Tag: স্বাধীন

  • বিয়ে-সংসার নয়, স্বাধীনভাবে বাঁচতে চাই: মিমি

    বাংলাদেশ ও ভারত, দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিনোদন জগত থেকে রাজনীতিতে অংশ নিয়ে ২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভার সদস্য নির্বাচিত হন মিমি।

    পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্ম নেওয়া এই অভিনেত্রীর বয়স ৩৬ ছুঁই ছুঁই। অথচ এখনো বিয়ের পিঁড়িতে বসেননি। আর বিয়ে নিয়ে তার তেমন কোনো আগ্রহ নেই। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে জনপ্রিয় এই অভিনেত্রী জানিয়েছেন, সিঙ্গেল লাইফ খুব বেশি উপভোগ করেন। তাকে সঙ্গ দেয় প্রাণপ্রিয় পোষ্যরা। কাজেই তাকে কোনোরকম একাকীত্ব গ্রাস করে না, শুধু ঘুমিয়েই আনন্দে জীবন কাটাতে চান অভিনেত্রী। 

    মিমি বলেন, ‘এক মুহূর্তের জন্যও মনে হয় না, আমার একটা বিয়ে হোক, সংসার করব। আমি নিজেই পরিপূর্ণ। স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চাই।’

    তিনি আরও বলেন, ‘আমার মনে হয় যদি কেউ একবার একা থাকা শিখে যায়, তাহলে তার থেকে শক্তিশালী নারী আর কেউ নেই। নিজের মতো করে জীবন এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমার শোয়ার ঘর আর পোষ্য সারমেয় ছাড়া পৃথিবীর আর কোথাও থাকতে চাই না আমি। ওদের মুখ দেখে ঘুমাতে যাই, ওদের মুখ দেখে ঘুম থেকে উঠি। এর বাইরে কিচ্ছু চাই না আমি।’

    কিছু মানুষের আচার আচরণে অসন্তোষ প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘বর্তমান সময়ে ঔদ্ধত্য এমন জায়গায় পৌঁছেছে যে, রাস্তায় লোকজনদের ওপর ঔদ্ধত্য আচরণ করে অনেকে বান্ধবী পটাতে চায়। পূজায় পৌরুষের বহর যেন আরও বেড়ে যায়! সাঁ করে জোরে বাইক চালিয়ে বেরিয়ে যায়! এই পুরুষই প্রেম করে বিয়ের পরে অত্যাচারী হয়ে ওঠে।’

    বিনোদন ডেস্ক

  • সত্যিই কি আমরা স্বাধীন, প্রশ্ন নুসরাতের

    আরজি করকাণ্ডের জন্য সুবিচার চেয়েছেন টালিউড অভিনেত্রী ও সাবেক তৃণমূল সংসদ সদস্য নুসরাত জাহান। তিনি স্বাধীনতা দিবসের আগের দিন, বুধবার সামাজিকমাধ্যমে একটি পোস্টে প্রশ্ন করেন— ‘সত্যিই কি আমরা স্বাধীন?’

    এ অভিনেত্রীকে নিয়ে লোকসভা নির্বাচনের আগে প্রশ্ন উঠেছিল— সন্দেশখালীকাণ্ডে তিনি কেন চুপ ছিলেন? সেই প্রশ্নের উত্তরে নুসরাত জাহান বলেছিলেন, এলাকায় ‘১৭৪ ধারা’ জারি রয়েছে। সংসদ সদস্য গেলে তার পরিষদরাও যাবেন, অযথা ভিড় বাড়বে, তাই তিনি যাননি। সেই সময় তার এ মন্তব্য নিয়ে শুরু হয় সমালোচনা। অর্থাৎ তিনি ১৪৪ ধারাকে ভুল করে ১৭৪ ধারা বলে ফেলেন। তৃণমূল কংগ্রেস নুসরাত জাহানকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আর টিকিট দেয়নি।

