Tag: স্বস্তি

  • ‘সন্তান আমাকে হিরো ভাবে, এটিই আমাকে স্বস্তি দেয়’

    বাংলাদেশের ইতিহাসে আজমেরী হক বাঁধনই একমাত্র মা, যিনি সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পেয়েছেন। তার আগে এবং পরে এখনো কোনো নারী সন্তানের অভিভাবকত্ব পাননি। রেহানা মারিয়াম নূর খ্যাত এই অভিনেত্রী নতুন ইতিহাস গড়েছেন। 

    রোববার বিশ্ব ‘মা’ দিবস উপলক্ষ্যে গণমাধ্যমে সন্তানের পূর্ণ অভিভাবকের দায়িত্ব পাওয়ার অনুভূতির কথা জানিয়েছেন এই অভিনেত্রী। 

    অভিনেত্রী বা তারকার তকমা ছাপিয়ে মাতৃত্বকে কিভাবে উপভোগ করেন? এমন প্রশ্নের জবাবে আজমেরী হক বাঁধন বলেন, আমার সবচেয়ে বেশি যা ভালো লাগে তা হলো– আমার মেয়ে তার মা কে হেরে যেতে দেখে না। তার কাছে তার মা ‘হিরো’। এ বিষয়টি আমার ভালো লাগে। 

    তিনি আরও বলেন, আমার সন্তানের জন্মের পর আমি আমার ভেতরে এক ধরনের শক্তি অনুভব করেছি। আমি আমার মাতৃত্বকে অনেক উপভোগ করেছি, করি। আবার অনেক চাপের মুখেও পড়েছি। আমাদের দেশে মাতৃত্ব ব্যাপারটাকে চাপিয়ে দেওয়ার প্রবণতা অনেক বেশি, উপভোগ করার সুযোগ কম।

    তিনি জানান, সিঙ্গেল মাদার হওয়ায় আবার মিডিয়ায় কাজ করেন বলে তিনি মা হিসেবে কতটুকু ব্যর্থ সেই হিসেবটাই বেশি চলে আশপাশে। তবে মা হিসেবে নিজের জায়গা থেকে সন্তানের সঙ্গে একান্ত সময়টা আমি খুব উপভোগ করেন। 

    তিনি বলেন, ‘সন্তানের বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে আমিও যে পূর্ণাঙ্গ একজন মানুষ হয়ে উঠছি এ ব্যাপারটা আমি খুব উপভোগ করি।’ 

    প্রসঙ্গত, মাতৃত্বের অভিভাবকত্ব নিয়ে কিছুদিন আগে হাইকোর্ট প্রাঙ্গণে আলোচিত নাম ছিল অভিনেত্রী আজমেরী হক বাঁধন। পরে আদালতের নির্দেশ অনুযায়ী, মা হিসেবে সন্তান মিশেল আমানি সায়রার পূর্ণ অভিভাবকত্ব পান এই অভিনেত্রী। 
     

    বিনোদন ডেস্ক

  • অবশেষে বচ্চন পরিবারে স্বস্তি, শাশুড়ির সঙ্গে হোলি খেললেন ঐশ্বরিয়া

    অবশেষে বচ্চন পরিবারে চূড়ান্ত স্বস্তির নিশ্বাস। পরিবারে সঙ্গে রঙের উৎসব পালন করলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। বচ্চন পরিবারের নাতনি নভ্যা নাভেলি নন্দার শেয়ার করা ছবিতে পরিবারের সঙ্গে দোল উদযাপন করতে দেখা গেছে ‘রাইসুন্দরী’কে।

    কিন্তু হঠাৎ কেন এত আলোচনায় নভ্যার শেয়ার করা ঐশ্বরিয়ার ছবি? উত্তর খুঁজতে ফিরতে হবে পেছনে। শোনা গিয়েছিল, বচ্চন পরিবারের সঙ্গে বনিবনা হচ্ছে না। আর সে কারণেই নাকি বাড়ি ছেড়েছেন ঐশ্বরিয়া। তার জন্মদিনে বচ্চন পরিবারের পক্ষ থেকে কোনো শুভেচ্ছা আসেনি। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেলেও দূরত্ব যেন কমছিল না। তবে এরপর দুজনের একসঙ্গে ছবি শেয়ার করেছিলেন অভিষেক বচ্চন। তবে পরিবারের সঙ্গে দেখা যায়নি ঐশ্বরিয়াকে। গুঞ্জনের পর এই প্রথম পরিবারের সঙ্গে দেখা গেল ঐশ্বরিয়াকে।

    সামাজিকমাধ্যমে হোলির আগের রাতে হোলিকা দহন পালনের ছবি শেয়ার করেছিলেন নভ্যা। বাড়ির উঠানে আগুন জ্বেলে পালন হয় হোলিকা দহন উৎসব। একে অপরকে আবিরের টিপ পরিয়ে দেন সবাই। এরপর দোলের দিন সকালেও একগুচ্ছ ছবি শেয়ার করেন নভ্যা। আদরের নাতনি জড়িয়ে ধরে রয়েছেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনকে। কখনো আবার সেই ছবিতেই ধরা পড়ল ছোটদের মতোই দোল খেলছেন জয়া। একেবারে অন্য মেজাজে দেখা গেল বর্ষীয়ান অভিনেত্রীকে।

    সেইসঙ্গে খাওয়া-দাওয়ার ছবিরও শেয়ার করেছেন নভ্যা। বচ্চন পরিবারে এদিন বাড়তি আয়োজন ছিল খাওয়া-দাওয়ারও। আর নভ্যার শেয়ার করে সেই ছবিতে দেখা মিলল ঐশ্বরিয়ারও। সেখানেই দেখা যায়, মেয়ে আরাধ্যাকে নিয়ে বচ্চন পরিবারের সঙ্গেই বিশেষ দিনটি কাটাচ্ছেন ঐশ্বরিয়া। তবে তিনি নিজে বা অভিষেকও সামাজিকমাধ্যমে নিজেদের কোনো ছবি শেয়ার করে দোলের শুভেচ্ছা জানাননি অনুরাগীদের।

    ২০০৭ সালে বচ্চন পরিবারের বউ হন ঐশ্বরিয়া। তারপর থেকে শ্বশুর-শাশুড়ির সঙ্গেই সংসার করেছেন সাবেক এই বিশ্বসুন্দরী। তবে মাস খানেক ধরেই কানাঘুষো পরিবারে নিত্য-অশান্তি লেগেই রয়েছে। তবে সেই সব ভুলে আনন্দ উৎসবে একজোট হয়েছেন সবাই। যা দেখে খানিক স্বস্তিতে অভিষেক-ঐশ্বরিয়া জুটির ভক্তরা।

    বিনোদন ডেস্ক