Tag: স্বামী

  • বন্ধুকে দিয়ে জামা কাটিয়ে আলোচনায়, কে এই প্রিয়াংকা?

    প্রিয়াংকা হালদার নামে এক নারী স্বামীকে না জানিয়ে বন্ধুর সঙ্গে রিয়েলিটি শোতে হাজির হয়েছেন। অনুষ্ঠানে ক্যামেরার সামনেই বন্ধুকে দিয়ে প্রকাশ্যে নিজের জামা কাটালেন নারী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। 

    স্বামীকে না জানিয়ে সেই শোতে আসায় এবং বন্ধুকে দিয়ে প্রকাশ্যে জামা কাটানোয় চরম কটাক্ষের মুখে পড়েছেন তিনি। হয়েছেন ট্রলড। কিন্তু জানেন কে এই প্রিয়াংকা হালদার? কী করেন তিনি, কোথায় থাকেন?

    প্রিয়াংকা হালদার পশ্চিমবঙ্গের মেয়ে। যদিও বর্তমানে তিনি মুম্বাইয়ে থাকেন। তার বয়স বর্তমানে ৩৩। অল্প বয়সেই বিয়ে করে নেন তিনি, মাত্র ১৮ বছর বয়সেই মা হন। তার এখন বছর ১৫ বয়সের একটি সন্তার রয়েছে। তার স্বামী ভারতীয় রেলে চাকরি করেন। নাগপুরে থাকেন।

    প্রিয়াংকা মাত্র দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। একাধিক প্রজেক্টে তাকে কাজ করতে দেখা গিয়েছে। ছোট পর্দার বিভিন্ন শো যেমন- ক্রাইম পেট্রোল, উঠা পটক চারসহ বিভিন্ন শোয়ে দেখা গিয়েছে তাকে।

    কী ঘটিয়েছেন প্রিয়াংকা হালদার?

    এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা গেছে, প্রিয়াংকা লাল পোশাক পরে দাঁড়িয়ে আছেন। এমন সময় তার সঙ্গে থাকা ব্যক্তিটি কাঁচি দিয়ে পোশাকের কিছু অংশ কাটছেন। 

    এরপরই বিচারকের আসনে থাকা সময় রায়না এবং ভারতী সিং তার সঙ্গে কথা বলতে শুরু করেন। যেখানে প্রিয়াংকা জানান তিনি বিবাহিত। তার একটি ১৫ বছরের ছেলে আছে। 

    এই কথা শুনে বিচারকরা অবাক হয়ে যান। প্রিয়াংকাকে উদ্দেশ্যে করে একজন বলেন, ‘ছেলেদের ইগো খুব জটিল হয়। তাদের প্রেমিকার দিকে কেউ তাকাক, সেটা তারা চায় না। আর সেখানে আপনার স্বামী কিছু বলল না?’

    জবাবে প্রিয়াংকা জানান, তিনি বাড়িতে বরকে না জানিয়েই এখানে এসেছেন। এরপর নিজের বন্ধুকেও পরিচয় করিয়ে দেন বিচারকদের সঙ্গে। 

    প্রিয়াংকার এই কথা শুনে অবাক হন নেটিজেনরা। তার পোশাক কাটা ও মন্তব্য নিয়ে সমানে কটাক্ষ করতে শুরু করেন সকলে। অনেকেই প্রশ্ন তুলেন, সেই নারীর স্বামী-সন্তান নিয়ে।

    বিনোদন ডেস্ক

  • হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না পরীমণির প্রথম স্বামীকে

    ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। 

    শুক্রবার (২২ নভেম্বর) ভোর রাতে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ইসমাইল জমাদ্দার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

    এ তথ্য নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার ওসি শাকিল আহমেদ। তিনি জানান, শুক্রবার ভোর রাতে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

    নিহত ইসমাইল হোসেনের চাচা কবির জমাদ্দার জানান, ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাচ্ছিলেন। ভোর রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পিছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ইসমাইল ও তার বন্ধু মনির হোসেন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।

    তিনি বলেন, এ সময় ইসমাইলের বন্ধু মনিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আগারগাঁও পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। পরে পঙ্গু হাসপাতালে নিয়ে মনিরের একটি পা কেটে ফেলা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

