Tag: স্মৃতি

  • ফের বিয়ের পিঁড়িতে নাগা, মুছে ফেললেন সামান্থার স্মৃতি

    আবার বিয়ের পিঁড়িতে বসছেন নাগা চৈতন্য। শোভিতা ধুলিপালার সঙ্গে নাগান প্রেমের সম্পর্ক বাগদানে গড়িয়েছে।

    কয়েক দিন আগেই প্রাক-বিবাহ অনুষ্ঠানের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন শোভিতা। চলছে নাগা-শোভিতার বিয়ের প্রস্তুতি। এর মধ্যে আবারো আলোচনায় উঠে এলেন নাগার সাবেক স্ত্রী সামান্থা। 

    নাগা ও শোভিতার সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যের ঝড় তুললেন সামান্থার ভক্ত–অনুরাগীরা। ট্রলিংয়ের শিকার হচ্ছেন নতুন এ জুটি। ক্ষোভ জানিয়েছেন তারা। 

    নাগা চৈতন্যের ইনস্টাগ্রাম পেজে সামান্থার সঙ্গে একটিমাত্র ছবি ছিল। ২০১৮ সালের একটি ছবি, যা ফর্মুলা ওয়ান রেসট্র্যাকে তোলা হয়েছিল। শোভিতার সঙ্গে বাগদানের পর সামান্থার সঙ্গে সব ছবিই মুছে ফেলেছিলেন নাগা চৈতন্য। কিন্তু ওই ছবিই রয়ে যায়। 

    এ নিয়ে অনুরাগীরা দাবি তোলেন, ‘কেনই বা একটি ছবি রেখে দিয়েছেন? নতুন জীবন যখন শুরুই করছেন, তখন এই ছবিও মুছে দিন।’

    এক অনুরাগী মন্তব্য করেন, ‘আপনি তো সামান্থাকে আর ইনস্টাগ্রামে ফলো করেন না। তাহলে ওই একটা ছবি রেখে কী লাভ!’ 

    অবশেষে সেই ছবিও মুছে ফেললেন নাগা চৈতন্য। সাবেক স্ত্রীর সঙ্গে রাখা শেষ স্মৃতিও ইনস্টাগ্রাম থেকে সরিয়ে নিলেন তিনি। 

    দুই বছরের প্রেমের পর বিয়ে করেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। তাদের দাম্পত্য জীবন ছিল চার বছরের। একপর্যায়ে ভেঙে যায় তাদের বৈবাহিক সম্পর্ক। 

    নাগা চৈতন্যের বাগদানের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন বাবা নাগার্জুন। ছেলের বিয়ের প্রস্তুতি শেষ পর্যায়ে, তবে দিনক্ষণ জানাননি দুই পরিবারের সদস্যরা।

    এক সময়ের জনপ্রিয় জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। ২০১৫ সাল থেকে নাগা চৈতন্যর সঙ্গে সম্পর্কে জড়ান সামান্থা। ২০১৭ সালে ঘর বাঁধেন এই জুটি।

    চার বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদের আগে নাগা চৈতন্য শোভিতার সঙ্গে সম্পর্কে জড়ান। সামান্থার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে শোভিতাকে নিয়ে জল্পনা চলছিল ঠিকই, তবে নাগা বা শোভিতা কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি।

    বিনোদন ডেস্ক

  • স্মৃতি ইরানির হারে কী সান্ত্বনা দিলেন মৌনী রায়?