    কিন্তু আরজি করকাণ্ড নিয়ে এবার চুপ থাকেননি অভিনেত্রী। মৃতা চিকিৎসক পড়ুয়ার জন্য সুবিচার চেয়ে নুসরাত একটি পোস্ট করেছেন। স্বাধীনতা দিবসের আগের দিন সামাজিকমাধ্যমে এ অভিনেত্রী একটি পোস্ট দেন। সেখানে শুরুতেই বেশ কয়েকটি প্রশ্ন তুলেছেন তিনি। নুসরাত লেখেন, আরজি কর মেডিকেল কলেজের মর্মান্তিক ঘটনা কিছু প্রশ্ন তুলে দিয়েছে। নারীরা কি আদৌ নিরাপদ? বেশি রাত পর্যন্ত কাজ করার অর্থই কি এ ধরনের হিংসাকে আহ্বান জানানো? সত্যিই কি আমরা স্বাধীন? ৭৮তম স্বাধীনতা দিবস আমাদের সামনে। আর এর মধ্যেই পরিষ্কার হয়ে গেল কলকাতা আর ‘সিটি অফ জয়’ রইল না।

    নুসরত ক্ষোভ প্রকাশ করে আরও লিখেছেন, একজন কর্মরত চিকিৎসক রাতে কাজ করছিলেন। তাকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যা করা হলো। আমাদের সমাজে যে নিরাপত্তার অভাব রয়েছে, তা বুঝিয়ে দিল এই মর্মান্তিক ঘটনা। আমরা কল্পনাও করতে পারি না— ওর পরিবার এ ঘটনা জানতে পেরে কতটা যন্ত্রণা পেয়েছে। আমি এ ঘটনার বিচার চাই। যারা প্রশাসনে বা ক্ষমতায় রয়েছেন, তাদের প্রত্যেককে আমি এ ঘটনার বিরুদ্ধে দ্রুত সঠিক পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করছি। এই নৃশংস ঘটনার আমি তীব্র নিন্দা জানাই। সবার জন্য সুরক্ষিত পরিবার গড়ে তোলার সময় এসেছে।

    উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই উত্তাল হয়ে উঠেছিল সন্দেশখালী। নুসরাতের সংসদ এলাকা বসিরহাটের অন্তর্গত ছিল সন্দেশখালী। জমি দখল থেকে শুরু করে নারীদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছিল শাসক দলের ঘনিষ্ঠদের বিরুদ্ধে। পরিস্থিতির জেরে ১৪৪ ধারা জারি হয়েছিল।

    বিনোদন ডেস্ক

  • পরিবারে মেয়েরা স্বাধীন হলে পুরুষদের জন্য বড় অনুপ্রেরণা

    পাকিস্তানি অভিনেতা হামজা আলি আব্বাসি বলেছেন, মেয়েরা যদি পরিবারে স্বাধীন হয় তবে তারা পুরুষদের জন্যও একটি বড় অনুপ্রেরণা হয়ে ওঠে।

    rnrn

    পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এই অভিনেতা কর্মক্ষেত্রে নারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরির বিষয়ে তার মতামত প্রকাশ করেন এবং নারীর স্বায়ত্তশাসনের বিষয়ে কথা বলেন।

    rnrn

    হামজা আলি আব্বাসি বলেন, তিনি গর্বিত বোধ করেন যে, তার পরিবারের নারীরা বাইরে গিয়ে কাজ করে এবং সফল।

    rnrn

    অভিনেতা হামজা আলি আব্বাসি বলেন  আমার বোন, স্ত্রী এবং মা কর্মজীবী নারী। আমি তাদের জন্য গর্বিত। তবে এটা সত্য যে, পরিবারের মেয়েরা যখন স্বাধীন হয়, তারা পুরুষদের জন্যও একটি বড় সমর্থন ও অনুপ্রেরণা।

    rnrn

    নারী হয়রানির ঘটনা নিয়েও কথা বলেন এই অভিনেতা। শোবিজ ইন্ডাস্ট্রি ছাড়াও অন্যান্য ক্ষেত্রেও এ ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়। তাই এমন ক্ষেত্রে পুরুষদের এগিয়ে এসে তাদের ভূমিকা পালন করতে হবে। যেখানে হয়রানির ঘটনা ঘটে এর বিরুদ্ধে সোচ্চার এবং নীরব থাকবেন না। এটা খুবই দুঃখের বিষয় যে, পুরুষদের জন্য এটা স্বাভাবিক, তবে এ ধরনের আচরণকে অপরাধ হিসেবে গণ্য করা উচিত।

    rnrn

    সূত্র: ডন উর্দু

    অনলাইন ডেস্ক