    স্বজনরা জানান, নিহত ইসমাইল চিত্রনায়িকা পরিমণির প্রথম স্বামী। যদিও পরবর্তীতে ইসমাইল আবারও বিয়ে করেন। সেখানে স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।

    এদিকে শুক্রবার রাতে রাতেই জানাজা শেষে ছোট শৌলা গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

    বিনোদন ডেস্ক

  • সাবেক স্বামীর বান্ধবীর সঙ্গে বন্ধুত্ব সুজানের

    সাবেক স্বামীর বান্ধবীর সঙ্গে রীতিমতো বন্ধুত্ব পাতিয়েছেন সুজান খান। প্রেমিকা সাবার জন্মদিনে বলিউড অভিনেতা হৃতিক রোশন শুভেচ্ছাবার্তা দিয়েছেন। সেই শুভেচ্ছাবার্তার নিচে যে কথা লিখলেন সাবেক হৃতিকপত্ন সুজান খান।

    এটিও সম্ভব। নিজের সাবেক স্বামীর বর্তমান বান্ধবীর প্রতি এমন ভালোবাসা, যা এ জীবনে খুঁজে পাওয়া মোটেও সম্ভব নয়! প্রায় অসম্ভবকেই সম্ভব করেছেন যারা, তারা হলেন সাবা আজাদ ও সুজান খান। দুজনের যোগসূত্র একজনই— হৃতিক রোশন। এ মুহূর্তে হৃতিকের বান্ধবী সাবা। প্রায় ১৪ বছর হৃতিকের সঙ্গে দাম্পত্য জীবন কাটানোর পর এখন তারা দুজন আলাদা। ইতোমধ্যে বিবাহবিচ্ছেদ হয়েছে। তারপরও নিজেদের মধ্যে সৌজন্য বজায় রেখেছেন সাবেক এ জুটি। সাবেক স্বামীর বান্ধবীর সঙ্গে রীতিমতো বন্ধুত্ব পাতিয়েছেন তিনি। সাবার জন্মদিনে হৃতিকের শুভেচ্ছাবার্তার নিচে যে কথা লিখলেন সুজান খান?

    প্রেমিকার জন্মদিনে তার সঙ্গে কাটানো একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিয়েছেন হৃতিক। কখনো তারা ঘুরছেন, কখনো খাচ্ছেন, আবার কখনো একসঙ্গে সাইকেল চালাচ্ছেন—এমনকি একে অপরের সঙ্গ উপভোগ করছেন। প্রেমিকার জন্মদিনে হৃতিক লিখেছেন—শুভ জন্মদিন সা, ‘বা’ উহ্য রেখে সেই জায়গায় বসিয়েছেন লাভ ইমোজি। 

    এমন আদুরে ছবি দেখে সুজান লিখেছেন—শুভ জন্মদিন সব্বো। শুধু সুজান নয়, প্রেমিকের সাবেক স্ত্রীর প্রতি প্রকাশ্যে অনুরাগ জাহির করতে দেখা গেছে সাবাকেও। দিন কয়েক আগে সুজানের জন্মদিনে তাকে ‘সুজলু’ বলে সম্বোধন করেন সাবা। যে পুরুষকে একসময় সুজান ভালোবেসেছিলেন, সেই এখন সাবার একান্ত আপনজন। কিন্তু তাই বলে দুই নারীর হাতে নেই তরবারি, নেই দ্বৈরথ। একে অপরের চোখের বালি নন তারা। বরং অনেক বেশি বন্ধু। সাবেক দম্পতির এমন সমীকরণে হতভম্ব হয়েছেন অনেকেই। তবে সেসব নেতিবাচক বিষয়ে আমল দিতে নারাজ তারা।

    বিনোদন ডেস্ক

  • এবার স্বামীর জীবনেও কি গোয়েন্দাগিরি করছেন আলিয়া?