    উত্তরপ্রদেশের আমেথি লোকসভা কেন্দ্র একসময় ছিল কংগ্রেস গড়। ২০১৯ সালে রাহুল গান্ধীকে হারিয়ে ওই আসন থেকে সেবার জয় পেয়েছিলেন স্মৃতি ইরানি। পাঁচ বছর পর এবার পালাবদল হলো কিশোরী লাল শর্মার হাত ধরে!

    rnrn

    সেখানে হেরে গেলেন স্মৃতি ইরানি। হারের পরই দলীয় কর্মীদের সঙ্গে নিজের কাজের ফিরে দেখা একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। 

    rnrn

    মায়ের হার যেন মন ভেঙে দিয়েছে মেয়ে কৃষ্ণতুলসী ওরফে মৌনীর। স্মৃতির হারে কীভাবে তাকে সান্ত্বনা দিলেন অভিনেত্রী মৌনী?

    rnrn

    অভিনেত্রী থেকে রাজনীতিবিদ। তার পর ধীরে ধীরে কেন্দ্রীয় মন্ত্রী। লম্বা এক সফর। চড়াই-উতরাই কম ছিল না স্মৃতি ইরানির জীবনে। ‘কিউ কি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকের মাধ্যমেই জনপ্রিয়তা। হিন্দি ধারাবাহিকে মাইলফলক হয়ে থেকে গেছে স্মৃতি ইরানি অভিনীত ‘তুলসী’ চরিত্রটি। টানা আট বছর চলে এই ধারাবাহিক। 

    rnrn

    এই ধারাবাহিকের মাধ্যমে মৌনীর সঙ্গে আলাপ স্মৃতির। ধারাবাহিকে তার মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল মৌনীকে। এই ধারাবাহিক শেষ হয় ২০০৮ সালে। তার পর সেভাবে আর টেলিভিশনে দেখা যায়নি স্মৃতিকে। 

    rnrn

    অন্যদিকে মৌনী টেলিভিশন থেকে কিছু দিনের বিরতি নিয়ে মন দেন বড় পর্দায়। ধীরে ধীরে বলিউডে নিজের পায়ের মাটি শক্ত করেছেন তিনি। তবু যেন ক্যারিয়ারের শুরু দিকের সম্পর্কগুলো এখনো অটুট।

    rnrn

    ৪ জুন ভোটের ফল ঘোষণার পরই জানা যায়, প্রায় দেড় লাখের বেশি ভোটে হেরেছেন স্মৃতি। তার পরই তিনি লেখেন, “আমার মনে হয় যে, আজ জনগণের প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন, যিনি জিতেছেন তাকে অভিনন্দন জানানোর দিন। যারা বিশ্লেষক তারা বিশ্লেষণ করবেন। 

    rnrn

    একজন জনপ্রতিনিধি হিসেবে এটা আমার সৌভাগ্য যে, আমি প্রতিটা গ্রামে গিয়ে কাজ করেছি। জয় পরাজয় যা-ই হোক না কেন, আমি মানুষের সঙ্গে যুক্ত হই এবং এটা আমার জীবনের অনেক বড় পাওনা।” এই পোস্টের নীচে মৌনী লেখেন, “আমি সব সময় তোমার পাশে আছি।”

    বিনোদন ডেস্ক

  • শাকিবের সঙ্গে কাটানো যে স্মৃতিতে ভাসলেন বুবলী

    ভারতের আগ্রার তাজমহলের সামনে তোলা একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী।  ছবিগুলো ছিল গত মাসে বিশ্ব ভালোবাসা দিবসে ছেলের সঙ্গে বুবলী ছবি পোস্ট করেছিলেন। 

    rnrn

    এই সময় এ নায়িকার তাজমহলের ছবিগুলো ঘিরে নানা চর্চা ও আলোচনা হয়েছিল বিভিন্ন মাধ্যমে। এবার অভিনেত্রীর স্মৃতিতে উঠে এল স্বামী চিত্রনায়ক শাকিব খান।

    rnrn

    ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাত ধরেই ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় বুবলীর। এর পর অভিনেতার সঙ্গে প্রেম-বিয়ে এবং সন্তান বীরকে প্রকাশ্যে আনার পরই ভিন্ন দিকে মোড় নিতে থাকে সম্পর্ক। দুজনের নানা কথায় তিক্ততা তৈরি হয় নিজেদের মধ্যে। তবে এতকিছুর পরও কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’-এর শুটিংয়ে গিয়ে সেখানে সাংবাদিকদের এক প্রশ্নে শাকিব খানের বেশ প্রশংসা করেন বুবলী।

