Tag: হয়নি

  • ‘প্রস্তাবে রাজি হয়নি বলে শাস্তি পেয়েছি’ 

    ঢালিউড সুপারস্টার শাকিব খানের তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসার গুঞ্জন ওঠে কিছুদিন থেকে। চিকিৎসক পাত্রীর সঙ্গে বিয়ে দেওয়ার ইচ্ছা শাকিবের পরিবারের। এরপর থেকেই শাকিবের তৃতীয় বিয়ের হবু পাত্রী হিসেবে মিষ্টি জান্নাতের নাম চাউর হয় মিডিয়া পাড়ায়।  

    এই গুঞ্জনের কারণ হচ্ছে, ঢাকাই সিনেমার একজনই চিত্রনায়িকার পাশাপাশি চিকিৎসক মিষ্টি জান্নাত। 

    বিষয়টি নিয়ে সম্প্রতি গণমাধ্যমে কথা বলেছেন মিষ্টি জান্নাত। যেখানে শাকিবের সঙ্গে বিয়ের খবর সরাসরি ‘অস্বীকার’ না করলেও গুঞ্জন হিসেবেই রাখতে চেয়েছেন তিনি।

    এরপর থেকে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। পাশাপাশি মিষ্টি জান্নাতের চরিত্র নিয়েও নানা প্রশ্ন তুলেছেন অনেকে। একাধিক ব্যক্তির সঙ্গে প্রেমেরও গুঞ্জন উঠে এই অভিনেত্রীকে নিয়ে। এসব গুঞ্জন নিয়ে যুগান্তরের বিশেষ সাক্ষাৎকারে খোলামেলা জবাব দিয়েছেন এই অভিনেত্রী। 

    মিষ্টি জান্নাত বলেন, আমার সঙ্গে ‘গিভ অ্যান্ড টেক’ করতে হলে সমপর্যায়ে আসতে হবে। সমপর্যায়ে তো নেই। দুই লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আমার সঙ্গে থাকা যাবে না।  এ ধরনের প্রস্তাব তো সবাই দেয়। শুধু কী মিডিয়ায় দেওয়া হয় এমনটি নয়, মেডিকেলের স্যারও অফার দিয়েছিল। আমি রাজি হইনি। এর শাস্তি হিসেবে ৫ বছরের কোর্স লেগেছে ৮ বছর। আমাকে আমার শিক্ষক অশ্লীল ভিডিও দেখিয়েছিল। কিন্তু আমি রাজি হইনি। 

    এই অভিনেত্রী মনে করেন, এ ধরনের প্রস্তাব শুধু মিডিয়ায় দেওয়া হয়নি। বর্তমানে ৫-১০টাকার চাকরিতে গেলেও অফার করে। স্যারকে খুশি করতে হবে। কিন্তু দোষ হয় শুধু মিডিয়ার। এটার কারণ হচ্ছে, মিডিয়ার দিকে সবার নজর থাকে।    

    এতোদিন কেন বিয়ে করেননি এমন প্রশ্নের জবাবে মিষ্টি জান্নাত বলেন, সমপর্যায়ে তো পেতে হবে।  সমপর্যায়ে কাওকে পাইনি এজন্য বিয়ে করা হয়নি।  পেলে বিয়ে করে ফেলব। 

    তিনি বলেন, আমাকে বাদ দেওয়ার সুযোগ নেই। আমি মানুষকে রিজেক্ট করেছি। এমনো হয়েছে সিনেমায় চুক্তি করেছি, আমার পছন্দ হয়নি এক লাখ টাকার বান্ডিল ফেরত দিয়ে এসেছি।  আমি এ ধরনের মেয়ে। 

    শাকিবের সঙ্গে যদি বিয়ে না হয় তাহলে কী প্রতিক্রিয়া থাকবে আপনার?

    জবাবে মিষ্টি জান্নাত বলেন, এখন কিভাবে বলব। এটা সময়ই বলে দেবে, কেমন লাগবে।  
     
    শাকিবের তৃতীয় বউ হিসেবে গুঞ্জনে কেমন অনুভব করেন?

    এমন প্রশ্নত্তোরে মিষ্টি জান্নাত বলেন, শুরু থেকেই গুঞ্জনের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি। তবে এই ইস্যুতে যেমন ভাইরাল হয়েছি, তেমনি সমালোচিতও হয়েছি। আগে যত মানুষ আমাকে চিনত না, তার থেকে এখন বেশি চেনে। এখন আবার শত্রুও বেড়ে গেছে। অধিকাংশ মেয়েরা ঈর্ষা থেকেই শত্রুতা করছে। তবে ছেলেরা আমার ক্রাস খাচ্ছে আর বলছে- এত দিন এই সুন্দর মেয়েটা কোথায় ছিল?   

    মানিক রাইহান বাপ্পী

  • ‘শাকিবের সঙ্গে আমার বিবাহবিচ্ছেদ হয়নি’

    বাংলা সিনেমার বর্তমান সময়ের সবচেয়ে ব্যস্ত অভিনেত্রী শবনম বুবলী। তিনি সম্প্রতি নাগরিক টিভির ‘বলা না বলা’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এক প্রশ্নের জবাবে বলেন, ‘শাকিব খানের সঙ্গে আমার বিবাহবিচ্ছেদ হয়নি।’

    rnrn

    অনুষ্ঠানটি নিয়ে নাগরিক টেলিভিশনের অনুষ্ঠান প্রধান ও সঞ্চালক কামরুজ্জামান বাবু বলেন, ‘দর্শকদের চাহিদার কথা শতভাগ মাথায় রেখে ঈদকে সামনে রেখে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এখানে প্রাণখুলে নানা বিষয়ে কথা বলেছেন বুবলী। আমার বিশ্বাস অনুষ্ঠানটি দর্শক বেশ উপভোগ করবেন। কারণ সাম্প্রতিক সময়ে বুবলীকে নিয়ে ঘটে যাওয়া নানা ইস্যুও উঠে এসেছে এই আলাপে।’

    rnrn

    ২০১৬ সালে অভিষেকের পর থেকে প্রতি বছরই নিয়মিত মুক্তি পাচ্ছে শবনম বুবলীর সিনেমা। নায়িকা হিসেবে এবারের ঈদেও ছবির সংখ্যায় এগিয়ে থাকছেন তিনি।

    বিনোদন ডেস্ক