Tag: স্টার জলসা

  • সোনা-রুপার প্রেমিক হয়ে এন্ট্রি নিতে চলেছেন যে অভিনেতা

    স্টার জলসার অনুরাগের ছোঁয়ায় আসছে নতুন মোড়। সোনা-রুপার মধ্যে কি ভুল বোঝাবুঝি আর ভাঙন আরও বাড়বে? কারণ তৈরি হতে চলেছে ত্রিকোণ প্রেম। কে হবে সোনা-রুপার প্রেমিক? কার এন্ট্রিতে হতে চলেছে?

    আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, দুই বোনের একজনই প্রেমিক। এমন ধারাবাহিক ছাড়া টিআরপিই পায় না। তাই নাটকের বহুল জনপ্রিয়তা বাড়াতে এই রাস্তা বেছে নেয় বাংলা ধারাবাহিকগুলো। বর্তমানে দর্শক দেখতে পারবেন এই ‘প্রেম’ নিয়ে টানাটানি অনুরাগের ছোঁয়ায়। সোনা-রুপা বড় হয়েছে, আলাদাও হয়ে গেছে। এখন তো দুজনে জানেও না তারা দুই বোন। আর এরই মাঝে দুজনের ‘কমন ভালোবাসা’ হয়ে অনুরাগের ছোঁয়াতে এন্ট্রি নিচ্ছেন জি বাংলার জনপ্রিয় মুখ নিম ফুলের মধু-তে অভিনয় করা ঋষভ চক্রবর্তী।

    অনুরাগের ছোঁয়ায় সোনা-রুপা আর ঋষভের চরিত্রের মধ্যে লাভ ট্রায়াঙ্গেল দেখতে পারবেন দর্শকরা। ইতোমধ্যে প্রোমো শুট হয়ে গেছে। আজকালের মধ্যে তা চলেও আসার কথা। যদিও এখনো জানা যায়নি ঋষভের চরিত্রের নাম কী হতে চলেছে। 

    ধারাবাহিকের শুরু থেকেই আলাদা সূর্য আর দীপা। লীনা গঙ্গোপাধ্যায়ের মেগায় তখন এ দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তি ছিলেন মিশকা। কদিন আগে মিশকা অর্থাৎ অহনা আবার ফিরে এসেছেন সিরিয়ালে। তবে এবার তার উদ্দেশ্য যতটা না সূর্যকে নিজের করা, তার থেকে অনেক বেশি হলো দীপার ক্ষতি করা। 

    আপাতত অনুরাগের ছোঁয়ায় দেখানো হচ্ছে— এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়েছে রুপা। যে চরিত্রে অভিনয় করছেন প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা। অন্যদিকে দেখা যাচ্ছে দেবাদৃতার বোন দেবপ্রিয়ার। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল এ ধারাবাহিকটি। বর্তমানে জলসার অন্যতম পুরোনো মেগা এটাই। 

    জি বাংলার ‘নিম ফুলের মধু’ ও ‘অষ্টমী’ ধারাবাহিকে অভিনয় করছেন ঋষভ। দ্রুতই তাকে দেখা যাবে ১০ জুন সিনেমাতেও। সিনেমায় সৌরভ দাস ও সৌমিতৃষা কুণ্ডুর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঋষভ। এর আগে ‘কিশমিশ’ ছবিতে দেবের কলেজের বন্ধুর চরিত্রে দেখা গিয়েছিল ঋষভকে। যদিও সবার নজর কেড়েছিলেন জি বাংলার ‘পাণ্ডব গোয়েন্দা’ ধারাবাহিক দিয়ে। অভিনয়ের পাশাপাশি নিজেই একাধিক ইন্ডিপেন্ডেন্ট মিউজিক ভিডিও বানান। সেখানে যেমন তিনি গান করেন, তেমন অভিনয় আর পরিচালনাও। এখন দেখার বিষয়, ঋষভের এন্ট্রির পর কি মোড় আসে অনুরাগের ছোঁয়ায়।