    rnrn

    টালিউডে অভিষেকের প্রথম সিনেমার অনুষ্ঠানে হঠাৎ করেই শাকিবকে নিয়ে বুবলীর প্রশংসা দেখে অনেকেই চোখ কপালে তুলেছিলেন। যা নিয়ে ওই সময় এপার-ওপার দুই বাংলাতেই বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল। হঠাৎ করেই কেন নায়ককে নিয়ে ইতিবাচক কথা বলা শুরু করলেন বুবলী।

    rnrn

    এবার বাংলাদেশে এসেও শাকিবকে নিয়ে ইতিবাচক কথা বললেন ‘বসগিরি’ খ্যাত নায়িকা বুবলী। সম্প্রতি নারী দিবস উপলক্ষে একটি র‌্যাম্প শোতে হাঁটেন তিনি। 

    rnrn

    সেখানেই একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকরে এ নায়িকা বলেন, ভালোবাসা দিবসে ছেলে শেহজাদকে নিয়ে তাজমহলে গিয়েছিলাম। সেখানে যাওয়ার অনুভূতি একদমই অন্যরকম ছিল।কারণ হিসেবে এ নায়িকা বলেন, প্রথমে বীরের বাবার সঙ্গে গিয়েছিলাম। প্রথমবার আমার যাওয়া, আর সেই জায়গায় যখন ছেলেকে নিয়ে গিয়েছি, তখন একটু অন্যরকম আবেগ কাজ করেছে আমার।

    rnrn

    এ অভিনেত্রী ছেলে বীর প্রসঙ্গে বলেন, শুটিংয়ের ব্যস্ততার মাঝে আমি যখনই একটু সময় পাই, তখন ছেলে বীরকে নিয়ে বাইরে বেরিয়ে পড়ি। আমার ভালোবাসার যে বড় নিদর্শন, সেটি আমার ছেলে। সোশ্যালে দর্শকদের ভালোবাসা থেকে ছেলের ছবি-ভিডিও শেয়ার করি। 

    rnrn

    কারণ তারা জানতে চান, ছেলে কী করছে, কীভাবে সময় কাটাচ্ছে। আর বীর যখন আমার সঙ্গে থাকে, তখন সেই ভালোবাসার নির্দশন নিয়ে থাকি আমি। ওই সময় বিশেষ কিছুর প্রয়োজন হয় না আমার।

    বিনোদন ডেস্ক

  • শাকিবের সঙ্গে প্রথম ঈদের স্মৃতি জানালেন অপু বিশ্বাস

    ভালোবেসে বিয়ে করলেও কয়েক বছরের মাথায় ভেঙে যায় শাকিব খান ও অপু বিশ্বাসের সংসার। অনেক দিন হল একসঙ্গে থাকেন না তারা

    rnrn

    আব্রাহাম খান জয় নামের ছয় বছর বয়সী তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে। ছেলের জন্য যদিও এখনও যোগাযোগ রয়েছে। অনস্ক্রিন এই জুটি যে কবে বাস্তবেও এক হয়েছিলেন সে কথা টের পাননি কেউই। তবে সেগুলো এখন অতীত। অনেক দিন হল বিচ্ছেদ হয়েছে তাদের। কিন্তু স্মৃতি রয়ে গিয়েছে। সেই স্মৃতিতেই ডুব দিলেন অপু।

    rnrn

    ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছেন, সম্পর্কে না থাকলেও ছেলের জন্য এখনও কোনো না কোনোভাবে শাকিবের সঙ্গে যোগাযোগ হয়। কিছু দিন আগে নায়কের জন্মদিনেও নাকি রান্না করে পাঠিয়েছিলেন ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে রং মিলিয়ে শাকিবের জন্য পোশাকও কেনেন অপু। শাকিবের সঙ্গে কাটানো প্রথম ঈদের স্মৃতিতে ফিরে গেলেন অপু।