    একাধিক অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জন রয়েছে বলিউড অভিনেতা রণবীর কাপুরের। বিয়ের পর কি আদৌ বদলেছেন তিনি, সে কথা জানালেন অভিনেত্রী আলিয়া ভাট।

    ইতোমধ্যে দুই বছর হয়েছে বিয়ে করেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। যদিও তার আগে একটা দীর্ঘ সময় একত্র বাস করেছেন তারা। আলিয়ার জীবনে আসার আগে রণবীরের প্রেমজীবন নিয়ে চর্চা ছিল সর্বত্র। বলিউডের অধিকাংশের দাবি— ‘বচনা এ হাসিনো’ ছবির শুটিংয়ের সময় রণবীর ও দীপিকার প্রেম তৈরি হয়েছিল। তবে দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর দুই তারকা সেই প্রেমের ইতি টেনেছিলেন। 

    অবশ্য পরে এ প্রসঙ্গে দীপিকা জানিয়েছিলেন— তার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই নাকি ক্যাটরিনার সঙ্গেও প্রেম করছিলেন রণবীর কাপুর। তৃতীয় ব্যক্তিকে সম্পর্কে নিয়ে এসে দীপিকাকে ঠকিয়েছিলেন তিনি। এমনটাই দাবি করেছিলেন অভিনেত্রী। 

    ২০১০-২০১৬ টানা ছয় বছর সম্পর্কে থাকার পর ক্যাটরিনার সঙ্গেও বিচ্ছেদ হয় রণবীর কাপুরের। এর মাঝেও অবশ্য মাহিরা খান, নার্গিস ফাকরিসহ অন্য অভিনেত্রীদের সঙ্গে গুঞ্জন শোনা যায় এ অভিনেতার। তাই প্রশ্ন থেকেই যায়— বিয়ের পর আদৌ কী বদলেছেন রণবীর কাপুর?

    অভিনেত্রী আলিয়া ভাটের আবার খুব ছোটবেলা থেকেই রণবীরের প্রতি আকর্ষণ ছিল। তিনি নাকি ছোটবেলা থেকেই রণবীরকে বিয়ে করতে চাইতেন। বহু অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক হলেও শেষ পর্যন্ত আলিয়ার সঙ্গে ঘর বাঁধেন অভিনেতা। তার সাবেক প্রেমিকারা বিভিন্ন সময় প্রকাশ্যে রণবীরকে নিয়ে নানা মন্তব্য করেছেন। তবে বরাবরই মৌনী বজায় রেখেছেন এ অভিনেতা। 

    এদিকের রণবীরের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে শুধু সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সম্পর্কের কথা শোনা যায় আলিয়া ভাটের। সিদ্ধার্থের জীবনে থাকাকালীন রণবীরের সঙ্গে বিয়ে করার বাসনার কথা জানান এ অভিনেত্রী। এমনিতেই নারী মহলে জনপ্রিয় আলিয়ার স্বামী। তবে কি স্বামীর ওপর কখনো গোয়েন্দাগিরি করতে হয় আলিয়াকে?

    যদিও পর্দায় ‘রাজি’ ছবিতে গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। খুব শিগগির ‘আলফা’ ছবিতে একই ধরনের একটি চরিত্রে দেখা যাবে এ অভিনেত্রীকে। মোটামুটি গোয়েন্দাগিরি আয়ত্তে করে ফেলেছেন তিনি। তবে কপিল শর্মার শোতে রণবীরের ওপর গোয়েন্দাগিরির বিষয়ে প্রশ্ন করা হলে একবাক্যে আলিয়া বলেন, কখনো এমন সুযোগ আসেনি যে, তেমন কিছু করতে হবে।

    বিনোদন ডেস্ক

  • স্বামী মুসলিম, কোন ধর্ম মেনে চলেন কারিনা

    পাঞ্জাবি পরিবারের মেয়ে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। অন্যদিকে সাইফ আলি খান মুসলিম পরিবারের ছেলে। তাদের বিয়ে হয়েছে দীর্ঘদিন হলো। কিন্তু বিয়ের পর কারিনা কাপুর ধর্মান্তরিত হয়েছেন কিনা, সে নিয়ে এখনো আলোচনা-সমালোচনা চলে আসছে। এবার সত্যি কথা প্রকাশ করলেন কারিনা কাপুরের শিশু পরিচর্যাকারিণী ললিতা ডি সিলভা।

