Tag: স্বাধীনতা

  • বড় ধরনের সংকটে পড়েছে ট্রাম্প প্রশাসন

    যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর কনসার্ট থেকে একে একে নাম প্রত্যাহার করছেন তারকারা, কিন্তু কেন? 

    যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটনের ন্যাশনাল মলে আগামী ২৫ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত একটি কনসার্ট সিরিজের পরিকল্পনা করেছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকজন বড় তারকার নামও ঘোষণা করা হয়েছিল। কিন্তু একের পর এক পারফর্মার অনুষ্ঠান থেকে সরে দাঁড়ানোয় পুরো আয়োজনটি এখন বড় ধরনের সংকটে পড়েছে। 

    শুক্রবার (২৯ মে) গ্ল্যাম রকার ব্রেট মাইকেলস এবং কান্ট্রি মিউজিক তারকা মার্টিনা ম্যাকব্রাইড এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন। এর আগে পপ ও সোল গ্রুপ ‘কমোডোরস’ এবং আরও দুটি দল এই অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেয়। এর ফলে গত বুধবার (২৭ মে) ঘোষিত মূল তালিকার ৯টি পারফর্মার দলের মধ্যে এখন মাত্র ৪টি দল অবশিষ্ট থাকল। 

    বর্তমানে টিকে থাকা এই ৪টি দলের মধ্যে রয়েছে ভ্যানিলা আইস, সি+সি মিউজিক ফ্যাক্টরি, ফ্লো রিডা এবং আশির দশকের বিখ্যাত পপ জুটি ‘মিলি ভ্যানিলি’-র বেঁচে থাকা একমাত্র সদস্য। উল্লেখ্য, এই দলগুলোর কেউই গত এক দশকেরও বেশি সময় ধরে কোনো নতুন হিট গান উপহার দিতে পারেনি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ১৯৮০-র দশকের জনপ্রিয় ব্যান্ড ‘পয়জন’-এর ফ্রন্টম্যান ব্রেট মাইকেলস কনসার্ট থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে গত শুক্রবার তার ফেসবুক পেজে জানান, এই পারফরম্যান্স থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটি তার জন্য বেশ কঠিন ছিল। 

    তিনি বলেন, ‘আমার গান কখনোই রাজনীতি নিয়ে ছিল না। আমার শো-র মূল উদ্দেশ্যই হলো মানুষকে এক জায়গায় নিয়ে আসা, যাতে তারা জীবনের সব মানসিক চাপ ভুলে কয়েকটা ঘণ্টা মনের আনন্দে কাটাতে পারেন। দুর্ভাগ্যবশত, আমাদের কাছে প্রথমে এটিকে দেশের একটি সাধারণ উদযাপন হিসেবে উপস্থাপন করা হলেও, দিনশেষে এটি চরম বিভেদমূলক এক রাজনৈতিক রূপ ধারণ করেছে—যার অংশ আমি হতে চাইনি।’ 

    অন্যদিকে পুরস্কারজয়ী কান্ট্রি গায়িকা মার্টিনা ম্যাকব্রাইড তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, ‘আমাকে একটি অরাজনৈতিক অনুষ্ঠানে পারফর্ম করার প্রস্তাব দেওয়া হয়েছিল, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও অসত্য প্রমাণিত হয়েছে।’ 

    এর আগে র্যাপার ইয়াং এমসি, প্রিন্সের সাবেক সহযোগী মরিস ডে অ্যান্ড দ্য টাইম এবং গ্র্যামিজয়ী ব্যান্ড কমোডোরস এই অনুষ্ঠান থেকে নিজেদের সরিয়ে নেয়। কমোডোরস তাদের ইনস্টাগ্রামে সাফ জানিয়ে দেয়, ‘আমরা এই অনুষ্ঠানে পারফর্ম করছি না। আমরা সব আমেরিকানদের মঙ্গল ও উন্নতি সমর্থন করি।’ 

    শিল্পী ও তারকাদের এভাবে মুখ ফিরিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনকে খোঁচা দিতে ছাড়েনি বিরোধী ডেমোক্রেটিক পার্টিও। তারা ট্রাম্পের ঘোষিত ৯ জন পারফর্মারের একটি ছবি পোস্ট করে, যেখানে বাতিল হওয়া ৫ জন শিল্পীর ছবির ওপর লাল কালির ‘X’ চিহ্ন দেওয়া ছিল। 

    এদিকে এই সংকটের ঠিক বিপরীতে, গত বুধবার রাতে ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের তীব্র সমালোচক হিসেবে পরিচিত কিংবদন্তি গায়ক ব্রুস স্প্রিংস্টিন এক কনসার্টে ঘোষণা করেছেন, আগামী ৩ অক্টোবর তিনি ওয়াশিংটন এলাকায় ‘পাওয়ার টু দ্য পিপল’ উৎসবে ফিরছেন। সেই অনুষ্ঠানে ফু ফাইটার্স, ডেভ ম্যাথিউস, জোয়ান বায়েজ এবং পাবলিক এনিমির মতো বর্তমান সময়ের শীর্ষ সারির তারকা ও ব্যান্ড দলগুলো পারফর্ম করবে বলে নিশ্চিত করা হয়েছে। 

