Tag: সৌরভ

  • পরীমনির সাবেক স্বামী সৌরভ গ্রেফতার

    ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির সাবেক স্বামী ফেরদৌস কবির সৌরভকে (২৯) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। 

    বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    জানা গেছে, গ্রেফতারকৃত সৌরভ যশোরের কেশবপুর পৌরসভার আওয়ামী লীগ নেতা মেয়র রফিকুল ইসলামের সহচর। তিনি সাবেক এমপি শাহিন চাকলাদার গ্রুপের লোক ছিলেন।

    ২০১২ সালের ২৮ এপ্রিল পরীমনির সঙ্গে বিয়ে হয় সৌরভের। দেনমোহর ধার্য ছিল এক লাখ টাকা। তবে বিয়ের দুই বছর পর থেকেই তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। সৌরভ কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানা কবির ফতেমার ছেলে।

    বিনোদন ডেস্ক

  • সুশান্ত সিংকে নিয়ে জন্মদিন পালন সৌরভের

    কাকতালীয়ভাবে একই দিনে জন্মদিন টালিউড অভিনেতা সৌরভ দাস ও অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। একই পেশায় যুক্ত তারা দুজনে। কেবল একজন আছেন, অন্যজন আর ফিরবেন না…। পাঁচ বছর হলো বলিউড অভিনেতা সুশান্ত সিংয়ের, বেঁচে নেই । কিন্তু তার ভক্ত-অনুরাগীরা এখনো তাকে ভুলতে পারেননি। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) সেই প্রয়াত অভিনেতাকেও ভুলতে পারেননি অভিনেতা সৌরভ দাস।

    ভোলার যে উপায় নেই তার। কারণ একই দিনে জন্মদিন দুই অভিনেতার। এখনো বলি অভিনেতার মৃত্যু মেনে নিতে পারেননি সৌরভ দাস। তাই প্রতি বছর দুটো কেক আসে। একটি সুশান্তকে উৎসর্গ করে, আরেকটি তার নিজের। দুটো কেকই কাটেন সৌরভ। এ বছরেও তার ব্যতিক্রম হয়নি। সৌরভের এ বছরের জন্মদিনের দোসর স্ত্রী  অভিনেত্রী দর্শনা বণিক।

    সকাল থেকে সৌরভ ব্যস্ত আসন্ন ক্রিকেট ম্যাচের মহড়ায়। তার বদলে স্ত্রী দর্শনা আনন্দবাজার অনলাইনের সঙ্গে বাক্যালাপ সেরে নিলেন। কাকতালীয় যোগের কথা বলতেই দর্শনার কণ্ঠে বিষণ্ণতা। 

    তিনি বললেন, বিনোদন দুনিয়ার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না সুশান্তের। পরিশ্রম ও একাগ্রতার জোরে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। এত লড়াই কি এভাবে শেষ হয়ে যাওয়ার কথা? স্বভাবেও মিল আছে সুশান্ত-সৌরভের, দাবি অভিনেত্রী দর্শনার। 

    জানিয়েছেন সৌরভও খুব আড্ডাবাজ নন। খুব কাছের কিছু মানুষের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন তিনি। তাই জন্মদিনে তেমন হইহুল্লোড় হবে না।

    অভিনেত্রী সৌরভকে চমকে দিতে দুপুরে পোলাও, মাছ, মাংস, পাঁচ রকম ভাজি ও পায়েশের আয়োজন করেছিলেন। বিকালে স্থানীয় এক সংস্থার সহযোগিতায় কিছু মানুষকে খাওয়ানোর ইচ্ছে তাদের। এ ছাড়া অভিনেতার মা-বোনের সঙ্গেও দেখা করতে যাবেন এ দম্পতি। আর উপহার? দর্শনা বললেন, খেলাপাগল লোক। বিবাহবার্ষিকীতে ক্রিকেট ব্যাট নিয়েছিল। জন্মদিনে খেলোয়াড়দের জন্য বানানো বিশেষ রোদচশমা চেয়েছে, সেটিই দেব।

    বিনোদন ডেস্ক

  • সৌরভ-প্রান্তিকার ছবির মুনাফা দিয়ে হাসপাতাল নির্মাণ করতে চান পরিচালক

    পরিচালক হিসাবে প্রথম ছবি। ছবিটি পারিবারিক কাহিনি নিয়ে নির্মাণ করেছেন শুভম রায়। ছবিতে কৌস্তভ ও শর্মিলার চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস ও প্রান্তিকা দাস। কৌস্তভ ও শর্মিলার দাম্পত্য জীবন মধুর। কিন্তু হঠাৎ একটি ঘটনায় রাতারাতি সবকিছু বদলে দেয় তাদের জীবন। কীভাবে এই ধাক্কা সামলাবেন তারা? 