    rnrn

    বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন কারিনা কাপুর খান। তিনি পাঞ্জাবি পরিবারের মেয়ে। বিয়ে করেছেন নবাব পরিবারে। কারিনা যখন অভিনেতা সাইফ আলি খানকে বিয়ে করেন, সেই সময় অভিনেত্রী ধর্মান্তরিত হয়েছেন কিনা সেই নিয়ে সমালোচনা হয়। যদিও কারিনা বরাবরই জানিয়েছেন, তাদের পরিবারে এসব নিয়ে কোনো মাথা ঘামানো হয় না। শেষ অবধি পতৌদি পরিবারের অন্দরের কথা প্রকাশ্যে আনেন তৈমুরের ন্যানি (শিশু পরিচর্যাকারিণী) ললিতা ডি সিলভা।

    rnrn

    সম্প্রতি ললিতাকে এক অনুষ্ঠানে কারিনার ভূয়সী প্রশংসা করতে দেখা যায়। মা হিসেবে কারিনা কতটা নিয়মানুবর্তী সেটি জানান তিনি। তার দুই ছেলে তৈমুর ও জেহকে গভীর মূল্যবোধের মধ্য দিয়ে বড় করে তুলছেন তিনি। 

    rnrn

    ললিতা বলেন, কারিনা অসাধারণ মা। তিনি খুবই নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে চলেন। সাইফ আলি খানও সন্তানদের অনেকটা সময় দেন। খুব সুন্দরভাবে দুই সন্তানকে মানুষ করছেন তারা। তবে কারিনা নিজের মা ববিতার মতো খ্রিস্টধর্ম মেনে চলেন। দুই ছেলেকে স্তব করার পাঠ দিয়েছেন তিনি। আমাদের বলতেন— দুই ছেলের সামনে ‘এক ওঙ্কার’ মতো জপ করতে। কারিনা যে খ্রিস্টধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট, সেটি কফি উইথ করণের সাম্প্রতিক সিজনেই জানিয়েছেন। পাশাপাশি এও জানান, কারিনাকে দেখে তৈমুরও সেদিকেই আকৃষ্ট হচ্ছে। খ্রিস্টধর্ম নিয়ে সেও বেশ উৎসুক।

    যুগান্তর ডেস্ক

  • স্বামীকে নিয়ে সিঙ্গাপুরে রোশনি, যে কথা জানালেন অভিনেত্রী

    এ মুহূর্তে বলিউড অভিনেত্রী রোশনি ভট্টাচার্য ছুটি কাটাচ্ছেন। শত ব্যস্ততার মাঝেই সপ্তাহখানেক সময় বের করে তিনি পাড়ি দিয়েছেন সিঙ্গাপুরে। সামাজিকমাধ্যমে কিছু ছবি পোস্টে দেখা গেল এক ঝলক বিনোদন এ অভিনেত্রীর সফরে।

    আনন্দবাজার প্রতিবেদনের খবরে জানা যায়, অভিনেত্রী রোশনি ভট্টাচার্য এ মুহূর্তে ছুটি কাটাচ্ছেন। শত ব্যস্ততার মাঝেই ইন্ডাস্ট্রি থেকে দূরে স্বামীকে সঙ্গে নিয়ে পাড়ি দিয়েছেন সিঙ্গাপুরে। সামাজিকমাধ্যমে ছবি পোস্ট করে সে তথ্যই জানান দিলেন এ অভিনেত্রী।

    সামাজিকমাধ্যমে কিছু ছবি শেয়ার করে নিয়েছেন তিনি, সেখানে দেখা যাচ্ছে— রোশনি সিঙ্গাপুরের বিখ্যাত বিনোদনপার্ক ইউনিভার্সেল স্টুডিওতে আনন্দে মেতেছেন। 

    অভিনেত্রীর সঙ্গে রয়েছেন তার স্বামী তূর্য সেন। বুধবারই দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্রে পৌঁছেন রোশনি। শনিবার আনন্দবাজারের এক সাক্ষাৎকারে সিঙ্গাপুর থেকে রোশনি বলেন, আমার স্বামী এখানে কাজে এসেছিলেন। আমি পরে চলে এলাম।
    ব্যবসায়ী তুর্য সেন। ব্যবসার প্রয়োজনে তাকে প্রায়ই সিঙ্গাপুর যেতে হয়। সিঙ্গাপুর রোশনিরও পছন্দের একটি দেশ। তিনি বলেন, বছরে অন্তত একবার তারা সিঙ্গাপুরে ঘুরতে যাওয়ার চেষ্টা করেন। রোশনি বলেন, আমরা দুজনেই খেতে খুব ভালোবাসি। আর এই দেশটা ভোজনরসিকদের জন্য স্বর্গ। চার দিনে নানা ধরনের খাবার খেয়েছি। খাবারের পাশাপাশি প্রচুর কেনাকাটাও করছেন বলে জানান রোশনি।