    সূত্র: জাপান টুডে  

    বিনোদন ডেস্ক

  • ৫ আগস্ট নিয়ে পরীমনির বিশেষ পোস্ট

    সময়ের আলোচিত অভিনেত্রী পরীমনি। শুরু থেকেই কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন তিনি। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব ছিলেন এ অভিনেত্রী। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের একদফা দাবিতে শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এখন দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান করছেন তিনি। তার পতনের পরই সেই ভয়াল ৫ আগস্টের স্মৃতিচারণ করেন পরীমনি। 

    rnrn

    গত ৫ আগস্টের পর এক স্ট্যাটাসে তিনি লিখেছিলেন— ‘শান্তি চাই। লুটপাট, থানা আক্রমণ, প্রতিহিংসা চাই না। আমরা সংযত হই, দায়িত্ববান হই। প্রিয় বাংলাদেশে আর রক্তপাত চাই না।’ এর আগে গত ১৫ জুলাইয়েও পরীমনি লিখেছিলেন— ‘নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক।’

    rnrn

     এ দুটি ঘটনার মধ্যেই যোগসূত্র খুঁজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনি লিখেছেন— ‘তিন বছর আগে এই ৫ আগস্ট যেভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, প্রকৃতি হিসাব রাখে মা।’ 

    rnrn

    তিন বছর আগে। অর্থাৎ ২০২১ সালের ৮ জুন রাজধানীর বোটক্লাবে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তুলেছিলেন পরীমনি। এ অভিযোগে মামলাও করেছিলেন তিনি। এর পর থেকেই বোটক্লাবকাণ্ড— টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল। পরে পরীমনি সংবাদ সম্মেলন করে তার সঙ্গে হওয়া হেনস্তার বর্ণনাও দিয়েছিলেন। যদিও এ বিষয়ে মুখ খুলে উল্টো ফেঁসে যান পরীমনি। তারপর এ অভিনেত্রীর বাসায়ও চালানো হয় পুলিশি অভিযান। সেদিন তার বাসায় পুলিশি অভিযান তিনি ফেসবুক লাইভে সরাসরি দেশবাসীকে দেখান। 

    rnrn

    ২০২১ সালের ৪ আগস্ট নিজ বাসা থেকে পরীমনিকে গ্রেফতার করেছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পর দিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা করা হয়। গ্রেফতারের দিনও লাইভে গিয়ে শেখ হাসিনাকে ‘মা’ বলে সম্বোধন করেন পরীমনি। কিন্তু সেদিন শেখ হাসিনার কাছে সাহায্য চেয়েও রেহাই পাননি এ অভিনেত্রী।

    rnrn

    গ্রেফতারের পর পরীমনিকে তিন দফায় রিমান্ডেও নেওয়া হয়েছিল। পরে ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। কিন্তু গ্রেফতারের দিনটি এখনো পরীমনির জীবনের কালরাত। সেই ৫ আগস্টের কথা এখনো তিনি ভুলতে পারেননি।

    rnrn

    উল্লেখ্য, আগামীতে পরীমনি অভিনীত ‘রঙিলা কিতাব’ ও কলকাতার সিনেমা ‘ফেলুবক্সী’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘ফেলুবক্সী’তে তার বিপরীতে অভিনয় করেছেন টালিউড অভিনেতা সোহম চক্রবর্তী। আরও আছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার।

    বিনোদন ডেস্ক

  • স্বাধীনতা দিবসের পোস্ট দিতেই নুসরাতকে ‘চোর’ বলে কটাক্ষ

    স্বাধীনতার ৭৬তম পূর্তি উপলক্ষ্যে উৎসবে মাতোয়ারা গোটা ভারতবর্ষ। সাড়ম্বরে উদযাপন করলেন টালিউডের তারকারা। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অভিনেত্রী সংসদ সদস্য নুসরাত জাহান। 

    নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিওবার্তায় দেশবাসীকে এই বিশেষ দিনের শুভেচ্ছা জানান। পরনে সাদা চুড়িদার, সঙ্গে তেরঙ্গা ওড়না। হাতে গেরুয়া-সাদা-সবুজ চুড়ি। স্নিগ্ধ সাজে মুগ্ধতা ছড়ালেন ঠিকই, কিন্তু কটাক্ষ পিছু ছাড়ল না তার। 

    সদ্য ফ্ল্যাট-দুর্নীতি বিতর্কে নাম জড়িয়েছে তৃণমূলের তারকা এই সংসদ সদস্যের। সেই প্রসঙ্গে টেনেই ট্রল হলেন অভিনেত্রী। তাকে ‘চোর’ তকমা দিয়ে একজন লেখেন, ‘চোরদের আবার স্বাধীনতার শুভেচ্ছা…’।

    নুসরাতের সহকর্মী মিমি জাতীয় পতাকা হাতে ছবি দিয়ে ভক্তদের উদ্দেশে লেখেন— ‘জয় হিন্দ…স্বাধীনতা দিবসের শুভেচ্ছা’। মিমির পরনে সাদা সালোয়ার, একদম স্নিগ্ধ রূপে ধরা দিয়েছেন যাদবপুরের তারকা সংসদ সদস্য। 

    নিজেদের আবাসনের পতাকা তুলে শেয়ার করেন অন্তঃসত্ত্বা শুভশ্রী। ছেলে ইউভান ভিডিও পোস্ট করে জানালেন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। সাদা পাঞ্জাবি আর পাজামায় সেজেছে খুদে ইউভান। বুকে তেরঙ্গা ব্যাজ। হাতে জাতীয় পতাকা।

    বাড়ির ছাদে তোলা পতাকার ভিডিও পোস্ট করে অনুরাগীদের এই বিশেষ দিনের শুভেচ্ছা জানান টালিউড সুপারস্টার জিৎ। পিছিয়ে ছিলেন না তার সহকর্মী-বন্ধু কোয়েল মল্লিকও।

    বিনোদন ডেস্ক