    বিনোদন ডেস্ক

  • ময়ূরীতে মুগ্ধ সোনু নিগম

    বিনোদন জগতের সংগীতশিল্পী সোনু নিগম ইনস্টগ্রামে ফলো করেন বঙ্গতনয়া মানসীকে। তার গানে লিভিং লিজেন্ডের মন্তব্য দেখে বাদশা বললেন, ‘আমার ঈর্ষা হচ্ছে’। 

    হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, ইন্ডিয়ান আইডলের ১৫তম সিজনের মূলপর্ব জমে উঠেছে। আর অন্যান্য বছরের মতো এবারও সনি টিভির এই রিয়ালিটি শোর মঞ্চে জায়গা করে নিয়েছেন একঝাঁক তরুণ বাঙালি সংগীতশিল্পী। সেরা ১৬-র মধ্যে ৮ জন বাঙালি রয়েছেন চলতি বছর ইন্ডিয়ান আইডলে। যার অন্যতম কলকাতার বিন্দাস কন্যা মানসী ঘোষ। কলকাতার মানসীর গান শুনে চোখ জল বাদশার, কার দরদ ভরা কণ্ঠ কাঁদালেন শ্রেয়াকে?

    ২৪ বছরের এই কন্যার সুরেলা কণ্ঠ আর রাখঢাকহীন স্বভাব ইতোমধ্যে নজর কেড়েছে গোটা দেশের। মানসী মনের কথা চেপে রাখে না, যা মনে হয় তা নির্দ্বিধায় বলে ফেলে। চলতি সপ্তাহেও ইন্ডিয়ান আইডলে চলল মানসী-ম্যাজিক। 

    ফিরোজ খান স্পেশ্যাল পর্বে বিশেষ অতিথি হিসাবে হাজির হয়েছিলেন জিনাত আমান ও ফারদিন খান। এদিন মানসীর পারফরম্যান্স শুরুর আগে সঞ্চালক আদিত্য় নারায়ণ ফাঁস করেন, মানসীর গত সপ্তাহের পারফরম্যান্সের ভিডিওতে মন্তব্য করেছেন স্বয়ং সোনু নিগম।

    সোনুর গাওয়া ‘ইয়ে দিল দিওয়ানা’ গেয়ে চমকে দিয়েছিলেন মানসী। সেই গান শুনে সোনু জানান, ‘সাবাস’। গানের অরিজিন্যাল গায়কের কাছে এই প্রশংসা শুনে আপ্লুত মানসী। তবে সে কথা জেনে বাদশা তো বলেই ফেললেন ‘হায় মেরি জ্বলন’। অনেকেই হয়তো জানেন না— গানের সূত্রেই মানসীর সঙ্গে ব্যক্তিগত পরিচয় রয়েছে সোনুর। ইনস্টাগ্রামে মানসীকে ফলোও করেন সোনু নিগম!

    এদিনও ‘হরে রামা হরে কৃষ্ণা’ ছবির দম মারো দম গেয়ে তাক লাগালেন মানসী। তার পারফরম্যান্সে মুগ্ধ জিনাত আমানও। বর্ষীয়ান অভিনেত্রী বলেন, ‘তুমি তো পুরো বোমা! অসাধারণ গেয়েছ। এই এপিসোডটা সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছে, আর আমার মনে হয় তুমি একদম নিভর্য় হয়ে গেয়েছ’। 

    শ্রেয়াও বলেন, অডিশনেও আমরা ওর গান শুনে শকড হয়ে গিয়েছিলাম। মানসী রকড, জাজেস শকড। মানসীকে ‘রকস্টার’ খেতাব দেন বাদশাও। 

    বাংলা রিয়ালিটি শোর জগতে পরিচিত নাম মানসী। স্টার জলসার সুপারস্টার সিঙ্গারের ফার্স্ট রানারআপও হয়েছেন তিনি। 

    উল্লেখ্য, গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনি ও রোববার রাত ৯টা থেকে সনি চ্যানেলে দেখা যায়। তিন বিচারকের পাশাপাশি সঞ্চালকের ভূমিকায় রয়েছেন আদিত্য নারায়ণ।

    বিনোদন ডেস্ক