Tag: স্বাগতা

  • জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার

    বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জিনাত সানু স্বাগতা বছরখানেক আগে দীর্ঘদিনের প্রেমিকবন্ধু লন্ডনপ্রবাসী হাসান আজাদকে বিয়ে করেছেন। বিয়ের ১৩ মাসের শেষে অভিনেত্রী জানালেন তিনি মা হতে চলেছেন। 

    শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) একটি গণমাধ্যমে স্বাগতা বলেন, চিকিৎসক জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী মে মাসে তিনি মা হবেন।

    এ মুহূর্তে অন্তঃসত্ত্বা অভিনেত্রী কাজ কমিয়ে দিয়েছেন। নাটকের শুটিং এখন হাতে নিচ্ছেন না। তবে স্টার গসিপ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। স্বাগতা বলেন, ‘এ অনুষ্ঠানে কায়িক পরিশ্রম সেভাবে নেই। পুরো কাজটা বসে বসে করতে হয়, তাই করছি। এর বাইরে একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করেছি। 

    তিনি বলেন, মাঝখানে অবশ্য আমাকে একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু কাজটা বেশ পরিশ্রমের এবং আউটডোরে করতে হবে—তাই সাহস করিনি। বাসার মানুষও না করেছেন।

    অভিনেত্রী বলেন, জীবনের অন্য রকম একটা সময় কাটছে তার। প্রতিটি মুহূর্ত নতুনভাবে ধরা দিচ্ছে তার জীবনে। তিনি বলেন, সত্যিই এ অনুভূতির কোনো তুলনা নেই। বাসার সবাই এখন আমাকে নিয়ে সিরিয়াস। সবাই আমার ব্যাপারে এখন অনেক বেশি আন্তরিক। পুরো সময়টাও আমি বেশ উপভোগ করছি। তবে সবার কাছে দোয়া চাই— সবকিছু যেন ঠিকভাবে হয় বলে জানান স্বাগতা।

    এদিকে ফেসবুকে বেবিবাম্পের ছবিও প্রকাশ করেছেন স্বাগত। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেন এ দম্পতি, সেদিনই এসব স্থিরচিত্র তোলা হয়। স্বাগতার স্বামী হাসান আজাদ লন্ডনপ্রবাসী। জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে। হাসান আজাদ সংগীতজগতের সঙ্গেই যুক্ত। 

    তিনি একাধারে গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী। ২০২৩ সালের আগস্ট–সেপ্টেম্বরে তাদের পরিচয। একসঙ্গে কিছু দিন পথচলার পর হাসানকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেন স্বাগতা।

    বিনোদন ডেস্ক

  • দ্বিতীয় বিয়ে করছেন স্বাগতা, হবু স্বামীর পরিচয় জানালেন অভিনেত্রী

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত শানু স্বাগতা সাত বছর প্রেমের পর বিয়ে করেছিলেন চিত্রগ্রাহক রাশেদ জামানকে।  ছয় বছর সংসারের পর ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। 

    এর পর বছরখানেক একা থাকার পর সিদ্ধান্ত নেন, আবারও সংসারী হবেন। তারই অংশ হিসেবে এবার বিয়ের সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন এই অভিনেত্রী।

    শুক্রবার দেশের একটি সংবাদমাধ্যমে ফের বিয়ে করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন অভিনেত্রী স্বাগতা। পাত্রের নাম হাসান আজাদ। 

    আরও পড়ুন: 

    তিনি লন্ডন প্রবাসী। তার জন্ম, বেড়ে উঠা ও পড়ালেখা যুক্তরাজ্যে। গান লেখে, সুর করে, মিউজিক কম্পোজ করেন তিনি।

    স্বাগতা জানিয়েছেন, বিচ্ছেদে হলে বছরখানেক একা থাকেন। এর পর গত বছরের আগস্ট-সেপ্টেম্বরের দিকে একদিন এক বান্ধবী রাজধানীর একটি ক্লাবে নিয়ে যায় তাকে। সেখানে হাসান আজাদের সঙ্গে পরিচয় হয়। তার পর অনেকদিন দেখা হয়নি। পরে আবার নভেম্বরে তাদের দেখা হয়। তখন অভিনেত্রী বুঝতে পারেন, হাসান আজাদ তার সঙ্গে বন্ধুত্ব করতে আগ্রহী। পরবর্তীতে সব ঠিক আছে বলে মনে হয় স্বাগতার কাছে।

    এ অভিনেত্রী বলেন, আমি সেভাবে বুঝিনি। ও আমাকে বিভিন্নসময় নানাভাবে বোঝাতে চেষ্টা করেছে, আমাকে তার পছন্দ। পরে আমি নিজেও বিয়ে নিয়ে ভাবছিলাম, পাত্র খুঁজছিলাম। তখন জানতে পারি হাসানও পাত্রী খুঁজছে। অনেক বছর পর যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসেছে। তার সঙ্গে কথা বলতে বলতে অনেককিছুই জানতে পারি। বুঝলাম, সে সংসার করতে চায়। এদিকে আমিও সংসার করতে আগ্রহী।

    স্বাগতা বলেন, হাসান আজাদ ও আমার মধ্যকার আর্টিস্টিক ভিউ অনেক মিলে যায়। সে একজন আর্টিস্ট, পাশাপাশি গান করে। এটা যেমন আমার কাছে ভালো লেগেছে, তেমনি সে একজন একাডেমিক- এটাও ভালো লেগেছে। ছোটবেলা থেকে আমি লেখক পরিবেশে বড় হয়েছি। একপর্যায়ে এটা বুঝতে পারি, সে আমার সঙ্গে অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করেছে। এদিকে আমি কাজ করতে ভালোবাসি, আর এটাকে তার সাপোর্ট করা ছিল আমার ভালোলাগার বিষয়।

    বিনোদন ডেস্ক