    rnrn

    নায়িকাকে প্রশ্ন করা হয় প্রথম ঈদে একে অপরকে কী উপহার দিয়েছিলেন তারা। প্রথমে প্রশ্নটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে লাজুক হাসি হেসে অপু বলেন, ‘সে সময় একটি কাজে দুবাই গিয়েছিলেন শাকিব। তখন সেখান থেকে আমার জন্য একটি গলার হার এনেছিলেন। তা সোনার না হিরার, সেটা বলা যাবে না।’ 

    rnrn

    আর শাকিবকে উপহারের প্রসঙ্গে অপুর জবাব, ‘আমার কানে অনেকগুলো ফুটো করা। ছোট ছোট কানের দুল পরি। অন্য দিকে শাকিবেরও কানে ফুটো আছে। কিন্তু শুটিংয়ে বেশির ভাগ সময়ই সে দুল পরতে ভুলে যেত। তখন আমার যে কত কানের দুল ও নিয়েছে। বলত কন্টিনিউইটি আছে, আর দেওয়া যাবে না।’

    rnrn

    যদিও শাকিবের জীবনে অপু এখন অতীত। শবনম বুবলীর সঙ্গে পরে সম্পর্কে জড়িয়েছিলেন শাকিব। তাদেরও একটি ছেলে আছে। তবে বুবলীর সঙ্গে শাকিবের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বিস্তর বিতর্ক।
    rn 

    বিনোদন ডেস্ক

  • ছেলের বিয়ের শততম দিনে নিজেদের স্মৃতি মনে করলেন গায়ক আসিফের স্ত্রী

    গত বছরের ৩ অক্টোবর মহাধুমধামে বড় ছেলে শাফকাত আসিফ রণর বিয়ে দিয়েছেন গায়ক আসিফ আকবর ও বেগম সালমা আসিফ দম্পতি। পুত্রবধূর নাম ইসমত শেহরীন ঈশিতা। গতকাল (শুক্রবার) ছিল তাদের ছেলের বিয়ের শততম দিন। এই দিনটিতে নিজেদের বিয়ের শততম দিনের স্মৃতিও মনে করলেন সালমা আসিফ।

    rnrn

    সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে সালমা আসিফ একটি পোস্ট দিয়েছেন। সেখানে একজন বন্ধবীকে হ্যাশট্যাগ দিয়ে তিনি লিখেছেন— ‘ক্রিকেট পরিবারের আমি, পছন্দ করে বিয়ে করেছি একজন ক্রিকেটারকে। সময়ের খেলায় স্রষ্টার নির্ধারিত সময়ের টানে এসে ঠেকেছি সাংস্কৃতিক পরিবেশে। তার পরও খেলার মন মানসিকতা থেকে দূরে সরতে পারি না, পারিনি। আমার বিয়ের একশতম (সেঞ্চুরি) দিনটি খুব খেয়াল করে মনে রেখেছিলেন আমার বান্ধবী-ভাবী (রেখা ভাবী)। কৃতজ্ঞ ভাবীর প্রতি, কৃতজ্ঞ #Nasima Moni।’

    rnrn

    ছেলে ও ছেলের স্ত্রীকে নিয়ে সালমা আসিফ লিখেন, আজ আমাদের রণ-ঈশিতার বিয়ের একশতম দিন। যদিও সময়ের নির্ধারিত ডেস্টিনিতে ঈশিতা আমাদের সঙ্গে রণ বিদেশে। আল্লাহপাক ইনশাআল্লাহ, আগামী পথ দেখাবেন মঙ্গলময়। অফুরন্ত দোয়া আদর শুভকামনা রইল তোমাদের জন্যে। সবাই দোয়া, স্মরণ রাখবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।

    rnrn

    উল্লেখ্য, ১৯৬০ সালের ৩ অক্টোবর বিয়ে করেন গায়ক আসিফের বাবা ও মা। বাবা-মায়ের বিয়ের সেই তারিখে নিজে বড় ছেলে রণর বিয়ে দেন আসিফ।

    অনলাইন ডেস্ক