    সিঙ্গাপুরের বিখ্যাত বিনোদনপার্ক ইউনিভার্সেল স্টুডিও একটি অন্যতম। সেখানেই এ দম্পতি চুটিয়ে মজা করেছেন, তা তাদের সামাজিকমাধ্যমে পোস্ট করা ছবি থেকেই বোঝা যায়। রোশনি বলেন, এ রকম রোলারকোস্টার বা অন্য রোমাঞ্চকর রাইড তো ভারতের কোথাও নেই। তাই চুটিয়ে মজা করেছি। নাগরদোলায় চেপে চিৎকার করে আমার গলা বসে গেছে।

    সম্প্রতি ‘অতি উত্তম’ ছবিতে দর্শক রোশনিকে দেখেছেন। আজ দেশে ফিরছেন তিনি। ফিরেই আবার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন এ অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • ভালোবাসার থেকে নিষ্ঠুর কিছু হয় না, কেন এ কথা বললেন কঙ্গনা?

    সামাজিক যোগাযোগমাধ্যমে প্রয়াত জওয়ান অংশুমান সিংয়ের স্ত্রীর পদকগ্রহণের ছবি ভাইরাল হয়েছে । তাকে মরণোত্তর কীর্তিচক্র পুরস্কার দেওয়া হয়, যা গ্রহণ করেন তার স্ত্রী। আর সেই ছবি দেখে হতবাক হয়ে পড়েন অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাউত। 

    rnrn

    প্রয়াত জওয়ানের বিধবা স্ত্রীর পদক নেওয়া প্রসঙ্গে কঙ্গনা রানাউত সামাজিকমাধ্যমে একটি পোস্ট দেন। তিনি এ ছবিটি শেয়ার করে ভালোবাসা যে কত নিষ্ঠুর হয় সেটিও জানান।

    rnrn

    কঙ্গনা রানাউত এদিন এই ভাইরাল ছবিটি তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন। সেখানে তিনি ডিফেন্স ইনভেস্টিটার সেরেমনি ফেজ-১, যা রাষ্ট্রপতি ভবনে সদ্যই অনুষ্ঠিত হয়েছে তার এই ছবিটি পিস্ত্ভুরেন। সেখানে দেখা যাচ্ছে, অংশুমান সিংয়ের বিধবা, যুবতী ও সুন্দরী স্ত্রী তার হয়ে পদকগ্রহণ করছেন।

    rnrn

    এই ছবিটি পোস্ট করে কঙ্গনা রানাউত লেখেন, 'অনেক সৈনিক তাদের জীবন এই দেশের জন্য দিয়ে দেন। তাদের গতকাল পুরস্কৃত করা হলো। কিন্তু মানুষের চোখে জল এসে গেছে পূর্বাঞ্চলের ক্যাপ্টেন অংশুমান সিংয়ের যুবতী সুন্দরী স্ত্রীর পুরস্কার গ্রহণের ছবিটি দেখে।

    rnrn

    একই সঙ্গে তিনি লেখেন— 'ও এখনো ওর স্বামীকে ভীষণ ভালোবাসে। ও কেঁদে ফেলেছিল, যখন ও বলছিল— কষ্টকর মৃত্যু হবে ওর এই পদক বুকে নিলে। ওর এই ভিডিও আমায় এখনো কষ্ট দিচ্ছে। ভালোবাসা সহজ নয়; বরং বিস্ময়ের কথা হলো—ভালোবাসার থেকে নিষ্ঠুর কিছু হয় না।

    rnrn

    চলতি বছরই প্রথম রাজনীতির ময়দানে পা রাখেন কঙ্গনা রানাউত। বিজেপির টিকিটে লড়াই করেন হিমাচল প্রদেশের মান্ডি থেকে নির্বাচন করে জয়ী হন তিনি। সেখানে কংগ্রেসের প্রার্থীকে হারান কঙ্গনা।

    rnrn

    উল্লেখ্য, ক্যাপ্টেন অংশুমান সিংকে মরণোত্তর কীর্তিচক্র পুরস্কার দেওয়া হয়, যা গ্রহণ করেন তার স্ত্রী। সাম্প্রতিক একটি অগ্নিকাণ্ডে তার এক সহকর্মীর প্রাণ বাঁচানোর জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে তাকে। কীর্তিচক্র পুরস্কার হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শান্তির বীর পুরস্কার।

