে বেশ আলোচিত এক জুটির নাম। পর্দায় তারা থাকুক বা নাই থাকুক, তাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা হবেই। তাদের প্রেম কাহিনী সবাই উপভোগ করেন। 

    rnrn

    আরবাজের সঙ্গে বিচ্ছেদের পরই মালাইকা অরোরা প্রকাশ্যে এনেছে তার ও অর্জুন কাপুরের সম্পর্কের খবর। তবে এখনই বিয়ে নয়, লিভইন সম্পর্কে রয়েছেন তারা। বিয়ে করার ইচ্ছে রয়েছে মালাইকার, সে বিষয়ে কোন রাখঢাক ছাড়াই মুখ খোলেন অভিনেত্রী। 

    rnrn

    সম্প্রতি বিয়ে প্রসঙ্গে মালাইকা প্রথমেই জানান, বিয়ের কোনও বয়স হয় না, তাই কোনও তাড়া নেই। বর্তমানে তারা প্রি-হানিমুন চুটিয়ে উপভোগ করছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। 

    rnrn

    মালাইকা আরও বলেন, আমরা এখন সম্পর্কের পরিণত ধাপেই রয়েছি। আরও অনেক কিছু জানার বাকি আছে। তবে আমরা একে অন্যের সঙ্গে সংসার করার বিষয় ভীষণ সিরিয়াস। আমরা এই প্রসঙ্গে, হাসি, ঠাট্টা করি, তবে আমরা এটা নিয়ে ততটাই ভাবি। একটা সম্পর্কে তুমি সর্বদাই পজিটিভ ও স্বস্তি অনুভব করবে। আমিও তাই করি। অর্জুন আমার আত্মবিশ্বাস বাড়ায়। তবে আমার মনে হয় সবটাই সামনে তুলে আনা সঠিক নয়। প্রতিটা দিন আমরা একে অপরকে ভালবাসি, একে অপরের কাছে থাকতে চাই। আমি অর্জুনকে বলি আমি তোমার সঙ্গে বৃদ্ধ হতে চাই। বাকিটা আমরা ঠিক করে নেব। তবে এটা আমি জানি ও আমার।

    rnrn

    মালাইকা অরোরা বরাবরই অর্জুন কাপুরকে নিয়ে বিয়ের ইঙ্গিত দিয়েছেন। তবে এবার কি বাজতে চলেছে বিয়ের সানাই! উঠছে এমন প্রশ্ন। কারণ মালাইকা অরোরা সদ্য তার ওটিটি-শো-এর সেট তার বোন অমৃতার সঙ্গে আড্ডায় মজেছিলেন। সেখানেই মায়ের হাতের বালা কার, তা নিয়ে মনে কৌতুহল জাগলে বিষয়টা স্পষ্ট হয়ে যায়, কারণ মালাইকা অরোরা বলে বসেন যে তার বিয়ের সম্ভবনা সব থেকে বেশি। সেই কারণেই তিনি রাখবেন মায়ের বালা। আর তার থেকেই শুরু হয়ে যায় চর্চা, তবে বিয়ের স্পষ্ট ইঙ্গিত দিলেন মালাইকা! 

    অনলাইন ডেস্ক

  • ‘প্রেমিক বয়সে ছোট হলে তারুণ্য ধরে রাখা সহজ’

    বলিউডের জনপ্রিয় অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিয়ে ভাঙার পর থেকেই বেশ কয়েক বছর ধরে কম বয়সি অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা অরোরা।

    rnrn

    অনেকেই বলেছেন, মালাইকার চেয়ে প্রেমিক অর্জুন কাপুর বয়সে ছোট হওয়ায় অভিনেত্রীর সৌন্দর্য ম্লান হয়েছে। তবে ভিন্ন কথা বলেছেন বলিউড অভিনেত্রী।

    rnrn

    সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে মালাইকা অরোরা বলেছেন, প্রেমের ক্ষেত্রে বয়স কোনো বাধা নয়, প্রেমটাই আসল। প্রেমিক বয়সে ছোট হলেই তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। 

    rnrn

    অল্পবয়স্ক পুরুষের সঙ্গে প্রেস করার সুবিধা সম্পর্কে মালাইকা বলেন, আমি শুধু বলতে চাই যে- প্রেমের কোনো বয়স নেই। আপনি প্রেমে পড়বেন- সেটা যে বয়সই হোক না কেন। প্রেমের ক্ষেত্রে বয়স নির্ধারণ করা উচিত নয়। আমি কৃতজ্ঞ যে আমি এমন একজন সঙ্গী পেয়েছি যে আমাকে বোঝে। সত্য যে সে কম বয়সি তা আমাকে আরও তারুণ্য রাখে। আমি বিশ্বের শীর্ষে অনুভব করি।

    rnrn

    তিনি আরও বলেন, আশ্চর্যজনক ব্যাপার হলো- যখন আমার বিয়েবিচ্ছেদ হয়, তখন অনেকেই বলেছেন- এ ঘটনার ছাপ আমার লাইফে সবসময়ই থেকে যাবে। বিচ্ছেদের পর প্রেম খুঁজে পাওয়া অন্য জিনিস। তারপর একজন কম বয়সি পুরুষের মধ্যে প্রেম খুঁজে বের করার জন্য আমাকে স্পষ্টভাবে বলা হয়েছিল যে, আমি আমার সৌন্দর্য হারিয়েছি।

    rnrn

    অর্জুন কাপুরকে বিয়ে করা প্রসঙ্গে মালাইকা বলেন, বিয়ে এমন একটি বিষয় যা দুই ব্যক্তির মধ্যে আলোচনা করা হয়। যদি আমাদের সেই সিদ্ধান্ত নিতে হয়, আমরা এটি নিয়ে চিন্তা করব এবং আমরা সিদ্ধান্ত নেব। আমরা এটি নিয়ে কথা বলব। এই মুহূর্তে আমরা শুধু জীবনকে ভালোবাসি। আমরা আমাদের প্রাক-হানিমুন পর্ব উপভোগ করছি।

    বিনোদন ডেস্ক