Tag: হজ

  • হজ শেষে পাকিস্তানি অভিনেত্রীর আবেগঘন বার্তা

    পবিত্র হজ পালন শেষে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিম। এই পবিত্র সফর তার মধ্যে গভীর আধ্যাত্মিকতা, ধৈর্য, কৃতজ্ঞতা ও অবিচল বিশ্বাসের জন্ম দিয়েছে বলে জানান তিনি।

    ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে ‘ইশক মুর্শেদ’ খ্যাত এই তারকা বলেন, এই পবিত্র সফর তাকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করেছে এবং ‘সব ধরনের জাগতিক আবেগ থেকে মুক্ত হতে’ সাহায্য করেছে।

    বাবা-মায়ের সঙ্গে হজ পালন করতে পারায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুরেফিশান। তিনি জানান, হজের প্রথম দিন ‘রমি’ (শয়তানকে পাথর নিক্ষেপ) করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, তবে বাবা-মায়ের উপস্থিতি তাকে শক্তি জুগিয়েছিল।

    এই সফরকে ‘সবর, শুকর ও তাওয়াক্কুলের গল্প’ হিসেবে বর্ণনা করে এই অভিনেত্রী বলেন, এটি কেবল তার ভেতরেই গভীর পরিবর্তন আনেনি বরং অন্যান্য নারী হাজিদের সঙ্গে সুন্দর বন্ধুত্ব গড়ে তোলার সুযোগও করে দিয়েছে।

    সহযাত্রীদের সঙ্গে কাটানো মুহূর্ত ও ভক্তির কথা স্মরণ করে তিনি লেখেন, ‘আমরা একসঙ্গে নামাজ পড়েছি, কেঁদেছি, হেসেছি এবং ক্যাম্পের সব ধরনের খাবার খেয়েছি’। তিনি আরও যোগ করেন, ‘আমরা তাকওয়ার (আল্লাহভীতি) অসাধারণ সব গল্প শুনেছি এবং কথার চেয়ে কাজের মাধ্যমে ধর্মকে আরও গভীরভাবে জেনেছি’।

    এই পুণ্যময় সফরে অর্জিত অসংখ্য নিয়ামতের কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘জানি না আমি নিজের সঙ্গে কী নিয়ে যাচ্ছি, কারণ প্রাপ্তি এত বেশি যে তা এই মুহূর্তে ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে আমি এটা জানি যে, পেছনে কী ফেলে যাচ্ছি—এতদিন ধরে বয়ে বেড়ানো সব জাগতিক চিন্তা ও আবেগের গুরুভার’।

    ‘সব ধরনের আবেগ থেকে মুক্ত হওয়া এবং আল্লাহর দরবারে নিজেকে সঁপে দেওয়া—এটাই হজ আমাকে শিখিয়েছে। সম্ভবত এই একটি কথাই আমি নিজেকে বারবার মনে করিয়ে দেব। আমার শরীরজুড়ে তীব্র ব্যথা, কিন্তু আমার মন আগের চেয়ে অনেক বেশি শান্ত ও পরিপূর্ণ’।

    বার্তার শেষে দুরেফিশান বিশ্বের সব মুসলিমকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেই সঙ্গে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি যেন সবাইকে এই পবিত্র হজব্রত পালনের তৌফিক দান করেন।

    অনলাইন ডেস্ক

  • ‘যারা হজের ছবি নিয়ে সমালোচনা করেছেন আল্লাহ যেন তাদের হেদায়েত দেন’

    হজে গিয়ে সেলফি ও ভ্লগ করে সমালোচিত হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী নিদা ইয়াসির ও তার স্বামী ইয়াসির নওয়াজ। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সমালোচনাকারীদের হেদায়াত কামনা করেছেন তারা। 

    হজের সময় নিদা ইয়াসির ও ইয়াসির নওয়াজকে ইনস্টাগ্রামে বেশ সক্রিয় দেখা গেছে।  দুজনে বেশ কয়েকটি ভিডিও এবং ছবি শেয়ার করেছেন এবং ইউটিউবে নিয়মিত ভ্লগও পোস্ট করেছেন।

    ভিডিওগুলো প্রকাশের পর নেটিজেনরা এই দম্পতির সমালোচনা করেছেন, যার প্রতিক্রিয়ায় নিদা এবং ইয়াসির একটি ভ্লগে প্রতিক্রিয়া জানিয়েছেন।

    ওই ভ্লগে নিদা ইয়াসির তার স্বামীর প্রশ্নের জবাবে হেদায়েত প্রার্থনা করে বলেন, আমি দোয়া করি আল্লাহ যেন ট্রলকারীদের হেদায়েত দেন। তারা যেন আমাদের ছবি থেকে কিছু শিখতে পারে এবং তাদের প্রয়োজনীয় কাজ ছেড়ে দিয়ে এই গুরুত্বপূর্ণ কাজটি করে।

    অন্যদিকে ইয়াসির নওয়াজ বলেন, আমাদের সম্পর্কে যে যাই বলুক না কেন, আমরা পরোয়া করি না। আমরা যে ইবাদত করেছি তা আমরা এবং খোদা জানেন।  আমরা যে ভালো কাজ করেছি তা আমাদের এবং আল্লাহর মধ্যকার বিষয়।

    ইয়াসির হজের একটি ভিডিও দেখিয়ে বলেন, সেখানে যারা ছিলেন তারা সবাই তাদের স্মৃতি হিসেবে ছবি ও ভিডিও বানাচ্ছিলেন, শুধু আমরা এটি তৈরি করিনি।

    তিনি আরও বলেন, আমরা হজের সময় ট্রলবাজদের জন্যও দোয়া করেছি।

    জিও নিউজ উর্দূ  

     

     

    যুগান্তর ডেস্ক

  • হজে গেলেন অনন্ত জলিল

    প্রথম বারের মতো হজ করতে যাচ্ছেন আলোচিত আলোচিত নায়ক-প্রযোজক অনন্ত জলিল।সোমবার (১০ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় এ কথা জানান তিনি।  

    rnrn

    ভিডিও বার্তায় অনন্ত জলিল বলেন, এর আগে সপরিবারে ৯ বার আমি ওমরাহ করেছি। এবারই প্রথম হজে যাচ্ছি। আমার প্রাণপ্রিয় শুভাকাঙ্ক্ষী ও ভক্তগণের কাছে দোয়া চাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।

    rnrn

    এদিকে, ব্যবসা পরিচালনার বাহিরেও সিনে পর্দাতেও ব্যস্ত সময় পাড় করছেন অনন্ত। বর্তমানে চলছে বিগ বাজেটের ‘অপারেশন জ্যাকপট’ চলচ্চিত্রের কাজ। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার এ ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন অনন্ত জলিল। ঈদের পর যার শুটিং ইউরোপে হওয়ার কথা রয়েছে। 

    rnrn

    অন্যদিকে, জাজ মাল্টিমিডিয়ার ‘চিতা’ সিনেমায় মাসুদ রানার ভূমিকায় দেখা যাবে এই নায়ককে।

    বিনোদন ডেস্ক