    বিনোদন ডেস্ক

  • আমরা বেশিদিন শান্তিতে থাকতে পারব না: চমকের স্বামী 

    বেশ আলোড়ন সৃষ্টি করেই আজমান নাসিরকে বিয়ে করেছেন ছোট পর্দার বর্তমান সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মাত্র ৯ টাকা কাবিন ও ৯০০ টাকার শাড়িতে মাদ্রাসায় বিয়ে করেন তিনি। 

    বিয়ের পরপরই চমকের স্বামীকে নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শোনা যাচ্ছে নাসির আগেও দুটি বিয়ে করেছেন। দুই ঘরেই রয়েছে সন্তান। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন চমকের স্বামী। 

    সামাজিকমাধ্যমে ৩ মিনিট ২৩ সেকেন্ডের একটি ভিডিও বার্তা দিয়েছেন আজমান নাসির। চমকের সঙ্গে বেশিদিন থাকতে পারবেন না বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

    শুরুতেই আজমান নাসির বলেন, চমকের স্বামীর চাঞ্চল্যকর তথ্য ফাঁস। তথ্য কী? আমার দুটি বিয়ে নিয়ে আপনারা নিউজ করছেন। হ্যাঁ, শরিয়ত মোতাবেক দুটি বিয়ে করেছিলাম এবং শরিয়ত মোতাবেক ডিভোর্সও হয়েছে। এর অনেক পরে চমকের সঙ্গে পরিচয়। আমাদের প্রেম হয় এবং শরিয়ত মোতাবেক আমরা বিয়ে করি। 

    এরপর চমককে নিয়ে বলেন, এখানে নিউজে চমককে অনেক ছোট করা হয়েছে। চমক একটি অসাধারণ মেয়ে এবং কোনো পুরুষ মনে হয় না চমককে প্রত্যাখান করবে। আমি অতি সাধারণ একজন ছেলে। তারপরও চমক আমাকে যে পরিমাণ ভালোবেসেছে এটা আমার জন্য ভাগ্যের বিষয়। হয়তো অনেক পুণ্যের কাজ করেছিলাম যার জন্য চমকের মতো মেয়েকে আমার স্ত্রী হিসেবে পেয়েছি। 

    এরপর প্রশ্ন ছুড়ে দিয়ে চমকের স্বামী বলেছেন, এখন আমি জানতে চাই আমার ভুল কোথায়? আগের দুটি ডিভোর্সের পর শরিয়ত মোতাবেক চমককে বিয়ে করেছি। এটা কি অপরাধ? মানুষ তো এখন একসঙ্গে থাকছে,বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত হচ্ছে। আমি তো এরকম কিছু করিনি। আমার তো চমকের সঙ্গে পরিচয় ডিভোর্সের অনেক পর। চমক তো আমার অতীত সম্পর্কে জানতেও চায়নি। সে আমাকে ভালোবেসেছে, আমি তাকে ভালো বেসেছি। আমার দুজন একসঙ্গে ভালোবেসে সারাটি জীবন কাটাতে চেয়েছি। কিন্তু আপনারা যেভাবে নিউজ করছেন তাতে আমার মনে হচ্ছে না আমরা বেশিদিন সুখে শান্তিতে থাকতে পারব। আপনারা চানও না আমরা সুখে শান্তিতে এভাবে থাকি। 

    এ সময় তিনি বলেন, আপনারা কী চান? যেভাবে কমেন্টে লিখছেন ৯দিনও টিকবে না ৯০০ টাকার দেনমোহরের বিয়ে। আপনারা কি চান আমাদের আবার ডিভোর্স হয়ে যাক? আমাদের ডিভোর্স হয়ে গেলে কি আপনারা খুশি হবেন? এটাই কি সমাধান? নাকি আমরা দুজন দুজনের সঙ্গে সারাজীবন সুখে শান্তিতে থাকতে পারি সেটা চান? 