    ছবিটিতে আরও অনেকগুলো স্তর লুকিয়ে রয়েছে উল্লেখ করে পরিচালক শুভম রায় বলেন, আপাত এটি 'ফ্যামিলি ড্রামা' হলেও সেখানে প্রেমরহস্যসহ সবই রয়েছে। দর্শক অভিনেতা-অভিনেত্রীদের নতুন গেটআপে দেখতে পাবেন। দর্শক নিরাশ হবেন না।

    এর আগে সৌরভ ও প্রান্তিকা জুটি একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। কিন্তু সেই সিরিজটি এখনো আলোর মুখ দেখেনি। এটি মুক্তির অপেক্ষায় রয়েছে। আশা করি শিগগিরই দর্শকরা সিরিজটি দেখতে পাবেন।

    নতুন ছবিতে জুটি বাঁধা প্রসঙ্গে অভিনেতা সৌরভ বলেন, বাংলার অভিনেত্রী প্রান্তিকা সম্প্রতি কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুল ভুলাইয়া-৩’ ছবিতে অভিনয় করেছেন। দর্শকমহলে প্রশংসিত হয়েছে। অন্যদিকে শুভমের সঙ্গে এটিই আমার প্রথম কাজ। আমার চরিত্রটিও খুব সুন্দর। দারুণ অভিজ্ঞতা হলো। তা ছাড়া এ ছবির একটি অন্য দিকও আছে— একটি মহতী উদ্যোগ রয়েছে শুভমের। তাই ওর পাশে থাকতে চেয়েছিলাম। 

    জানা গেছে, এই ছবির লাভের পুরোটাই পরিচালক হাসপাতাল নির্মাণে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন। শুভম রায় বলেন, এ ছবি থেকে যে টাকা উপার্জন করবেন, তা নদিয়ার একটি হাসপাতাল তৈরির কাজে দান করবেন তিনি।

    পরিচালক আরও বলেন, এ ছবিতে অভিনেতা-অভিনেত্রীদের নতুন লুকে দেখা যাবে। এ ছাড়া প্রথম ছবিতে ইন্ডাস্ট্রির নামিদামি অভিনেতাদের পেয়ে আমি উচ্ছ্বসিত। ইতোমধ্যে ছবির শুটিং শেষ হয়েছে। খুব শিগগির ছবিটির মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হবে।

    এ ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— খরাজ মুখোপাধ্যায়, লোকনাথ দে, দেবাশি গঙ্গোপাধ্যায়, গার্গি সেনগুপ্ত, সূর্য মজুমদার প্রমুখ। 

    সূত্র: আনন্দবাজার

    বিনোদন ডেস্ক

  • পরমব্রতর পর এবার বিয়ের পিঁড়িতে বসছেন সৌরভ-দর্শনা

    টালিউডে শুরু হয়েছে বিয়ের মৌসুম। সোমবার সন্ধ্যায় বিয়ে সারলেন পরমব্রত ও পিয়া। পরিবার ও কাছের মানুষদের নিয়ে বিয়ে সম্পন্ন হয় তারা। আইনি বিয়ে সম্পন্ন করে ইতোমধ্যে সামাজিকমাধ্যমে বিয়ের একাধিক ছবিও পোস্ট করেছেন অভিনেতা পরমব্রত।

    তাদের বিয়ের রেশ কাটিয়ে উঠার আগেই জানা গেল আরেক অভিনেতা সৌরভের বিয়ের দিনক্ষণ। যদিও কয়েক মাস আগে থেকে অভিনেতা সৌরভ ও দর্শনার মধ্যকার প্রেমের গুঞ্জন ছিল। তবে এতদিন গুঞ্জন থাকলেও এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে সেই সম্পর্ক।

    ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সৌরভ ও দর্শনার বিয়ের আমন্ত্রণপত্র পেয়েছেন অনেকে। যা পেয়ে রীতিমত অবাক হয়েছেন তারা। কারণ, এর আগে তাদের মধ্যকার প্রেমের বিষয় প্রকাশ্যে আনেননি কেউ।

    সৌরভ ও দর্শনা বর্তমানে বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। জানা গেছে, আগামী ১৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা।

    প্রসঙ্গত, ‘মন্টু পাইলট’ খ্যাত অভিনেতা সৌরভ ওটিটির একজন ব্যস্ত অভিনেতা। ধারাবাহিকভাবে কয়েকটি সিরিজে কাজ করেছেন তিনি, যেগুলো জনপ্রিয়। সম্প্রতি তার অভিনীত ‘অন্তরমহল’ মুক্তি পেয়েছে। অন্যদিকে দর্শনা টালিউড থেকে বলিউড হয়ে দক্ষিণেরও কিছু সিনেমায় কাজ করেছেন। সিরিজ থেকে সিনেমা, কাজের সংখ্যা বেড়েই চলছে অভিনেত্রীর।

    বিনোদন ডেস্ক

  • সৌরভ ও কোহলির সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য চেতন শর্মার 

    ভারতীয় টেলিভিশন চ্যানেল জি নিউজের অনুষ্ঠানের প্রধান নির্বাচক চেতন শর্মা বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলী ও বিরাট কোহলির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।  সম্প্রতি ‘স্টিং অপারেশন’ নামের একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।  

    rnrn

    সেখানে চেতন শর্মার কথাগুলো গোপন ক্যামেরায় ধারণ করে প্রচারও করেছে জি নিউজে। সেখানে গোপন ক্যামেরায় ধারণ করা সাবেক পেসার ও হালের প্রধান নির্বাচক চেতন শর্মার সঙ্গে আলাপচারিতায় যা যা বেরিয়ে এসেছে তা হইচই ফেলে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের মাঝে। 

    rnrn

    ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব নিজের ইচ্ছাতেই ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলি। থাকতে চেয়েছিলেন শুধু ওয়ানডে আর টেস্ট দলের অধিনায়ক হিসেবে। কিন্তু টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার কিছু দিনের মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তার ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেয়। অভিমানে টেস্ট অধিনায়কত্বও এরপর ছেড়ে দেন কোহলি।

    rnrn

    কোহলির ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার ব্যাপারে অনেকেই সৌরভের ভূমিকা ছিল বলে মনে করেন। স্বয়ং কোহলিও ইনিয়ে-বিনিয়ে সেটি সৌরভকেই ইঙ্গিত করেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমে সেই সময় ব্যাপক আলোচনা হয়েছিল এটি নিয়ে। নানা ধরনের বিতর্ক ও গুঞ্জন ডালপালা মেলেছিল তখন।

    rnrn

    জি নিউজের স্টিং অপারেশনে চেতনকে বলতে শোনায় যায়- কোহলির ওয়ানডে অধিনায়কত্ব হারানোর পেছনে সৌরভ গাঙ্গুলীর কোনো ভূমিকা নেই। তবে চেতন শর্মা একই সঙ্গে জানিয়েছেন, কোহলিকে কখনই নাকি সৌরভ সেভাবে পছন্দ করেন না; আমি বিষয়টা এভাবে দেখি- সৌরভ রোহিতের অধিনায়ক হওয়ার ব্যাপারে ভূমিকা বা পক্ষপাতিত্ব না করলেও কোহলিকে সে কখনই পছন্দ করে না।

    rnrn

    চেতন শর্মা আরও কিছু বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন। এর মধ্যে আছে রোহিত শর্মা আর বিরাট কোহলির সম্পর্কের বিষয়টিও। তিনি জানিয়েছেন, রোহিত শর্মার সঙ্গে এমনিতেই কোহলির সম্পর্ক খারাপ না হলেও দুজনের মধ্যে সামান্য ব্যক্তিত্বের দ্বন্দ্ব আছে।
    rn 

    স্পোর্টস ডেস্ক