    এরপর নিজের অভিজ্ঞতা তুলে ধরে আজমান বলেছেন, দুটো ডিভোর্স হওয়ার পর আমার ভরসাই উঠে গিয়েছিল। মেয়েরা কী পরিমাণ প্রতারক হতে পারে হাড়ে হাড়ে টের পেয়েছি। চমকের সঙ্গে পরিচয় হওয়ার পর উপলব্ধি হয়েছে আসলে সব মেয়ে একরকম নয়। আমি আমার কুৎসিত অতীত কখনো চমকের সামনে আনতে চাইনি। চেয়েছি আমার অতীত থেকে সবসময় চমককে দূরে সরিয়ে রাখতে। কিন্তু আপনাদের নিউজের কারণে আমার অতীত বারবার চমকের সামনে চলে আসছে। আমি চমকের সামনে মুখ দেখাতে পারছি না। নিউজের পর চমকের সামনে দাঁড়াতে পারিনি। 

    সবশেষে বলেন, আমি হয়তো সাধারণ একজন মানুষ। হয়তো জানি না কথাগুলো কীভাবে গুছিয়ে বলব। জীবনের প্রথম ক্যামেরার সামনে কথা বলছি। আমি এতটুকুই চাই আপনারা আমাকে চমকের সঙ্গে সুখে সংসার করতে দিন। আমি সত্যি তাকে ভালোবাসি। ও আমার পুরো পৃথিবী। আপনারা আমার পৃথিবীটা এলোমেলো করে দেবেন না প্লিজ।  

    এদিকে ভিডিওর ক্যাপশনে আজমান লিখেছেন, দুঃখিত চমক। স্বামীর ভিডিওটি শেয়ার করে অভিনেত্রীও দুঃখ প্রকাশ করেছেন।

    ২০০৮ সালের ১০ জুন স্মান্তা ইসলামকে প্রথম বিয়ে করেন নাসির। ২০১১ সালের নভেম্বরে তাদের কন্যাসন্তানের জন্ম হয়। কিন্তু দাম্পত্য কলহের কারণে ২০১৬ সালের অক্টোবরে তাদের ছাড়াছাড়ি হয়। এরপর ২০১৮ সালের ১৮ জুলাই প্রেম করে বিয়ে করেন লামিয়া ফারহিনকে। ২০২০ সালের ডিসেম্বরে তাদের কন্যাসন্তানের জন্ম হয়।

    বিনোদন ডেস্ক

  • ‘জাহিরকে দেখে নেব’ বিয়ের পরই সোনাক্ষীর স্বামীকে ‘হুমকি’ হানির!

    রাত তখন দেড়টা। জাহির-সোনাক্ষীর রিসেপশন ভেন্যু থেকে বেরিয়েই পাপারাজ্জিদের ছোটাছুটি দেখে চড়াও হলেন হানি সিং! তার প্রশ্ন, এত রাতে এখানে কী করছো? এরপরই ক্যামেরার সামনে নবদম্পতির উদ্দেশে তিনি যা বললেন, তা নেটপাড়ায় ভাইরাল।

    আনন্দবাজার জানায়, রোববার সকালে বিমানবন্দরে নেমেই হানি বলেন, ‘মদ্যপান না করেই সোনাক্ষীর বিয়েতে নাচব?’ তার পর সন্ধ্যাবেলা বেগনি কোর্ট, চেক প্যান্ট, চোখে রোদচশমা পরে অনুষ্ঠানকক্ষে ঢোকেন। 

    বেশ কয়েক বছর আগে সোনাক্ষীর সঙ্গে ‘দেশি কলাকর’ মিউজক ভিডিও করেন হানি। তুমুল জনপ্রিয় হয় সেই ভিডিও। তার পর থেকে গাঢ় হয় তাদের বন্ধুত্ব। তাই কাছের বান্ধবীর এমন এক দিনে নিজে থেকেই জাহির ও সোনাক্ষীর জন্য বেশ কিছু গান গাইলেন হানি। 

    তবু রিসেপশনের অনুষ্ঠান শেষে অবশ্য একেবারে অন্য মেজাজে ধরা দিলেন তিনি। 

    ক্যামেরা সামনে দেখেই খানিক হুমকির সুরে বলেন,‘সোনাক্ষীকে খুশি না রাখলে, জাহির দেখে নেব তোমাকে।’ যদিও গোটা বিষয়টা মজার ছলেই করেছেন তিনি। তবু নেটপাড়ার একাংশ অবশ্য হানির এ হেন মন্তব্য নিয়ে হাসাহাসি শুরু করেছেন।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদের পর বিপাশার স্বামী বললেন, যা হয় ভালোর জন্যই হয়

    বলিউড অভিনেতা করন সিং গ্রোভার। ২০০৮ সালে অভিনেত্রী শ্রদ্ধা নিগমকে বিয়ে করেন। প্রথম সংসার ভাঙার পর অভিনেত্রী জেনিফারের সঙ্গে ঘর বাঁধেন। কিন্তু এ সংসারও ভেঙে যায়। এরপর বিয়ে করেন অভিনেত্রী বিপাশা বসুকে। ভালোবেসে ঘর বেঁধেছেন এই যুগল।

    rnrn

    বিপাশাকে বিয়ে করার আগে গ্রোভারের দুটি সংসার ভাঙলেও এ নিয়ে তেমন একটা কথা বলতে দেখা যায়নি তাকে। এবার সংসার ভাঙা নিয়ে মুখ খুললেন তিনি।

    rnrn

    টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে করন সিং গ্রোভার বলেন, ‘ব্রেকআপ কিংবা বিবাহবিচ্ছেদের মাঝে ভালো কিছুই নেই। মানুষ যখন বুঝতে পারে, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। এরপর মানুষ সামনে এগিয়ে যায়। আর এটাই ভালো চিন্তা।’

    rnrn

    স্ত্রী বিপাশার জন্য বদলে গেছে করনের জীবন। তা জানিয়ে এই অভিনেতা বলেন, ‘আমি তার জন্যই আজ নিজেকে চিনতে পেরেছি। যে পরিবর্তন ঘটেছে তা খুবই কঠিন। নিশাচার থেকে আমি এখন ভোর ৫টায় ঘুম থেকে উঠি। আমি প্রতিদিন সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে চাই।’

    rnrn

    ব্যক্তিগত জীবন নিয়ে কারো সঙ্গে কথা বলার প্রয়োজন অনুভব করেন না করন। তা জানিয়ে তিনি বলেন, ‘আমার জীবনে কী ঘটছে, তা অন্যকে বলার প্রয়োজনীয়তা আমি কখনো অনুভব করি না। কারণ আমি এটাও প্রত্যাশা করি না, মানুষ আমার কাছে এসে তাদের জীবনে ঘটে যাওয়া খারাপ ঘটনা নিয়ে কথা বলবে।’ 

    rnrn

    ‘এটা আমার মূল উদ্দেশ্য নয়, আমি কেবল আনন্দ ও ভালোবাসা ছড়িয়ে দিতে চাই। প্রত্যেকেরই সবকিছু মোকাবিলা করার নিজস্ব কিছু পদ্ধতি আছে; যে যার মতো করে সবকিছু সামলে ওঠে। তাই এ সমস্ত ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা কাম্য।’

    rnrn

     ‘অ্যালোন’ সিনেমার শুটিং সেটে প্রথম বন্ধুত্ব হয় বিপাশা-করনের। ২০১৫ সালে এই সিনেমা মুক্তি পায়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন এই জুটি। ২০২২ সালের ১২ সেপ্টেম্বর প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন করন-বিপাশা।

    rnrn

    ২০০৮ সালে অভিনেত্রী শ্রদ্ধা নিগমকে বিয়ে করেন করন সিং গ্রোভার। বিয়ের ১০ মাস পর ভেঙে যায় এই সংসার। ২০১২ সালে অভিনেত্রী জেনিফারকে বিয়ে করেন করন। ২০১৪ সালে ভেঙে যায় করনের দ্বিতীয় সংসারও। এরপর বিপাশার সঙ্গে ঘর বাঁধেন করন।

    বিনোদন ডেস্ক